কুমিল্লায় ১৩ বছর বয়সী কিশোর অপ্রতিম হত্যায় শোক ও প্রতিবাদ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লায় ১৩ বছর বয়সী কিশোর অপ্রতিম হত্যায় শোক ও প্রতিবাদ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৬ |
কুমিল্লায় এক পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ১৩ বছর বয়সী কিশোর সন্তান ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমকে সুরক্ষিত আবাসিক এলাকা থেকে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এক বিবৃতিতে শেখ হাসিনা বলেন, এই হত্যাকাণ্ড গোটা জাতিকে নিরাপত্তাহীনতার বার্তা দিয়েছে। তিনি এতে শোকগ্রস্ত, ক্ষুব্ধ ও হতবাক হয়েছেন এবং হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি সরকারের ব্যর্থতায় ধিক্কার জানান। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, সম্প্রতি প্রকাশিত তথ্য অনুসারে ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ১৫ হাজার ৭১৭ জন শিশু নিখোঁজ সংক্রান্ত জিডি করা হয়েছে, যা প্রতিদিন গড়ে প্রায়

৭৫ জন। এর মধ্যে প্রায় ১৩ শতাংশ শিশুর আর কোনো হদিস মেলেনি এবং যারা ফিরে এসেছে তাদের অনেকেই লাশ হয়ে ফিরেছে। গত আট মাসে ২৫৪ জন শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। শেখ হাসিনা আরও বলেন, পাবনা, সিলেট, পল্লবী, বনশ্রী, জামালপুর, পঞ্চগড়সহ বিভিন্ন স্থানে শিশু হত্যার ঘটনায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। তিনি মানিকগঞ্জ, খুলনা, গাজীপুর ও সুনামগঞ্জের সাম্প্রতিক মর্মান্তিক ঘটনাগুলোর কথাও উল্লেখ করেন। বিবৃতিতে তিনি বলেন, ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমসহ যারা প্রতিদিন হত্যার শিকার হচ্ছেন, তাদের সঠিক তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। আর যেন কোনো শিশু বা মানুষ হত্যার শিকার না হয়, সে জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান

তিনি। শেখ হাসিনা নিহত অপ্রতিমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারকে শোক সইবার তৌফিক কামনা করেন। তিনি দেশে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশবাসীর সঙ্গে থাকার কথা বলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুমিল্লায় ১৩ বছর বয়সী কিশোর অপ্রতিম হত্যায় শোক ও প্রতিবাদ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার এশিয়ান গেমসেও ভারতের কাছে বিধ্বস্ত বাংলাদেশ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে তিন স্কুলশিক্ষার্থী নিখোঁজ যুবলীগের লকডাউন কর্মসূচি: ঢাকায় কঠোর নিরাপত্তা, বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও সড়ক অবরোধের খবর (ভিডিও) যুবলীগের ‘লকডাউন’: রাজধানীর সড়ক ফাঁকা, গণপরিবহন সীমিত ফেনীতে দাবিকৃত চাঁদা না দেওয়ায় সড়কের কাজ বন্ধ করে দিয়েছেন বিএনপি নেতা দামের আগুনে পোড়ছে দরিদ্রের থালা: ডিম-মাছ এখন নিম্নবিত্তের জন্য বিলাসিতা হামের থাবায় নিঃস্ব আরও ৪ পরিবার: দেশে মোট প্রাণহানি ১ হাজার ৫৭, আক্রান্ত সাড়ে ২০ হাজার পার ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকারের অভিযোগ, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার একমাসেই জামায়াতের ২য় দফা গ্যাস-বিদ্যুৎ-এর দাবিতে লং মার্চঃ জনগনকে ভুলিয়ে রাখার কৌশল? মানিকগঞ্জে প্রবাসী ঘর থেকে একই পরিবারের ৩ জনের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার গুলশানে আওয়ামী লীগের মিছিলে থাকার অভিযোগ: গ্রেপ্তার বেড়ে ১৭৯ খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হত্যা তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ: রাস্তায় অচেতন পড়ে থাকা তরুণীর হাসপাতালে মৃত্যু মেসে অন্যের ভাত খেয়ে নেওয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে ছাদ থেকে ফেলে হত্যা রেল লাইনে বোমাসদৃশ বস্তু: উত্তরবঙ্গের সাথে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের রেল যোগাযোগ অচল ঢাকা ও কেরানীগঞ্জের বিভিন্ন স্থানে বাসে-ট্রাকে আগুন নিউইয়র্কে কার্যত সীমাবদ্ধ তারেক রহমান: ৯ দিনের যুক্তরাষ্ট্র সফর কেন ৪ দিনে গুটিয়ে গেল? টানা দ্বিতীয় হ্যাটট্রিক রাফিনিয়ার, বড় জয় বার্সার বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী তারকা