ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক
চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল
আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০
বিএনপির বড় সংকট ‘গুপ্ত জামায়াত’, আওয়ামী লীগ নিষিদ্ধ করা আত্মঘাতী: আনিস আলমগীর
প্রতিপক্ষ ছোট ঘটনাকেও ন্যাশনাল ইস্যু বানায়, আমরা কেন পারছি না’—প্রশ্ন গোলাম রব্বানীর
‘আওয়ামী লীগ হারিয়ে যাওয়ার নয়, ৫০ গুণ শক্তিশালী হয়ে ফিরবে’: ড. কার্জন
সাদা পাথর লুটকাণ্ডে বিএনপি নেতা সাহাব উদ্দিন গ্রেফতার
সিলেটে পাথর লুটে জড়িত থাকার অভিযোগে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি (পদ স্থগিত) সাহাব উদ্দিনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সিলেট নগরীর কুমারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন করা হয়। এ ঘটনা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। পরবর্তীতে সাদাপাথর লুটের ঘটনায় দায়ীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় শনিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল কুমারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সিলেটের বহুল আলোচিত
ভোলাগঞ্জ সাদাপাথর লুটপাটে অভিযুক্ত অন্যতম মূলহোতাকে গ্রেফতার করে। এ বিষয়ে র্যাব-৯ এর মিডিয়া অফিসার শহিদুল ইসলাম সোহাগ জনান, সিলেট জেলার কোম্পানীগঞ্জ ও কোতোয়ালি থানায় সাহাব উদ্দিনের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
ভোলাগঞ্জ সাদাপাথর লুটপাটে অভিযুক্ত অন্যতম মূলহোতাকে গ্রেফতার করে। এ বিষয়ে র্যাব-৯ এর মিডিয়া অফিসার শহিদুল ইসলাম সোহাগ জনান, সিলেট জেলার কোম্পানীগঞ্জ ও কোতোয়ালি থানায় সাহাব উদ্দিনের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।



