কিছু স্বার্থান্বেষী মহল চায় না বাংলা সিনেমার উন্নতি হোক: শাকিব খান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জুন, ২০২৬

কিছু স্বার্থান্বেষী মহল চায় না বাংলা সিনেমার উন্নতি হোক: শাকিব খান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুন, ২০২৬ |
ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রকস্টার’ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা সমালোচনা ও নেতিবাচক প্রচারণার বিরুদ্ধে মুখ খুলেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। তার অভিযোগ, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী পরিকল্পিতভাবে বাংলা চলচ্চিত্রের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। মুক্তির প্রথম সপ্তাহ শেষে বৃহস্পতিবার (৫ জুন) রাতে রাজধানীর উত্তরায় অবস্থিত স্টার সিনেপ্লেক্স-এ ‘রকস্টার’ সিনেমার প্রচারণায় অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। শাকিব খান বলেন, একটি সিনেমা মুক্তির পর ইতিবাচক ও নেতিবাচক-দুই ধরনের প্রতিক্রিয়াই আসা স্বাভাবিক। কিন্তু ‘রকস্টার’-এর ক্ষেত্রে কেবল নেতিবাচক মন্তব্যগুলোই বেছে বেছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে, যা তার কাছে বিস্ময়কর বলে মনে হয়েছে। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তুলে বলেন, শুধু নেগেটিভ রিভিউ কেটে

কেটে প্রচার করা হলো কেন? এই আক্ষেপটা কার প্রতি? আমার প্রতি, প্রযোজনা প্রতিষ্ঠানের প্রতি, নাকি পুরো বাংলা সিনেমার প্রতি? বিষয়টা আমি বুঝতে পারিনি। জনপ্রিয় এই অভিনেতার দাবি, বাংলা সিনেমা যখন নতুন ধরনের গল্প, নির্মাণশৈলী ও উপস্থাপনার মাধ্যমে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখনই একটি গোষ্ঠী সেটিকে পেছনের দিকে টেনে ধরতে চাইছে। তার ভাষায়, ‘কিছু স্বার্থান্বেষী মহল চায় না বাংলা সিনেমার উন্নতি হোক। তারা চায় দর্শক পুরোনো ধাঁচের গল্প আর চেনা ছকের অ্যাকশনেই আটকে থাকুক। কিন্তু সময় বদলেছে, দর্শকের রুচিও বদলেছে। বাংলা সিনেমাও এখন নতুন পথে হাঁটছে।’ দীর্ঘ ২৭ বছরের ক্যারিয়ারে নানা ধরনের প্রতিকূলতা ও সমালোচনার মুখোমুখি হওয়ার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন শাকিব খান। তিনি

বলেন, চলচ্চিত্রের শীর্ষ অবস্থানে পৌঁছানো যেমন কঠিন, সেখানে দীর্ঘদিন টিকে থাকাও কম চ্যালেঞ্জের নয়। তবে নেতিবাচক প্রচারণাকে তিনি তার পেশাগত জীবনেরই একটি অংশ হিসেবে দেখেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবভিত্তিক কনটেন্ট নিয়েও কথা বলেন এই তারকা। তার মতে, কিছু ইউটিউবার ও কনটেন্ট নির্মাতা সাময়িক ভিউ এবং আলোচনায় আসার জন্য বিভ্রান্তিকর ও নেতিবাচক তথ্য ছড়িয়ে থাকেন। তবে শেষ পর্যন্ত দর্শকরাই সঠিক মূল্যায়ন করেন। শাকিব খানের ভাষ্য, মুক্তির দ্বিতীয় দিন থেকেই হলগুলোতে দর্শকের উপস্থিতি বেড়েছে। এটিই প্রমাণ করে, দিন শেষে দর্শক ভালো কাজকে গ্রহণ করেন। সত্যকে দীর্ঘদিন চাপা দিয়ে রাখা যায় না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ৩৪ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল অভিনব পদ্ধতিতে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা সরিয়ে গড়া হয় খামার! সোনাগাজীতে স্কুলছাত্রীকে মারধোর করে কানের দুল ছিনিয়ে নিল যুবদলকর্মীরা ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ ‘ছাদে লোক উঠে’, বাংলাদেশের জন্য তৈরি রেলকোচের ছাদ শক্ত করেছে ভারত আয়নাবাজি: উধাও মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজান, কারাগারে নিরপরাধ দিনমজুর সোনা মিয়া দেশে ফিরলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শের বাহাদুর, হাজারো সমর্থকের সংবর্ধনা জাতিসংঘের প্রতিবেদনে দিল্লির লাল কেল্লায় হামলায় আল-কায়েদা সংশ্লিষ্টরা: বাংলাদেশে সেল গঠনের চেষ্টা ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দারুণ দিন: এক নজরে সব রেকর্ড চট্টগ্রামজুড়ে গ্যাসের তীব্র সংকট ও লোডশেডিং: যানচলাচল ও রান্নাঘর থেকে শিল্পকারখানায় হাহাকার এক্সপ্রেসওয়ে থেকে সিআরবি: চাঁদাবাজি, মারধর ও বাণিজ্যিক আধিপত্যের কবলে চট্টগ্রামের অর্থনীতি চট্টগ্রামে আধিপত্যের লড়াই: জমি দখল ও চাঁদাবাজির আড়ালে প্রাণহানির মিছিল ঢাকার বসুন্ধরা আবাসিক থেকে আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মীকে আটক বাঘায় ৩ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাশ করেনি রাজশাহীর ১৪ বিদ্যুৎ উপকেন্দ্রে নিরাপত্তা চেয়ে প্রশাসনে কাছে চিঠি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ ট্রাম্পকে ‘ভুয়া গোয়েন্দা তথ্য’ থেকে সতর্ক থাকতে বলল ইরান ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৮১৮ মামলা ব্রিকসের উন্নয়ন ব্যাংকে যোগ দিচ্ছে ইরান, কমবে ডলারনির্ভরতা?