ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী তারকা
দ্রুততম ১০০ গোলের রেকর্ড কেইনের
আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন রোনালদো, আছেন নেশন্স লীগের পর্তুগাল স্কোয়াডে
ফোন ফেরত না পেয়ে আইসিসির কাছে রিজওয়ান
টেস্ট খেলুড়ে দেশের মধ্যে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি করলেন অভিষেক
অপ্রতিরোধ্য রাফিনিয়া, উড়ছে বার্সেলোনা
আর্জেন্টিনা স্কোয়াডে বড় চমক রোমান ভেগা, মেসির বিদায়ী ম্যাচের প্রস্তুতি
টানা দ্বিতীয় হ্যাটট্রিক রাফিনিয়ার, বড় জয় বার্সার
স্প্যানিশ লা লিগায় সেভিয়ার বিপক্ষে ৩-১ ব্যবধানের দুর্দান্ত জয় তুলে নিয়েছে বার্সেলোনা। গত শনিবার রামন সানচেজ পিজহুয়ান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিলের তারকা ফরোয়ার্ড রাফিনিয়ার অসাধারণ হ্যাটট্রিকে টানা জয় বজায় রেখেছে লিগ জায়ান্টরা।
এই জয়ের পর চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে গেল হানসি ফ্লিকের শিষ্যরা। জোসে মরিনহোর রিয়াল মাদ্রিদ রবিবারের ডার্বি ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে।
চলতি মৌসুমে এখন পর্যন্ত সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল স্প্যানিশ চ্যাম্পিয়নদের। তবে রাফিনিয়ার নৈপুণ্যে সেভিয়ার বিপক্ষে পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে দলটি। কেন্দ্রীয় স্ট্রাইকার হিসেবে মূল পজিশনের বাইরে খেলে মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন এই ব্রাজিলিয়ান।
লিগে পরপর দুই ম্যাচে হ্যাটট্রিক করে ৭ ম্যাচে
১২ গোল নিয়ে শীর্ষে অবস্থান করছেন রাফিনিয়া। এর পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগেও তিনি আরও দুই গোল করেছেন। ম্যাচ শেষে ফ্লিক সাংবাদিকদের বলেন, ‘আমরা রাফিনিয়ার মান সম্পর্কে জানি এবং তাকে নিয়ে আমরা ভীষণ খুশি। সে দলকে অনেক কিছু দিচ্ছে। আজ দল তাকে সুযোগ তৈরি করে দিয়েছে এবং সে সেটির চমৎকার ব্যবহার করেছে। এই আট ম্যাচে এমন পারফরম্যান্সের পর ৯ নম্বর পজিশনে খেলতে পেরে সে নিজেও দারুণ আনন্দিত।’ ম্যাচের আগেই বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকো জানান, লিডস ইউনাইটেডের সাবেক এই উইঙ্গার ২০৩০ সাল পর্যন্ত ক্লাবে থাকার চুক্তিতে সম্মত হয়েছেন। সেই আনন্দের উদযাপনেই যেন মাঠে নিজের সেরাটা তুলে ধরেন তিনি। মিডফিল্ডার ফেরমিন লোপেস মোভিস্টারকে বলেন, ‘সে
অসাধারণ এবং আক্রমণের যেকোনো পজিশনে মানিয়ে নিতে পারে। আমরা তাকে বল যোগাই এবং সে গোল করে।’ গোলরক্ষক জোয়ান গার্সিয়া চোট পাওয়ায় ক্রোয়েশিয়া দলীয় গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচকে বার্সেলোনার জার্সিতে অভিষেকের সুযোগ দেন ফ্লিক। পয়েন্ট তালিকার পঞ্চমে থাকা সেভিয়া ম্যাচের শুরু থেকেই বার্সাকে চেপে ধরে এবং ১৯তম মিনিটে ইউসুফ ফোফানার গোলে এগিয়ে যায়। ফেলিক্স কোরেয়ার ক্রস থেকে গোলপোস্টের কাছাকাছি থেকে বল জালে পাঠান ফোফানা। পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে বার্সেলোনা। তরুণ তারকা লামিন ইয়ামালের চমৎকার একটি কার্লিং শট সেভিয়ার গোলরক্ষক ওডিসিয়াস ভ্লাচোডিমোস বারপোস্টে ঠেকিয়ে দেন। তবে বেশিক্ষণ বার্সাকে আটকে রাখা যায়নি। রাফিনিয়ার নিপুণ ফিনিশিংয়ে সমতায় ফেরে ক্যাটালানরা। ডি-বক্সে বডি ফিট দিয়ে ডিফেন্ডারকে
পরাস্ত করে নিচু শটে বল জালে পাঠান তিনি। প্রথমার্ধের খেলা শেষে বিরতির পর ম্যাচের চেহারা বদলে যায়। ফ্লিকের মতে, দ্বিতীয় অর্ধে দল আগের চেয়ে অনেক উন্নত ফুটবল খেলেছে এবং বলের দখল ধরে রেখেছে। ফ্লিক বলেন, ‘ম্যাচটি কঠিন ছিল, বিশেষ করে প্রথমার্ধে। আমরা বেশ কয়েকবার সহজে বল হারিয়েছি যা আমাদের স্বাভাবিক মাত্রার খেলা নয়। তবে দ্বিতীয় অর্ধে ছেলেরা নিজেদের নিয়ন্ত্রণে ফিরে আসে।’ দ্বিতীয় অর্দের শুরুতেই লামিন ইয়ামালের ক্রস থেকে হেডে দলকে এগিয়ে নেন রাফিনিয়া। এর কিছুক্ষণ পর নিজের সেরা গোলটি করেন তিনি। ইয়ামালের দুর্দান্ত পাস ধরে গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে জড়িয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। এরপর অ্যান্থনি গর্ডন সুযোগ মিস করেন এবং
দানি ওলমোর একটি ফ্রি-কিক সেভিয়া গোলরক্ষক আটকে দিলে ব্যবধান আর বাড়েনি। তবুও সব প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে টানা আট ম্যাচে আট জয় নিশ্চিত করে লা লিগার শীর্ষস্থান মজবুত রেখেছে বার্সেলোনা। হেরে গেলেও লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতায় সন্তুষ্ট সেভিয়া। ম্যাচের পর সেভিয়া অধিনায়ক গ্যাব্রিয়েল সুয়াজো বলেন, ‘আমরা জানতাম বিশ্বের সেরা ফুটবল খেলা একটি দলের বিরুদ্ধে আমরা নামছি। দ্বিতীয় অর্ধে আমাদের শক্তিতে কিছুটা ঘাটতি ছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমরা মাথা উঁচু করেই মাঠ ছেড়েছি।’ দিনের অন্য ম্যাচে সেল্টা ভিগো ৫-০ গোলে রেসিং সান্তানদেরকে উড়িয়ে দিয়েছে। অ্যাথলেটিক বিলবাও ও আলাভেসের ম্যাচটি ০-০ গোলে ড্র হয়েছে এবং ওসাসুনাকে ১-১ গোলে আটকে দিয়েছে রায়ো
ভায়েকানো।