ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প
মহাকাশে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন
ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের
খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের
ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’
‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল
খামেনির শেষ বিদায়ে যোগ দিলে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের
যুদ্ধে এখন পর্যন্ত কতজন নাগরিক প্রাণ হারিয়েছেন, জানাল ইরান
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার ফলে সৃষ্ট প্রাণহানির একটি বিস্তারিত পরিসংখ্যান প্রকাশ করেছে তেহরান। ইরানের ফরেনসিক মেডিসিন অর্গানাইজেশনের প্রধান আব্বাস মাসজেদি আরানি এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানান, এই যুদ্ধে এখন পর্যন্ত মোট ৩,৩৭৫ জন নিহত ইরানির মরদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া ওই বিবৃতিতে আরানি যুদ্ধের ভয়াবহতা তুলে ধরে বলেন, নিহতদের মধ্যে ২,৮৭৫ জন পুরুষ এবং প্রায় ৫০০ জন নারী রয়েছেন। ফরেনসিক বিভাগের বিশেষজ্ঞ দল প্রতিটি মৃতদেহ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা ও শনাক্তকরণের প্রক্রিয়া সম্পন্ন করার পরই এই তথ্য নিশ্চিত করেছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান ভূখণ্ডে শুরু হওয়া এই সংঘাতের পর থেকে এটিই ছিল নিহতের সংখ্যার সবচেয়ে সুনির্দিষ্ট দাপ্তরিক হিসাব।
ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার পর উদ্ধার অভিযান এবং মৃতদেহ শনাক্তকরণের কাজ অত্যন্ত গুরুত্বের সাথে পরিচালনা করা হচ্ছে। এই বিপুল সংখ্যক প্রাণহানিকে কেন্দ্র করে ইরান সরকার আন্তর্জাতিক মহলে তাদের ক্ষোভ এবং বিচারের দাবি আরও জোরালো করার ইঙ্গিত দিয়েছে। সূত্র: আলজাজিরা।