অনস্ক্রিন চুম্বন দৃশ্য, ৩০ বছরের ‘কিসিং নীতি’ ভাঙা নিয়ে মুখ খুললেন কাজল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৬

অনস্ক্রিন চুম্বন দৃশ্য, ৩০ বছরের ‘কিসিং নীতি’ ভাঙা নিয়ে মুখ খুললেন কাজল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৬ |
বলিউডে প্রায় তিন যুগের কর্মজীবন অভিনেত্রী কাজলের। দীর্ঘ অভিনয়জীবনে পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য থেকে দূরে থাকার জন্য পরিচিত ছিলেন বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। তবে প্রায় তিন দশক ধরে মেনে চলা সেই নীতি থেকে হুট করেই সরে আসেন তিনি। কেন এলেন বিষয়টি নিয়ে এতো দিন চুপই ছিলেন তিনি। এবার তিনি ‘নো-কিসিং’ নীতি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়ে খোলাখুলি কথা বললেন। ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল, পেয়ার কানুন ধোখা’-তে সহঅভিনেতা যিশু সেনগুপ্তের সঙ্গে একটি চুম্বন দৃশ্যে অভিনয় করার অভিজ্ঞতা এবং এর পেছনের কারণ তুলে ধরলেন তিনি। সম্প্রতি লিলি সিংয়ের পডকাস্টে অংশ নিয়ে কাজল জানান, এটি কোনো হঠাৎ বা অপ্রয়োজনীয় সংযোজন ছিল না। বরং তাঁর চরিত্রের আবেগ,

মানসিক দ্বন্দ্ব এবং গল্পের গতিপ্রকৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত ছিল এই দৃশ্যটি। কাজলের ভাষায়, ‘এটি শুধুই একটি চুম্বন ছিল না। বরং আমার চরিত্র তখন কী ভাবছিল, কী চাচ্ছিল, আর কী পায়নি–সেসব অনুভূতির বহিঃপ্রকাশ ছিল এটি।’ তিনি আরও বলেন, ‘গল্পের এই অংশটি পুরো চিত্রনাট্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমি যদি এই দৃশ্যটি বাদ দিতাম, তাহলে চরিত্রটির একটি গুরুত্বপূর্ণ স্তরই হারিয়ে যেত। তাই এটি রাখা ছাড়া উপায় ছিল না।’ তবে সিদ্ধান্তটি সহজ ছিল না বলেও স্বীকার করেছেন কাজল। দীর্ঘদিনের ব্যক্তিগত অবস্থান থেকে সরে আসা নিয়ে শুরুতে তিনি দ্বিধায় ছিলেন। ‘আমি সত্যি বলতে খুব অস্বস্তিতে ছিলাম। ধারণাটি তাত্ত্বিকভাবে ভালো লাগলেও সেটে দাঁড়ানো পর্যন্ত নিশ্চিত ছিলাম না

যে আমি এটি করব কিনা,’ বলেন তিনি। অভিনেত্রীর মতে, শেষ পর্যন্ত এটি ছিল একটি পেশাদার সিদ্ধান্ত। চরিত্রের প্রয়োজন এবং গল্পের দাবি বিবেচনায় নিয়েই তিনি দৃশ্যটিতে অভিনয় করার সিদ্ধান্ত নেন। কাজল বলেন, ‘একজন অভিনেত্রী হিসেবে কখনও কখনও এমন সিদ্ধান্ত নিতে হয়, যা হয়তো ব্যক্তিগতভাবে স্বাচ্ছন্দ্যের বাইরে। কিন্তু আমি মনে করেছি, এই মুহূর্তে আমি সেই সিদ্ধান্ত নিতে পারি।’ ২০২৩ সালে ‘দ্য ট্রায়াল’-এর মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হয় কাজলের। সিরিজটিতে তিনি ‘নয়োনিকা সেনগুপ্ত’ চরিত্রে অভিনয় করেছেন। যিনি একজন গৃহিণী। যে স্বামীর বিতর্কিত কেলেঙ্কারির পর আবার আইন পেশায় ফিরে আসেন। কোর্টরুম ড্রামা ঘরানার এই সিরিজটি পরিচালনা করেছেন সুপর্ণ ভার্মা । এটি আন্তর্জাতিকভাবে প্রশংসিত সিরিজ ‘দ্য গুড ওয়াইফ’-এর

ভারতীয় সংস্করণ। এই সিরিজে কাজলের পাশাপাশি আরও অভিনয় করেছেন আলি খান ও শিবা চাড্ডা। ইতোমধ্যে সিরিজটির দ্বিতীয় সিজনও মুক্তি পেয়েছে, যা বর্তমানে স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিওহটস্টারে দেখা যাচ্ছে। উল্লেখ্য, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, কভি খুশি কভি গম এবং কুছ কুছ হোতা হ্যায়-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের মাধ্যমে কাজল নিজেকে বলিউডের অন্যতম শীর্ষ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বলিউডের প্রথম সারি নায়িকাদের একজন তিনি। এখনও অভিনয় নিয়ে ব্যস্ততায় সময় কাটছে তাঁর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’