শিক্ষার্থীর জন্য স্কিলস টু সাকসেস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ আগস্ট, ২০২৬

শিক্ষার্থীর জন্য স্কিলস টু সাকসেস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ আগস্ট, ২০২৬ |
ফ্রিল্যান্সার পরিচালিত বিজনেস সল্যুশন প্ল্যাটফর্ম বিজমেকার ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) ক্যাম্পাস অ্যাক্টিভেশন প্রোগ্রাম নিয়ে কাজ করছে। তরুণদের দক্ষতা চিহ্নিত, তা বিকশিত ও সঠিক প্রয়োগের মাধ্যমে বাস্তব সুযোগ তৈরিতে সহায়তা করার লক্ষ্যই এর মুখ্য উদ্দেশ্য। প্রোগ্রামটি বাস্তব প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীর দক্ষতাকে আয়ে রূপান্তরিত করার ব্যবহারিক সুযোগ তৈরি ছাড়াও শিক্ষার্থী, ফ্রিল্যান্সার, উদ্যোক্তা ও ব্যবসা প্রতিষ্ঠানকে একই প্ল্যাটফর্মে যুক্ত করতে কাজ করে চলেছে। বিজমেকার বিশেষ মডেলের ওপর প্রতিষ্ঠিত। সবাই এখানে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন। কর্মসংস্থান ও শেখার মধ্যকার দূরত্ব কমিয়ে আনতে কাজ করা হয়। ক্যাম্পাস অ্যাক্টিভেশন প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীর বাস্তবমুখী জ্ঞান, সময়ের দক্ষতা এবং নিজেদের আবেগ ও আগ্রহকে অর্থবহ, টেকসই ক্যারিয়ারে রূপান্তর করতে স্বচ্ছ

ধারণা দেয় এই প্ল্যাটফর্ম। বিজমেকারের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম রাফিউল হক বলেন, তরুণরা বছরের পর বছর ধরে শিখছে; কিন্তু তাদের অনেকেই সেই জ্ঞান প্রয়োগের প্রকৃত সুযোগ তৈরিতে ব্যর্থ হয়েছে। আমাদের ক্যাম্পাস অ্যাক্টিভেশন প্রোগ্রাম শিক্ষার্থীর ফ্রিল্যান্সিংকে শুধু বাড়তি আয়ের কোনো উৎস হিসেবে দেখতে উৎসাহিত করছে না; বরং দেশের মেধাবী তরুণরা এটি বোঝাতে চাইছে, তাদের দক্ষতার বাস্তব বাজারমূল্য রয়েছে এবং ডিজিটাল অর্থনীতিতে পূর্ণাঙ্গ ও টেকসই ক্যারিয়ার গড়ে তোলা সম্ভব। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা তরুণদের একাডেমিক শিক্ষার গণ্ডি পেরিয়ে ব্যবহারিক দক্ষতা অর্জনে অনুপ্রাণিত করতে চাই, যা তাদের জন্য বাস্তবে অর্থনৈতিক সুযোগ তৈরি করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, নিন্দা ‘সব ধরনের আগ্রাসনের’ শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার হেঁটে যা‌চ্ছিলেন যুবক, গুলি চালিয়ে হত্যা করল তিন দুর্বৃত্ত হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু শিশুকাল থেকে শুরু করে ১২০ সিনেমা, যন্ত্রণায় ভরা ছিল অভিনেত্রীর জীবন হরমুজে সংকট, বাব আল-মান্দাবে হুতিদের চাপ—বিশ্ববাজারে তেল পৌঁছাবে কীভাবে? উন্নয়নশীল দেশগুলো নিয়ম মানার পাশাপাশি নিয়ম তৈরিও করবে: মোদি জি-৭কে ‘তথাকথিত’ উল্লেখ করে ব্রিকসের অর্থনৈতিক শক্তির বন্দনায় পুতিন গুদামে সার আছে, তবুও কৃষক পাচ্ছেন না বাইরের ঝড়ঝাপ্টা খুব একটা গায়ে লাগতে দিইনি: নীপা ‘দশকের শেষ নাগাদ মানবজাতিকে ধ্বংস করে দিতে পারে এআই’ ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’ ২ বছর আগে চাকরিচ্যুত কর্মস্থল থেকে সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পা ছিল মেঝেতে