সোনমের ঘরে আসছে নতুন অতিথি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৫

সোনমের ঘরে আসছে নতুন অতিথি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৫ |
বি-টাউনে বেশ কিছুদিন ধরে গুঞ্জন ছিল সোনম কাপুর ফের দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন। অবশেষে সেই সব জল্পনার অবসান ঘটালেন অনিল-কন্যা নিজেই। বছরের শেষ প্রহরে নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে বেবি বাম্পসহ একাধিক ছবি প্রকাশ করে তিনি নিশ্চিত করলেন সেই বহুদিনের প্রতীক্ষিত সুখবর। বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রকাশিত সে ছবিগুলোতে গোলাপি রঙের স্কার্ট ও ম্যাচিং টপে দেখা যায় সোনমকে। দু’হাতে স্নেহ ভরে আগলে রেখেছেন তার স্ফীতোদর। আর ছবির ক্যাপশনে লিখেছেন কেবলমাত্র একটি শব্দ—‘মা’, যা মুহূর্তেই ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের জোয়ার বইয়ে দিয়েছে। স্ত্রীর এই বিশেষ মুহূর্তে উচ্ছ্বাস লুকাননি স্বামী আনন্দ আহুজাও। মন্তব্যঘরে খুনসুটি করে তিনি লিখেছেন—‘এবার দ্বিগুণ ঝামেলা’। অন্যদিকে আবার পরক্ষণেই স্ত্রীর

প্রতি ভালোবাসা ছড়িয়ে লিখেছেন, ‘তুমি একজন সুন্দরী মা।’ সোনম ও আনন্দ দম্পতির প্রথম সন্তান বায়ুর বর্তমান বয়স মাত্র তিন বছর। মা হওয়ার পর থেকেই অভিনয়ের কাজ অনেকটাই কমিয়ে দিয়েছিলেন এই অভিনেত্রী। মূলত মাতৃত্ব ও সন্তানকে সময় দেওয়ার জন্যই বিরতি নিয়েছিলেন তিনি। তবে ২০২৩ সালে ক্রাইম-থ্রিলার ‘ব্লাইন্ড’ সিনেমা দিয়ে ফের পর্দায় ফেরেন সোনম কাপুর। ২০২৩-এর পর আর নতুন করে কোনো সিনেমার ঘোষণা না দিয়ে অনেকটাই অন্তরালে চলে গিয়েছিলেন সোনম। দীর্ঘবিরতির পর, দ্বিতীয়বারের মতো মাতৃত্বের খবর প্রকাশের ছবিগুলো দিয়ে ফের একবার আলোচনায় আসেন সোনম। ভক্তরাও তাকে প্রতিনিয়ত ভালোবাসা ও শুভকামনায় ভরিয়ে দিচ্ছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাঝে মাঝে এমনটা হতেই পারে— হারের পর মিরাজ হরমুজ প্রণালি খোলার ঘোষণায় কমল তেলের দাম হামের প্রকোপ কমাতে দেশব্যাপী সরকারের টিকাদানের পদক্ষেপ ১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের কাছে থাকা সব ইউরেনিয়াম পাবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের ‘জনপ্রিয়তায়’ আতিফ আসলামকেও ছাড়িয়ে যাওয়া কে এই তালহা আনজুম রাশেদ প্রধান লিমিট ক্রস করে বক্তব্য দিচ্ছে: রাশেদ খাঁন ‘শেখ হাসিনাকে ফেরতের বিষয়টি বিবেচনা করছে ভারত’ পঁচিশে সমুদ্রপথে ৯০০ রোহিঙ্গার প্রাণহানি প্রবাসীদের মাতাতে মালয়েশিয়া যাচ্ছেন প্রীতম-জেফার-পূজা-তমা 17 April: Mujibnagar Day — A Defining Moment in Bangladesh’s Liberation Struggle ১৭ই এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাঙালি জাতির স্বাধীনতা অর্জনের এক স্মৃতি বিজড়িত দিন জাতীয় দলের অধিনায়কদের জন্য বিসিবির প্রিভিলেজ কার্ড আওয়ামী লীগ নেতাদের মুক্তিতে প্রথম আলোর জোরালো অবস্থান দিনে ৭-১০ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, শহরের চেয়ে গ্রামে সংকট তীব্রতর ১৭ এপ্রিল-বাংলাদেশের নূতন সূর্যোদয় বরিশাল নগরের প্রাণকেন্দ্রে ছাত্রলীগের ঝটিকা মিছিল অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে জুলাই-আগস্টে ঢাকায় হত্যাকাণ্ড বাড়ানোর নির্দেশ দেয় কে? জামায়াত জোট জাগপার মুখপাত্র রাশেদ প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ; পিএস জনি আটক সশস্ত্র হামলায় ইউপিডিএফ নেতা ধর্মসিং চাকমা নিহত, ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ ২ বোন