‘কাউকে হতাশ করতে চাই না’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৬

‘কাউকে হতাশ করতে চাই না’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৬ |
বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই। ঘর থেকে এক পা বাইরে রাখলেই লেন্সবন্দি হন তারা। এই পাপারাজ্জি সংস্কৃতি নিয়ে বিটাউনে বিতর্ক দীর্ঘদিনের। জয়া বচ্চনের মতো তারকারা বারবার মেজাজ হারিয়েছেন এই নজরদারির কারণে। এবার সেই একই প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করলেন বলিউডের ডিম্পল গার্ল প্রীতি জিনতা। অভিনেত্রী জানান, ভক্তদের ভালোবাসা পেতে তিনি সবসময়ই পছন্দ করেন এবং কাউকে ফিরিয়ে দেওয়া তার স্বভাব নয়। প্রীতির কথায়, ‘আমি কাউকে হতাশ করতে চাই না।’ তবে এই না ফেরানোর মানসিকতার সুযোগ নিয়ে কেউ যখন তার ব্যক্তিগত পরিসরে হানা দেয়, তখন বিষয়টি তার কাছে সহ্যের সীমা ছাড়িয়ে যায়। সামাজিক মাধ্যমে নিজের ক্ষোভ উগড়ে দিয়ে প্রীতি

লিখেছেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আমার ছবি তুলতে এলে আমি কখনো ‘না’ বলি না। তবে না জানিয়ে ছবি তোলা, জিমের বাইরে ওত পেতে থাকা কিংবা গোপনে বাড়ির অন্দরের ছবি তুললে আমি চরম বিরক্ত হই।’ উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘জীবন আমার কাছে একটা ভারসাম্য রক্ষার খেলা। আমি ব্যক্তিগতভাবে নিরিবিলি থাকতেই ভালোবাসি। ভক্তদের সঙ্গে কথা বলতে ভালো লাগে, কাউকে হতাশ করতে চাই না কিন্তু সবাই যেন ছবি তোলার আগে একবার অনুমতি নেয়। অনুমতি চাইলে আমি কখনোই না করি না, সমস্যাটা হয় অনুমতি না নিলেই।’ জয়া বচ্চনের মতো প্রীতিও মনে করেন, একজন তারকার জীবন সাধারণের জন্য খোলা বই হলেও তাদের ব্যক্তিগত

মুহূর্তগুলো কেবল তাদেরই থাকা উচিত। বিনোদন জগতের চাকচিক্যের পেছনে যে ব্যক্তিগত একাকিত্ব বা গোপনীয়তার প্রয়োজন থাকে, সেই বার্তার মাধ্যমেই প্রীতি তার ভক্ত ও পাপারাজ্জিদের সংযত হওয়ার অনুরোধ জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’