ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
প্রতিভার ঝলক দেখাও মার্কস অলরাউন্ডারে, ঢাকায় চলছে আঞ্চলিক পর্ব
প্রতিভাবান শিশু-কিশোরদের উজ্জ্বল প্রতিভার ঝলক দেখতে সারাদেশ ঘুরে মার্কস অলরাউন্ডার এখন ঢাকায়। আগামী ১২ ও ১৩ জুন ঢাকার মানিকগঞ্জ জেলা, শ্যামপুর এবং কদমতলি থানা, ফতুল্লা, নারায়ণগঞ্জ সদর এবং বন্দর থানা, ধানমন্ডি থানা আংশিক, কলাবাগান থানা আংশিক, মুন্সীগঞ্জ জেলা, রূপগঞ্জ, আড়াইহাজার এবং সোনারগাঁও থানায় অনুষ্ঠিত হবে মার্কস অলরাউন্ডারের আঞ্চলিক পর্ব।
জানা গেছে, ১২ জুন (শুক্রবার) মানিকগঞ্জ জেলার সকল স্কুল ও কলেজকে নিয়ে মানিকগঞ্জ মডেল হাই স্কুল, শ্যামপুর এবং কদমতলি থানার সকল স্কুল ও কলেজ নিয়ে বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চ বিদ্যালয়ে, ফতুল্লা, নারায়ণগঞ্জ সদর এবং বন্দর থানার সকল স্কুল ও কলেজ নিয়ে মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
১৩ জুন (শনিবার)
ধানমন্ডি থানার আংশিক ও কলাবাগান থানা আংশিক নিয়ে সরকারি লালমাটিয়া হাউজিং সোসাইটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে, মুন্সীগঞ্জ জেলার সকল স্কুল ও কলেজ নিয়ে কাজী কমর উদ্দিন গভঃ ইন্সটিটিউশন প্রাঙ্গণে, রূপগঞ্জ, আড়াইহাজার এবং সোনারগাঁও থানার সকল স্কুল ও কলেজ নিয়ে ভুলতা স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে মার্কস অল রাউন্ডার ঢাকার আঞ্চলিক পর্ব দিনব্যাপী অনুষ্ঠিত হবে। অংশগ্রহণেচ্ছুদের মার্কস অলরাউন্ডারের অফিশিয়াল ওয়েবসাইট এ গিয়ে দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। বিস্তারিত জানা যাবে মার্কস অলরাউন্ডারের অফিসিয়াল ফেসবুক পেজে অথবা ০৯৬১৪ ৫১৬১৭১ নম্বরে (সকাল ৮:০০টা - রাত ৮:০০টা) কল করে।
ধানমন্ডি থানার আংশিক ও কলাবাগান থানা আংশিক নিয়ে সরকারি লালমাটিয়া হাউজিং সোসাইটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে, মুন্সীগঞ্জ জেলার সকল স্কুল ও কলেজ নিয়ে কাজী কমর উদ্দিন গভঃ ইন্সটিটিউশন প্রাঙ্গণে, রূপগঞ্জ, আড়াইহাজার এবং সোনারগাঁও থানার সকল স্কুল ও কলেজ নিয়ে ভুলতা স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে মার্কস অল রাউন্ডার ঢাকার আঞ্চলিক পর্ব দিনব্যাপী অনুষ্ঠিত হবে। অংশগ্রহণেচ্ছুদের মার্কস অলরাউন্ডারের অফিশিয়াল ওয়েবসাইট এ গিয়ে দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। বিস্তারিত জানা যাবে মার্কস অলরাউন্ডারের অফিসিয়াল ফেসবুক পেজে অথবা ০৯৬১৪ ৫১৬১৭১ নম্বরে (সকাল ৮:০০টা - রাত ৮:০০টা) কল করে।





