যুবলীগের ‘লকডাউন’: রাজধানীর সড়ক ফাঁকা, গণপরিবহন সীমিত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ September, ২০২৬

আরও খবর

নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার

লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ

পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের

ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা

সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা

বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের

কূটনৈতিক পাড়ায় কী চলছে বুঝতে পারছেন না তথ্য উপদেষ্টা জাহেদ

যুবলীগের ‘লকডাউন’: রাজধানীর সড়ক ফাঁকা, গণপরিবহন সীমিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ September, ২০২৬ |
আওয়ামী যুবলীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহন ও মানুষের চলাচল তুলনামূলক কম দেখা গেছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও প্রবেশপথগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। বিভিন্ন স্থানে বসানো হয়েছে তল্লাশিচৌকি। সকালে রাজধানীর কয়েকটি প্রধান সড়কে স্বাভাবিক কর্মদিবসের তুলনায় যানবাহনের চাপ কম ছিল। অনেক সড়কেই গণপরিবহনের সংখ্যা ছিল কম। নিরাপত্তা পরিস্থিতির কারণে নগরবাসীর একটি অংশ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হননি বলেও জানা গেছে। ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে ঘিরে গত কয়েক দিন ধরেই রাজধানীতে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যে বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ও ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। এসব ঘটনার

পর রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার রাতে মিরপুর এলাকায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বাড্ডায় পার্কিং করে রাখা একটি বাসেও আগুন দেওয়া হয়। একই রাতে যাত্রাবাড়ী এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। কমলাপুর রেলওয়ে স্টেশন ও শাহবাগ থানার পাশে সচিবালয় মেট্রোরেল স্টেশনের নিচেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনার পর রোববার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশ সদস্যদের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি), কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ ও ফ্লাইওভারে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। ঢাকার বিভিন্ন প্রবেশ ও বের হওয়ার

পথেও নজরদারি বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। এদিকে, রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়িত থাকার দাবি করেছে পুলিশ। রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবির ওয়ারী বিভাগের উপকমিশনার মোল্লা মো. শাহীন এ বিষয়ে পুলিশের বক্তব্য তুলে ধরেন। এসব ঘটনার পেছনে দলটির শীর্ষ পর্যায়ের নির্দেশনা রয়েছে বলেও পুলিশ ধারণা করছে বলে তিনি জানান। ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির আগে একের পর এক নাশকতার ঘটনায় রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে নগরীর স্বাভাবিক চলাচলেও। তবে ঢাকার সব এলাকায় একই চিত্র দেখা গেছে—এমনটি নয়। কোথাও কোথাও যানবাহন

ও মানুষের চলাচল স্বাভাবিক থাকলেও গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সড়কের অনেক জায়গায় তুলনামূলক ফাঁকা পরিস্থিতি দেখা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফারহানের ‘অবিশ্বাস্য’ ও ‘সুন্দর’ গোলে মুগ্ধ কোচ ডুলি ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ভিএআর প্রযুক্তি নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’ লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব