শিল্পের ধাক্কায় কমল প্রবৃদ্ধি, দ্বিতীয় প্রান্তিকে জিডিপি ৩.০৩ শতাংশে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৬

শিল্পের ধাক্কায় কমল প্রবৃদ্ধি, দ্বিতীয় প্রান্তিকে জিডিপি ৩.০৩ শতাংশে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৬ |
দেশের অর্থনীতিতে প্রবৃদ্ধির গতি আবারও শ্লথ হয়ে পড়েছে। ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রাক্কলিত প্রবৃদ্ধি নেমে এসেছে ৩ দশমিক ০৩ শতাংশে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৩ দশমিক ৫৩ শতাংশ। পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ এই হিসাব ইঙ্গিত দিচ্ছে—অর্থনীতির ভেতরের দুর্বলতা এখন আর আড়াল করা যাচ্ছে না, বিশেষ করে শিল্প খাতের ধাক্কা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। এর আগে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল তুলনামূলক বেশি—৪ দশমিক ৯৬ শতাংশ, যেখানে আগের বছরের একই সময়ে তা ছিল ৩ দশমিক ৯১ শতাংশ। অর্থাৎ বছর শুরুর ইতিবাচক গতি দ্বিতীয় প্রান্তিকে এসে ধরে রাখা যায়নি। ফলে সামগ্রিক প্রবৃদ্ধির ধারাবাহিকতা নিয়ে নতুন করে

প্রশ্ন তৈরি হয়েছে। প্রবৃদ্ধির হার কমলেও অর্থনীতির আকার অবশ্য বেড়েছে। চলতি মূল্যে দেশের জিডিপি দাঁড়িয়েছে ১৫ হাজার ১৭৬ বিলিয়ন টাকা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৩ হাজার ৯০১ বিলিয়ন টাকা। তবে এই বৃদ্ধি অনেকটাই মূল্যস্ফীতিনির্ভর—বাস্তব প্রবৃদ্ধির গতি যে কমছে, তা পরিসংখ্যানেই স্পষ্ট। খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, কৃষি খাত প্রবৃদ্ধিতে কিছুটা স্বস্তি দিচ্ছে। দ্বিতীয় প্রান্তিকে এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৬৮ শতাংশ, যা আগের বছরের একই সময়ে ছিল ১ দশমিক ৯০ শতাংশ। প্রথম প্রান্তিকেও কৃষিতে ইতিবাচক প্রবৃদ্ধি ছিল, যেখানে আগের বছর এই খাত সংকোচনের মুখে পড়েছিল। খাদ্য উৎপাদন ও গ্রামীণ অর্থনীতির এই স্থিতিশীলতা সামগ্রিক প্রবৃদ্ধিকে আংশিকভাবে ধরে রেখেছে। সেবা খাতও তুলনামূলকভাবে স্থিতিশীল

রয়েছে। দ্বিতীয় প্রান্তিকে এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৪৫ শতাংশ, যা আগের বছরের একই সময়ে ছিল ৩ দশমিক ৪৮ শতাংশ। প্রথম প্রান্তিকেও প্রবৃদ্ধি প্রায় একই মাত্রায় ছিল। অভ্যন্তরীণ চাহিদা ও বাণিজ্যিক কার্যক্রম সচল থাকায় এই খাত এখনো প্রবৃদ্ধির একটি ভরসার জায়গা হিসেবে রয়েছে। তবে পুরো চিত্রকে নড়বড়ে করে দিয়েছে শিল্প খাত। দ্বিতীয় প্রান্তিকে এ খাতে প্রবৃদ্ধি তীব্রভাবে কমে দাঁড়িয়েছে ১ দশমিক ২৭ শতাংশে, যেখানে আগের বছরের একই সময়ে তা ছিল ৫ দশমিক ৭৮ শতাংশ। প্রথম প্রান্তিকে শিল্পে প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৮২ শতাংশ—অর্থাৎ মাত্র এক প্রান্তিকের ব্যবধানে খাতটি কার্যত ধাক্কা খেয়েছে। বিনিয়োগে স্থবিরতা, জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা এবং বৈশ্বিক চাহিদার দুর্বলতা

শিল্পের এই পতনের পেছনে প্রধান কারণ হিসেবে উঠে আসছে। এই প্রেক্ষাপটে অর্থনীতির সামগ্রিক প্রবৃদ্ধি এখন কৃষি ও সেবা খাতের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে, যা দীর্ঘমেয়াদে টেকসই নয়। শিল্প খাতকে বাদ দিয়ে উচ্চ প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব নয়—এ বাস্তবতা নতুন করে সামনে চলে এসেছে। বিশ্লেষকদের মতে, শিল্পে গতি ফেরাতে শুধু নীতিগত ঘোষণা যথেষ্ট নয়; প্রয়োজন বাস্তবায়নযোগ্য বিনিয়োগ পরিবেশ, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ এবং রপ্তানিমুখী খাতের জন্য বৈশ্বিক বাজারে কার্যকর অবস্থান নিশ্চিত করা। অন্যথায় প্রবৃদ্ধির এই নিম্নগতি আগামী প্রান্তিকগুলোতেও অব্যাহত থাকার ঝুঁকি থেকেই যাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কান উৎসবে প্রাধান্য পাচ্ছেন স্বাধীন নির্মাতারা যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে ইরানের প্রতিনিধি দল যাবে না ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন, শান্তি চুক্তি ‘হবে’ : ট্রাম্প দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৫ পয়সা করার প্রস্তাব হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি বিধানসভা নির্বাচন ঘিরে নতুন বিতর্কে থালাপতি বিজয় শেখ মুজিবকে প্রাপ্ত সম্মান দিতে হবে: শাহাদাত হোসেন চবিতে পোস্টার হাতে ছাত্রলীগ নেতার অবস্থান এনসিপি থেকে পদত্যাগ করলেন দ্যুতি অরণ্য চৌধুরী উৎপাদন বন্ধ হয়ে অচল দেশের সার কারখানাগুলো, আমদানি নির্ভরতায় বাংলাদেশ: জানালেন শিল্পমন্ত্রী এবার বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানাটিও জ্বালানি তেলের সংকট: দেশীয় কোম্পানির ট্যাংকারে উপচে পড়ছে পেট্রোল-অকটেন, নিচ্ছে না সরকার দুই সপ্তাহ ব্যবধানে নজিরবিহীন দুই দফা দাম বৃদ্ধি: ১২ কেজির এলপিজি এখন ১৯৪০ শরীফুলের স্পেলই নাকি কিউইদের মিরপুর জয়ের পথ দেখিয়েছে! তথ্য অধিদপ্তরের নির্দেশে স্ক্রল আকারে সংবাদ প্রকাশের সমালোচনায় সাংবাদিক সায়ের বিশ্ব সাহিত্য কেন্দ্রের টাকায় এনজিও অভিযোগ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের