ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যুবলীগের লকডাউন কর্মসূচি: ঢাকায় কঠোর নিরাপত্তা, বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও সড়ক অবরোধের খবর (ভিডিও)
ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকারের অভিযোগ, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার
দিল্লিতে শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত
পাঠ্যপুস্তক ছাপার প্রাক্কলিত দর ফাঁস, সমঝোতায় কাজ ভাগ-বাটোয়ারা, অতিরিক্ত ব্যয় ২৫২ কোটি টাকা
বিশ্লেষণ: শেখ হাসিনা সরকারের সময় ০.৬ শতাংশ, এখন মেট্রোরেলের নতুন ঋণে সুদ ৩ শতাংশের ওপরে, কঠিন হয়েছে শর্তও
পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ বন্দি, কারাগারে ধারণক্ষমতার আড়াই গুণ
মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার
হামের থাবায় নিঃস্ব আরও ৪ পরিবার: দেশে মোট প্রাণহানি ১ হাজার ৫৭, আক্রান্ত সাড়ে ২০ হাজার পার
দেশে হাম এবং হামের উপসর্গ নিয়ে শিশুমৃত্যুর মিছিল থামছেই না। গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া প্রাদুর্ভাষে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরও ৪টি শিশু। ফলে গত ছয় মাসে এই রোগে ও রোগের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৭ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, পরিস্থিতি এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ রূপ নিয়েছে।
২৪ ঘন্টার চিত্র
অধিদপ্তরের নিয়মিত জরুরি স্বাস্থ্যবার্তার তথ্য বিশ্লেষণ করে পাওয়া চিত্রে, গত এক দিনে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৮৮ জনের। একই সময়ে হামের লক্ষণ ও উপসর্গ দেখা গেছে ১,১৪৮ জনের শরীরে। উপসর্গ নিয়ে মারা যাওয়া ৪ শিশুর মধ্যে ২ জন ঢাকা বিভাগের, ১ জন
চট্টগ্রাম এবং ১ জন ময়মনসিংহ বিভাগের। তবে আশার কথা, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে নতুন কোনো মৃত্যুর রেকর্ড হয়নি। ছয় মাসের সার্বিক চিত্র (১৫ মার্চ-২০ সেপ্টেম্বর) • শনাক্ত: নিশ্চিত হামে আক্রান্তের মোট সংখ্যা ২০,৫৬২ জন। • উপসর্গ ও সন্দেহভাজন: হামের উপসর্গ দেখা গেছে মোট ১,৭৯,৮১৪ জনের দেহে। • হাসপাতালে ভর্তি: হামের সন্দেহ নিয়ে এ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১,৫৮,৫৮৯ জন রোগী। • মোট প্রাণহানি: ১,০৫৭ জন (এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০১ জন এবং উপসর্গ নিয়ে ৯৫৬ জন)। হাম আক্রান্ত ও মৃত্যুর এ ঊর্ধ্বমুখী সূচক দেশজুড়ে নতুন করে বড় ধরনের স্বাস্থ্য উদ্বেগের জন্ম দিয়েছে। শিশুদের মাঝে সংক্রমণের হার ও উপসর্গ বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি গভীরভাবে
পর্যবেক্ষণ করছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষজ্ঞরা দ্রুত টিকাদান জোরদার এবং মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানোর তাগিদ দিচ্ছেন।