‘হেয়ার কাট’ বাতিলের দাবিতে পাঁচ একীভূত ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ, বাংলাদেশ ব্যাংক ঘেরাও – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ মার্চ, ২০২৬

‘হেয়ার কাট’ বাতিলের দাবিতে পাঁচ একীভূত ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ, বাংলাদেশ ব্যাংক ঘেরাও

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মার্চ, ২০২৬ |
একীভূত হওয়া পাঁচ ব্যাংকের গ্রাহকেরা ‘হেয়ার কাট’ পদ্ধতি বাতিল করে মুনাফাসহ আমানতের সম্পূর্ণ অর্থ দ্রুত ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় ঘেরাও করেছেন। ৫ই মার্চ, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন আন্দোলনকারীরা। তারা দাবি করেন, ঘোষিত হেয়ার কাট নীতির ফলে তাদের প্রাপ্য মুনাফা কমিয়ে দেওয়া হয়েছে এবং আমানত ফেরত প্রক্রিয়াও বিলম্বিত হচ্ছে। বেলা সাড়ে ১২টার দিকে একদল আন্দোলনকারী বাংলাদেশ ব্যাংকের ভেতরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা তাদের প্রধান ফটকে বাধা দেন। পরিস্থিতি উত্তপ্ত হলে ফটক বন্ধ করে দেওয়া হয়। এ সময় আন্দোলনকারীরা হ্যান্ড মাইকের মাধ্যমে ভেতরে প্রবেশের অনুমতি চান এবং গভর্নরের সঙ্গে সাক্ষাৎ না করে ফিরে যাবেন

না বলে ঘোষণা দেন। পুলিশের হস্তক্ষেপে তারা সাময়িকভাবে সরে গেলেও কিছুক্ষণ পর আবার ফটকের সামনে অবস্থান নেন। পরে আবারও প্রবেশদ্বার বন্ধ করে সেখানে পুলিশ মোতায়েন করা হয়। বেলা ২টা পর্যন্ত আন্দোলনকারীদের সেখানে অবস্থান করতে দেখা যায়। আন্দোলনের আহ্বায়ক আলিফ রেজা বলেন, “হেয়ার কাট বাতিল করে এখন আমাদের মাত্র ৪ শতাংশ মুনাফা দেওয়া হচ্ছে। আমরা পূর্ণ মুনাফা চাই এবং দ্রুত সব টাকা ফেরত চাই। গভর্নরের কাছে স্মারকলিপি দিতে চেয়েছিলাম, কিন্তু তা গ্রহণ করা হয়নি।” আরেক আমানতকারী মোস্তফা ফিরোজ অভিযোগ করেন, তার ১ কোটি টাকার এফডিআরের বিপরীতে মাত্র ৪ লাখ টাকা মুনাফা প্রস্তাব করা হয়েছে, যা তিনি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন। তিনি বলেন, “আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি,

অথচ ব্যাংকের কর্মকর্তারা নিয়মিত বেতন-ভাতা ও বোনাস নিচ্ছেন।” ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক—এই পাঁচটি ব্যাংক একীভূত হয়ে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করে। গ্রাহকেরা দীর্ঘদিন ধরে আমানত ফেরতের দাবিতে আন্দোলন করে আসছেন। বৃহস্পতিবারের কর্মসূচিতে তারা ‘হেয়ার কাট’ সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এর আগে কেন্দ্রীয় ব্যাংক গত দুই অর্থবছরের জন্য আমানতের বিপরীতে কোনো মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত জানায়, যা ‘হেয়ার কাট’ পদ্ধতির মাধ্যমে কার্যকর করার কথা ছিল। পরে আন্দোলনের মুখে সে সিদ্ধান্ত থেকে সরে আসে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, আমানতকারীদের আন্দোলন যৌক্তিক হলেও সম্মিলিত ইসলামী ব্যাংক বর্তমানে

তারল্য সংকটে রয়েছে। তিনি জানান, সব আমানত একসঙ্গে পরিশোধ করতে প্রায় দেড় লাখ কোটি টাকা প্রয়োজন, যেখানে ব্যাংকের বিদ্যমান মূলধন প্রায় ৩৫ হাজার কোটি টাকা। সরকার ব্যাংকটির দায়িত্ব নেওয়ায় ধাপে ধাপে পরিশোধের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। একইসঙ্গে আমানতকারীদের ধৈর্য ধরার আহ্বান জানান কেন্দ্রীয় ব্যাংকের এই কর্মকর্তা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আজ মহান মে দিবস নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের প্রতিবাদে স্টেট ডিপার্টমেন্টে স্মারকলিপি প্রদান করলো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আমি একজন শিশু মুক্তিযোদ্ধা: সংসদে জামায়াত নেতা তাহের জুলাই স্তম্ভ ময়লার ভাগাড়ে পরিণত, ক্ষোভ জানালেন ফারুকী বীর মুক্তিযোদ্ধা ইনুকে সান্ত্বনাসূচক কথা বলায় দুই পুলিশ সদস্যের সাজা চুক্তি অনুযায়ী ৩৬ হাজার কোটিতে ১৪টি বোয়িং কিনলেও বাড়েনি যুক্তরাষ্ট্রে গার্মেন্টস অর্ডারের পরিমাণ সংসদের জন্য বাজারদরের চেয়ে ৬-৮ গুণ বেশি দামে পণ্য ক্রয়কে দুর্নীতি মানতে নারাজ হুইপ আশরাফ উচ্চসুদে বিভিন্ন দাতাগোষ্ঠী থেকে ১.৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার বিসিবি’র অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট ১২ দিন পার হলেও মেলেনি হদিস: বাঁশখালীতে একই মাদ্রাসার দুই ছাত্রের অন্তর্ধান নিয়ে জনমনে আতঙ্ক যশোরে যুবলীগের ব্যানারে মিছিলের অভিযোগে গ্রেপ্তার ৯ বরিশালে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, পেয়েছেন স্থানীয়দের সমর্থন বাবা-মায়ের ঝগড়ার ঘটনায় শেখ হাসিনাসহ ৩১০ জনের নামে জুলাইযোদ্ধা পুত্রের ‘জুলাই মামলা’ জামিন পেলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী জামিন পেলেন বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর ঘটনায় গ্রেপ্তার ইমি রূপপুর পাওয়ার প্ল্যান্ট নিয়ে সংসদের বিরোধীদল এনসিপির অপতথ্য ও মিথ্যার ফ্লাডিং: জুলাই এর মতো গুজব ছড়িয়ে জনমানুষকে ধোঁকা দেয়ার চেষ্টা মাংস আমদানিতে মুসলিম অধ্যুষিত বাংলাদেশে মানতে হবে মার্কিন তরিকা: হারাম-হালাল যাচাইয়ের সুযোগ থাকছে না যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা কমিটির সভায় ইউনুসকে গ্রেফতার দাবি এআই’র প্রসারে সংকুচিত হচ্ছে মৌলিক চিন্তার পরিসর