১০ই নভেম্বর, শহিদ নূর হোসেন দিবসে গণতন্ত্র পুনরুদ্ধারে এবং জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রহসনমূলক বিচার বন্ধের দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৫

১০ই নভেম্বর, শহিদ নূর হোসেন দিবসে গণতন্ত্র পুনরুদ্ধারে এবং জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রহসনমূলক বিচার বন্ধের দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৫ |
১০ নভেম্বর শহিদ নূর হোসেন দিবস। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামে এক অবিস্মরণীয় দিন। গণতন্ত্রের জন্য জীবন দিয়েছিল শহিদ নূর হোসেনের। নূর হোসেনের আত্মত্যাগের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত গণতন্ত্র আজ ভূ-লুণ্ঠিত। অসাংবিধানিক উপায়া রাষ্ট্রক্ষমতা দখল করেছে গণশত্রু খুনি-ফ্যাসিস্ট ইউনূস গং। গণতন্ত্র শুধু ভূ-লুণ্ঠিতই নয়, নির্বিচারে কেড়ে নেওয়া হচ্ছে জনগণের গণতান্ত্রিক অধিকার সহ অধিকার। আইন-শৃঙ্খলাকে ভঙ্গুর রেখে ও মবসন্ত্রাসের বিস্তার ঘটিয়ে ভয়ের রাজত্ব কায়েম করা হয়েছে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে অসহিষ্ণুতার সংস্কৃতির বিস্তার ঘটানো হয়েছে। পুরো দেশটাকে বিরোধ-বিভেদ দ্বন্দ্ব-সংঘাতের আখড়ায় পরিণত করা হয়েছে। ফলে রুগ্ন হয়ে পড়েছে দেশের গণতান্ত্রিক সংস্কৃতি। অন্যদিকে ভিন্ন মত দমনের জন্য নগ্নভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হচ্ছ। রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়ে আওয়ামী

লীগের নেতাকর্মীদের উপর চালানো হচ্ছে অত্যাচার-নির্যাতনের স্টিম রোলার। আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মী সহ অন্যান্য দলের নেতৃবৃন্দ ও সকল শ্রেণি-পেশার মানুষের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন হয়রানিমূলক মামলা দায়ের করা হচ্ছে। অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে প্রহসনমূলক বিচারের মাধ্যমে আওয়ামী সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে অপরাধী হিসেবে ফ্রেমিং করার পাঁয়তারা করা হচ্ছে। এই অবৈধ আইসিটি ট্রাইব্যুনালের প্রহসনমূলক বিচার বন্ধের লক্ষ্যে আগামী ১৩ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে 'লক ডাউন' কর্মসূচি ঘোষণা করা হয়েছে। লক ডাউন কর্মসূচির আগে আগামী ১০,১১ও ১২ নভেম্বর সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল ও

প্রতিবাদ সমাবেশের ঘোষণা করা হয়েছে। শহিদ নূর হোসেন দিবসে শহিদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত 'লক ডাউন' কর্মসূচি সহ অন্যান্য কর্মসূচি কঠোরভাবে পালনের জন্য আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী সহ জনগণের প্রতি আহ্বান জানানো যাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা কমিটির সভায় ইউনুসকে গ্রেফতার দাবি এআই’র প্রসারে সংকুচিত হচ্ছে মৌলিক চিন্তার পরিসর নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র গান দিয়ে শুরু, অভিনয় নিয়ে যে ভাবনা জেফারের ব্রিটিশ রাজাকে কোহিনূর হীরা ফেরত দেওয়ার আহ্বান মামদানির যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন সামরিক পদক্ষেপ ক্ষতির কারণ হবে: পুতিন এআই যুগে বাংলাদেশে শিল্পের রূপান্তর ও শ্রমের ভবিষ্যৎ বৃষ্টি-জলাবদ্ধতায় ভোগান্তি নিয়ে দ্বিতীয় দিন পার চেক জালিয়াতি: আত্মসমর্পণের পর কারাগারে প্রেস মালিক গরুর হাটের ইজারা নিয়ে বিরোধে খুন? মিরপুর স্টেডিয়ামে বসছে ২৭ হাজার স্কয়ার ফিটের ছাউনি আয়-ব্যয়ের হিসাব মেলাতে বাজারের তালিকা কাটছাঁট এত টাকা দিয়ে কী করবেন, মাস্ক-জাকারবার্গকে বিলি আইলিশের প্রশ্ন পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইরানের জাতীয় সম্পদ: মোজতবা খামেনি হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ দেখিয়ে ট্রাম্পের মানচিত্র শেয়ার অবৈধ কর্মীদের দেশে ফেরার সময় বাড়াল মালয়েশিয়া বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণ-রুপার দাম ৬ রোগ নিয়ে হজে না যাওয়ার নির্দেশনা সৌদির সিঙ্গাপুরে বিদেশি কর্মী নিয়োগে আমূল পরিবর্তন যুক্তরাষ্ট্রে ভিসা পেতে নতুন শর্ত, দুই প্রশ্নে ‘হ্যাঁ’ বললেই বিপদ