৭২ ঘণ্টায় মার্কিন অবরোধ ভেঙেছে ৫২ ইরানি জাহাজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৬

৭২ ঘণ্টায় মার্কিন অবরোধ ভেঙেছে ৫২ ইরানি জাহাজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৬ |
যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ-অবরোধ উপেক্ষা করে গত ৭২ ঘণ্টায় ৫২টি ইরানি জাহাজ নিজ নিজ গন্তব্যে পৌঁছেছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। স্যাটেলাইট ট্র্যাকিং ডেটার বরাত দিয়ে আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত ১০টা পর্যন্ত পূর্ববর্তী তিন দিনে এসব জাহাজ মার্কিন অবরোধ রেখা অতিক্রম করে। প্রতিবেদন অনুযায়ী, অতিক্রম করা জাহাজগুলোর মধ্যে ৩১টি তেলবাহী ট্যাংকার এবং ২১টি পণ্যবাহী কার্গো জাহাজ রয়েছে। একই সময়ে ৩০টি জাহাজ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রম করেছে, যার মধ্যে ইরানের ৬টি ট্যাংকার ও ৫টি কার্গো জাহাজ অন্তর্ভুক্ত। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১৩ এপ্রিল থেকে ইরানের বন্দরগুলোতে কঠোর নৌ-অবরোধ আরোপের ঘোষণা দেন। তবে তেহরানের দাবি, মার্কিন

নজরদারি ও হুমকি সত্ত্বেও তাদের জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। এর আগে তেলবাহী ট্যাংকার ট্র্যাকিং সংস্থা ভর্টেক্সা জানায়, অন্তত ৩৪টি ইরানি ট্যাংকার অবরোধ ভেঙে প্রায় ১১ মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ করেছে। ইরান আরও জানিয়েছে, মার্কিন পদক্ষেপের প্রতিক্রিয়ায় তারা হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ ও বিধিনিষেধ জোরদার করেছে। প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে সংঘাত শুরু হয়। পরদিন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য বন্ধ ঘোষণা করে। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে ১১ এপ্রিল ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠকে কোনো স্থায়ী সমঝোতা হয়নি। সর্বশেষ ২১ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

জানান, পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে এবং ইরানের পক্ষ থেকে নতুন প্রস্তাব না আসা পর্যন্ত তা বহাল থাকবে। সূত্র: ফারস নিউজ, মিডল ইস্ট মনিটর

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর