‘স্যাটিন’ রক্তচাপ নিয়ন্ত্রণে বিশেষভাবে কার্যকর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৪
     ৯:১০ অপরাহ্ণ

‘স্যাটিন’ রক্তচাপ নিয়ন্ত্রণে বিশেষভাবে কার্যকর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৪ | ৯:১০ 152 ভিউ
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। যেখানে রক্তচাপ নিয়ন্ত্রণে স্যাটিন শ্রেণির একটি নতুন ঔষধের উদ্ভাবনী কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয়। এদিন দুপুরে নর্থ সাউথের ক্যাম্পাসে এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারটি আয়োজন করে ফার্মাসিউটিক্যাল সায়েন্স অনুষদ এবং নর্থ সাউথ ফার্মাসিউটিক্যাল ক্লাব। মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্টের মেরসার বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর ড. রাকিবুল হাসান। তিনি স্যাটিন শ্রেণির ঔষধের কার্যকারিতা এবং এর উদ্ভাবনী দিক নিয়ে নিজের গবেষণা বিশদভাবে আলোচনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপউপাচার্য প্রফেসর ড. আব্দুর রব খান, এবং বিশেষ অতিথি ছিলেন ডিন অব স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্স এর প্রফেসর ড. দীপক কুমার মিত্র,

ড. রাকিবুল হাসান তার বক্তব্যে স্যাটিনের বিভিন্ন বৈশিষ্ট্য এবং এর কার্যকারিতা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, এই ঔষধটি রক্তচাপ নিয়ন্ত্রণে বিশেষভাবে কার্যকর। তিনি আরও জানান, ২০০ মিলিয়ন মানুষ সারা বিশ্বে কার্ডিওভাসকুলার রোগে ভুগছেন, যা বেশিরভাগ ক্ষেত্রে অবহেলিত। এই নতুন উদ্ভাবন তাদের সাহায্য করতে পারে। বিশেষ অতিথি প্রফেসর ড. দীপক কুমার মিত্র শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন এবং তাদেরকে গবেষণার প্রতি আগ্রহী করে তুলতে উৎসাহ দেন। সেশন চেয়ার নর্থসাউথ ফার্মাসিউটিক্যাল ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ হোসেন শাহরিয়ার তার বক্তব্যে উল্লেখ করেন, ফার্মাসিউটিক্যাল ডিপার্টমেন্ট গবেষণার কাজে বেশ এগিয়ে রয়েছে। সেমিনারের শেষে একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সেমিনারটি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত তথ্যবহুল এবং শিক্ষামূলক ছিল। নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের এই ধরনের

আয়োজন শিক্ষার্থীদের গবেষণার ক্ষেত্রে আগ্রহী করতে সহায়ক হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
Bangabandhu Was Not Just a Leader – He Was the Architect of a Successful History March 1971: From Political Deadlock to Declaration of Independence ৭ই মার্চের চেতনাকে ভয় পায় বলেই দমননীতি—ধানমন্ডিতে ৫ বছরের শিশুসহ পথচারী গ্রেপ্তার বাধা উপেক্ষা করে হৃদয়ে প্রতিধ্বনিত বজ্রকণ্ঠ: ৫৫ বছরে ৭ মার্চের অবিনাশী চেতনা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনেও গণতন্ত্র হত্যা জিরো টলারেন্সের সরকার, জিরো জবাবদিহির দেড় বছর রাজনীতির নামে পশুত্ব! বৃদ্ধা মায়ের রক্ত ঝরিয়ে কাপুরুষতার উৎসব বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করেছিল আওয়ামী লীগ সাইনবোর্ডে লেখা রাত ৮টা, কিন্তু ৭টার আগেই বন্ধ তেলের পাম্প! রক্তে রাঙানো ৫ই মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার মহড়া কারাগারকে হত্যা কারখানায় পরিণত করা হয়েছে অবৈধ ইন্টারিম থেকে বিএনপি… স্বাধীনতা পদক তালিকায় বিতর্কিত চরিত্র মেজর জলিলের নাম: ঐতিহাসিক কিছু ঘটনা ৭ মার্চের ভাষণ স্বাধীনতার ‘গ্রিন সিগন্যাল’, বঙ্গবন্ধু জাতির পিতা: ‘একটি জাতির জন্ম’ প্রবন্ধে জিয়াউর রহমান ৭ই মার্চ: বাঙালির মুক্তির আহ্বান, ইতিহাসের অনন্ত শপথ সারাদিন রোজা রাখার পর পান করতে পারেন যেসব স্বাস্থ্যকর পানীয় ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ কিনা- প্রশ্নের জবাবে শাহবাগের ওসি: সাংবাদিক হয়ে উল্টাপাল্টা প্রশ্ন করেন কেন? দেশে জ্বালানি তেলের মজুদ আছে মাত্র চার দিনের চানখারপুলে সাউন্ডবক্সে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাজানোয় আটক অন্তত ৪ মধ্যপ্রাচ্যে সংকটের ধাক্কা দেশের জ্বালানি ও শিল্পখাতে: উত্তরণের পথ দেখছেন না উদ্যোক্তারা ব্রঙ্কসে ডে কেয়ারে ফেন্টানলের মজুদ, ১ শিশুর মৃত্যু