ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
বক্স অফিসে ‘ধুরন্ধর ২’ সিনেমার দাপট, কত আয় করল রণবীরের সিনেমা
২০২৫ সালের হিট ‘ধুরন্ধর’ সিনেমার সিক্যুয়েল ‘ধুরন্ধর ২’ মুক্তি পেয়েছে গত মার্চে। এ সিনেমায় অভিনয় করে নিজেকে বাজিমাত করেছেন বলিউড অভিনেতা রণবীর সিং। গত ডিসেম্বরে ‘ধুরন্ধর’ সিনেমা মুক্তি পেয়েছিল। সেই সিনেমাটিতে দেখানো হয়েছিল—হামজা পাকিস্তানের লিয়ারি এলাকায় একটি বেলুচ গ্যাংয়ে অনুপ্রবেশ করে একটি সন্ত্রাসবাদী সংগঠনকে নির্মূল করে। সেই সিক্যুয়েলে দেখানো হয়েছিল—কীভাবে বিভিন্ন পরিস্থিতি জাসকিরাত হামজায় পরিণত হয়।
‘ধুরন্ধর ২’ সিনেমায় রণবীর সিং ছাড়াও সারা অর্জুন, অর্জুন রামপাল, আর. মাধবন, রাকেশ বেদি, দানিশ পান্ডোর এবং অন্যান্য অভিনেতারা সিনেমাটিতে তাদের নিজ নিজ চরিত্রে পুনরায় অভিনয় করেছেন।
২০২৬ সালের ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘ধুরন্ধর ২’ সিনেমা। পরিচালক আদিত্য ধরের সিনেমা ‘ধুরন্ধর ২’ মুক্তি পাওয়ার
পর প্রতিদিনই বক্স অফিসে নতুন নতুন জাদু দেখাচ্ছে। সিনেমাটি প্রথম দিন থেকেই বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করেছে। ‘ধুরন্ধর ২’ এতটাই বক্স অফিসে প্রভাব ফেলেছে যে, এর দাপটে অনেক বড় সিনেমাও ম্লান হয়ে গেছে। শুধু ভারতেই নয়, পাকিস্তানেও আলোচনায় রয়েছে এ সিনেমাটি। যদিও সপ্তাহের কর্মদিবসগুলোতে এর আয় কিছুটা কম হলেও সপ্তাহান্তে এটি আবার স্বমহিমায় বক্স অফিসে নিজের ম্যাজিক দেখাচ্ছে। এমন পরিস্থিতিতে ‘ধুরন্ধর ২’ সিনেমার শনিবারের প্রাথমিক পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে। তাহলে দেখে নেওয়া যাক ৩৮তম দিনে ‘ধুরন্ধর ২’ কত আয় করল। রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’ সিনেমায় শক্তিশালী অভিনয় সবাইকে অবাক করে দিয়েছে। শুধু ‘ধুরন্ধর ২’-এর গল্পই নয়, এর গানগুলোইও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ঝড়
তুলেছে। খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’ এ মুহূর্তে ‘ধুরন্ধর ২’ সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে। তা সত্ত্বেও, ‘ধুরন্ধর ২’ ভালো ব্যবসা করছে। ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমার শনিবারের সংগ্রহের হিসাব প্রকাশ্যে এসেছে। ‘ধুরন্ধর ২’ অগ্রিম বুকিংয়ে ৪৩.০০ কোটি টাকা আয় করেছে। মুক্তির প্রথম দিনে এটি ১০২.৫৫ কোটি টাকা আয় করে। স্যাকনিল্কের তথ্যানুযায়ী, শনিবার ‘ধুরন্ধর ২’ ২.৯৫ লাখ টাকা সংগ্রহ করেছে। ভারতে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ এখন পর্যন্ত সংগ্রহ এক হাজার ১২৭.১৪ কোটি টাকা (নেট কালেকশন)। আশা করা যাচ্ছে, চূড়ান্ত পরিসংখ্যান আরও ভালো হবে।