পুরান ঢাকায় সাকরাইন উৎসবের আড়ালে মাদক ও ডিজে পার্টির উন্মাদনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ জানুয়ারি, ২০২৫

পুরান ঢাকায় সাকরাইন উৎসবের আড়ালে মাদক ও ডিজে পার্টির উন্মাদনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জানুয়ারি, ২০২৫ |
ঐতিহ্যবাহী সাকরাইন উৎসবে মঙ্গলবার সারা দিন পুরান ঢাকার অলিগলিতে স্থানীয় বাসিন্দারা মেতে ওঠেছিলেন। ঘুড়ি ও ফানুস উড়িয়ে এবং ফটকা ফাটিয়ে তারা সাকরাইন উদ্যাপন করেন। সূর্য ওঠার পর থেকে বাড়ির ছাদে বাহারি রংয়ের ঘুড়ি উড়তে দেখা যায়। সন্ধ্যা পর বাসা বাড়ির ছাদে ডিজে পার্টি ও হিন্দি গানের আসর বসে। এসব আয়োজনে অলিগলি মুখরিত হয়ে ওঠে। তবে এসব আয়োজন নিয়ে অনেক বাসিন্দাকে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। ঘনবসতিপূর্ণ এলাকায় উচ্চ আওয়াজ অনেকে সমস্যায় পড়েন। এছাড়া শিশু-বৃদ্ধ ও অসুস্থদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। গেণ্ডারিয়া, সূত্রাপুর, ওয়ারী, শাঁখারী বাজার, চকবাজার, লালবাগ, হাজারীবাগসহ একাধিক এলাকায় বাড়ির ছাদে বাসিন্দারা ঘুড়ি উড়িয়ে উৎসব করেন। প্যারিদাস রোডে ৮ থেকে ১০টি

বাড়ির ছাদে ডিজে পার্টি ও গান-বাজনার আয়োজন দেখা যায়। এমনকি অনেক বাড়ির ছাদ ভাড়া নিয়ে ডিজে পার্টি ও মাদকের আসর বসায় তরুণরা। স্থানীয়দের অভিযোগ, ফানুস ও আতশবাজি পুরান ঢাকার ঐতিহ্যের অংশ হলেও এগুলোর অপব্যবহার জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তায় মাদকের ব্যবহার দিন দিন বাড়ছে। এ অপসংস্কৃতির চর্চা উৎসবের ঐতিহ্যবাহী চিত্রকে নষ্ট করছে। ফানুস ও আতশবাজি নিষিদ্ধ করার পাশাপাশি মাদক ও ডিজে পার্টি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম শান্ত বলেন, সাকরাইন শুধু একটি উৎসব নয়, এটি পুরান ঢাকার ঐতিহ্যের অংশ। কিন্তু ডিজে পার্টি, মাদক এবং অশ্লীলতার কারণে এর ঐতিহ্যকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। লালবাগ বিভাগের ডিসি

মো. জসিম উদ্দিন জানিয়েছেন, পুরান ঢাকার বিভিন্ন রেড জোন শনাক্ত করা হয়েছে। চিহ্নিত এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বড় শব্দযুক্ত সাউন্ড বক্সসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হচ্ছে। তিনি আরও জানান, সাকরাইন উৎসব উপলক্ষ্যে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি কমিশনারের নির্দেশনায় অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানের অংশ হিসাবে পুরান ঢাকার শাঁখারী বাজারের ১১৩ নম্বর এলাকা, পান্নিটোলা জিতু টেইলার্সের সামনে থেকে ৩৫ কেজি বিস্ফোরক দ্রব্য ও বিভিন্ন ধরনের আতশবাজি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’