বাংলাদেশ সরকারের অস্পষ্ট বিবৃতিতে কষ্ট পেয়েছি, কাম্য ছিল না: ইরানের রাষ্ট্রদূত জাহানাবাদি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ সরকারের অস্পষ্ট বিবৃতিতে কষ্ট পেয়েছি, কাম্য ছিল না: ইরানের রাষ্ট্রদূত জাহানাবাদি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ এপ্রিল, ২০২৬ |
ইরান ইস্যুতে বাংলাদেশ সরকারের দেওয়া বিবৃতিতে সন্তুষ্ট নয় তেহরান। আজ বুধবার ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি বলেছেন, একটি ভ্রাতৃপ্রতিম মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আগ্রাসী শক্তির বিরুদ্ধে আরও স্পষ্ট অবস্থান নেবে এবং সরাসরি নিন্দা জানাবে—এটাই ছিল ইরানের প্রত্যাশা। ইরান দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত জাহানাবাদি বলেন, ‘ইরান ইস্যুতে বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি। এই বিবৃতি আরও স্পষ্ট হওয়া উচিত ছিল। বাংলাদেশ আমাদের ভাই হিসেবে ইরানে আগ্রাসী শক্তির বিরুদ্ধে নিন্দা করবে—এটাই আমাদের প্রত্যাশা ছিল, কিন্তু সেটা হয়নি। এটি আমাদের জন্য কষ্টের বিষয়।’ রাষ্ট্রদূত উল্লেখ করেন, বাংলাদেশ জাতিসংঘ ও ওআইসির সদস্য রাষ্ট্র হওয়া সত্ত্বেও আগ্রাসী শক্তির বিরুদ্ধে কাঙ্ক্ষিত মাত্রায় নিন্দা

জানাতে ব্যর্থ হয়েছে। তিনি তুলনা টেনে বলেন, ‘রাশিয়া ও চীন মুসলিম দেশ না হয়েও তারা এই আগ্রাসনের ব্যাপারে নিন্দা জানিয়েছে। সেখানে একটি মুসলিমপ্রধান দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান আরও জোরালো হওয়া উচিত ছিল।’ বাংলাদেশের এই বিবৃতির পরিপ্রেক্ষিতে ইরান আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিবাদলিপি বা চিঠি দেবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আপাতত কোনো চিঠি দেওয়া হবে না। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেলে তিনি ব্যক্তিগতভাবে তেহরানের এই মনোভাব ও উদ্বেগের বিষয়টি তুলে ধরবেন। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতেই ঢাকার ইরান দূতাবাস এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। রাষ্ট্রদূত ইঙ্গিত দেন, বর্তমান সংকটকালে মিত্র দেশগুলোর কাছ থেকে ইরান কেবল নৈতিক

সমর্থন নয়, বরং আন্তর্জাতিক ফোরামে জোরালো কূটনৈতিক অবস্থান প্রত্যাশা করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?