ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করে যে বার্তা দিলেন অপু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ জুন, ২০২৬

ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করে যে বার্তা দিলেন অপু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জুন, ২০২৬ |
বেশ কিছুদিন যাবত অভিনয়ে অনিয়মিত ঢালিউড কুইন অপু বিশ্বাস। অভিনয়ে ব্যস্ততা আগের মতো না থাকলেও প্রচারণামূলক কাজে ঠিকই সরব তিনি। এছাড়া ব্যক্তিগত জীবনের নানা ইস্যু নিয়েও থাকেন আলোচনায়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করে ফের আলোচনায় তিনি। শনিবার (৬ জুন) সন্ধ্যায় ফেসবুকে গাঢ় বেগুনি রঙের শাড়ি পরিহিত কিছু ছবি পোস্ট করেছেন অপু বিশ্বাস। ছবিগুলো দেখে মনে হচ্ছে যেন বিয়ের সাজে সেজেছেন তিনি। অভিনেত্রীর শাড়িতে সূক্ষ্ম জরি ও নকশার কাজ দেখা গেছে। সঙ্গে গলা-কান আর হাতে গয়না। ছবির ক্যাপশনে জানিয়েছেন, পরনের শাড়িটি ‘সুন্দর’ নামের একটি প্রতিষ্ঠান থেকে নিয়েছেন তিনি। ক্যাপশনে অভিনেত্রী আরও লিখেছেন, ‘সৌন্দর্যই মূলত ব্যক্তিত্বের পরিচয় দেয়। এমন

এক আভিজাত্য ধারণ করেছি, যেটা কোনো শব্দ না বলেও অনেক কিছু বলে দেয়।’ ওই পোস্টের মন্তব্যের ঘরে অভিনেত্রীর ভক্ত-অনুরাগীদের অনেকেই তার সাজের প্রশংসা করছেন। কেউ কেউ সাম্প্রতিক শাকিব-বুবলীর সন্তান হওয়ার প্রসঙ্গ টেনে তাকে খোঁচাও দিচ্ছেন। অনেকেই আবার এই ঘটনাকে ইঙ্গিত করে অপুকে সান্ত্বনা দেওয়ার সুরে মন্তব্য করছেন, তাকে শুভকামনা জানাচ্ছেন। উল্লেখ্য, ব্যক্তিগত জীবনে দুই বার বিবাহবন্ধনে জড়িয়েছেন অভিনেতা শাকিব খান। প্রথমবার ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস এবং পরবর্তীতে শবনম বুবলীকে বিয়ে করেন তিনি। এই দুই নায়িকার ঘরে আছে শাকিবের তিন সন্তান আব্রাহাম খান জয়, শেহজাদ খান বীর এবং শার্লিন খান। এর মধ্যে আব্রাহাম খান জয় শাকিব-অপু দম্পতির সন্তান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামায়াত নেতার মাদরাসা থেকে সরকারি ধানের বীজ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনা: নিহত বেড়ে ৯ দিল্লি বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার হুমকি ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট অকার্যকর তিন এনবিএফআই’র শেয়ার শূন্যের পথে, দিশেহারা ক্ষুদ্র বিনিয়োগকারী গঙ্গা চুক্তি নবায়ন: ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন কূটনৈতিক পরীক্ষা দিল্লিতে প্রথমবার প্রকাশ্যে ‘ভিক্টরি ডে’ আয়োজন করছে তালেবান গণপরিবহনের কালো ধোঁয়ায় ঝাঁঝরা হচ্ছে ফুসফুস নারী হকির উন্নয়নে কুমিল্লায় শুরু হচ্ছে ‘অপরাজেয় আলো’ প্রশিক্ষণ ক্যাম্প পরিবারের অমতে বিয়ে, বছর ঘুরতেই বিচ্ছেদ জনপ্রিয় গায়িকার! অস্ট্রেলিয়ার ওপর এখন পাহাড়সম চাপ, বললেন পন্টিং প্রধান সমন্বয়কের নেতৃত্বে মেকআপ-ব্যান্ডেজে, জাল প্রেসক্রিপশনে জুলাইযোদ্ধা সাজিয়ে তালিকাভুক্তি, স্টুডিওর সন্ধান ঝিনাইদহে ওসির বিরুদ্ধে অপহরণ ও গুম নাটক সাজিয়ে সাড়ে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে এলো ৮২ লাখ লিটার ডিজেল জ্বলছে না চুলা, সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন: গ্যাস সংকটে চরম ভোগান্তিতে জনজীবন শাহজালালে ধরা না পড়লেও দিল্লিতে ৩১ গুলিসহ আটক আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইউনূসের ‘লাগতে পারে’, তাই বিএসএমএমইউ’র একটি সিসিইউ বেড আটকে রাখা হয় ১৮ মাস! কাশ্মীরে ৮ পাকিস্তানি পুলিশকে অপহরণ করেছে আওয়ামী অ্যাকশন কমিটি বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ ভারতের অশ্বিন