এশিয়ান গেমসেও ভারতের কাছে বিধ্বস্ত বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৬

এশিয়ান গেমসেও ভারতের কাছে বিধ্বস্ত বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৬ |
এশিয়া কাপের পর বাংলাদেশ নারী ক্রিকেট দল এশিয়ান গেমসের সেমিতেও শক্তিশালী ভারতের কাছে বিধ্বস্ত হয়েছে। রোববার দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে ১১৪ রানের বড় ব্যবধানে হারিয়ে সহজে জিতে গেছে ভারত। কোরোগি স্পোর্টস পার্কের এই ম্যাচে শেফালি বর্মার অপরাজিত সেঞ্চুরিতে ভর করে একপেশে জয় পায় ভারতীয় দল। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। ৪ উইকেটে ১৯৫ রান তোলে তারা। দলের হয়ে শেফালি বর্মা মাত্র ৪৯ বলে ৩টি চার ও ৯টি ছক্কায় ১০০ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। এটি এশিয়ান গেমস নারী ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলগত রান। এছাড়া এক ইনিংসে ১২টি ছক্কা মেরে নারী টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে নতুন রেকর্ড গড়ে ভারত। ১৯৬

রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপদে পড়ে বাংলাদেশ। পরপর উইকেট হারিয়ে ১৫.৪ ওভারে মাত্র ৮১ রানেই গুটিয়ে যায় দল। ইনিংসের শুরুতেই বড় ধাক্কা খায় বাংলাদেশ। ৩ ওভারের মধ্যে মাত্র ৯ রানে ২ উইকেট হারিয়ে ফেলে তারা। এরপর ৩৮ রানের মাথায় অধিনায়ক নিগার সুলতানা ৯ রান করে বিদায় নেন। ৭ ওভার শেষে ৪৩ রানে ৪ উইকেট এবং ৯.২ ওভারে ৪৯ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় দল। বাংলাদেশের হয়ে দিলারা আক্তার সর্বোচ্চ ২৭ রান করেন (২৩ বলে ৪টি চার ও ১টি ছক্কা)। এছাড়া শারমিন আক্তার ২০ বলে ১০ রান করেন এবং সুলতানা খাতুন ৮ বলে ১২ রানে

অপরাজিত থাকেন। ভারতের বোলারদের মধ্যে নন্দিনী শর্মা ও দীপ্তি শর্মা ৩টি করে উইকেট নেন। এছাড়া শ্রী চরনি ৩ ওভারে ৭ রান দিয়ে পান ২ উইকেট। এর আগে ভারতের ব্যাটিং পর্বে মূল আকর্ষণ ছিল শেফালি বর্মার ঝড়ো ইনিংস। তিনি মাত্র ২৪ বলে হাফসেঞ্চুরি করেন এবং ৪৯ বলে নিজের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি পূরণ করেন। ওপেনিংয়ে স্মৃতি মানধানার (১৯ বলে ৩৭) ‘সঙ্গে’ ৭২ রানের জুটি গড়েন তিনি। এরপর তৃতীয় উইকেটে হারমানপ্রীত কৌরের (৩৩ বলে ৪০) ‘সঙ্গে’ গড়েন ৯৪ রানের আরও একটি বড় জুটি। বাংলাদেশের বোলারদের মধ্যে মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান ও নাহিদা আক্তার ১টি করে উইকেট পেলেও ভারতের রানের গতি থামাতে পারেননি। ফাইনালে উঠতে

না পারলেও টুর্নামেন্ট থেকে ব্রোঞ্জ পদক নিয়ে ফেরার সুযোগ এখনও আছে বাংলাদেশের সামনে। মঙ্গলবার ব্রোঞ্জ জয়ের ম্যাচে তারা মুখোমুখি হবে পাকিস্তানের। দিনের প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কার কাছে ৮ উইকেটে হেরেছিল পাকিস্তান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুমিল্লায় ১৩ বছর বয়সী কিশোর অপ্রতিম হত্যায় শোক ও প্রতিবাদ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার এশিয়ান গেমসেও ভারতের কাছে বিধ্বস্ত বাংলাদেশ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে তিন স্কুলশিক্ষার্থী নিখোঁজ যুবলীগের লকডাউন কর্মসূচি: ঢাকায় কঠোর নিরাপত্তা, বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও সড়ক অবরোধের খবর (ভিডিও) যুবলীগের ‘লকডাউন’: রাজধানীর সড়ক ফাঁকা, গণপরিবহন সীমিত ফেনীতে দাবিকৃত চাঁদা না দেওয়ায় সড়কের কাজ বন্ধ করে দিয়েছেন বিএনপি নেতা দামের আগুনে পোড়ছে দরিদ্রের থালা: ডিম-মাছ এখন নিম্নবিত্তের জন্য বিলাসিতা হামের থাবায় নিঃস্ব আরও ৪ পরিবার: দেশে মোট প্রাণহানি ১ হাজার ৫৭, আক্রান্ত সাড়ে ২০ হাজার পার ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকারের অভিযোগ, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার একমাসেই জামায়াতের ২য় দফা গ্যাস-বিদ্যুৎ-এর দাবিতে লং মার্চঃ জনগনকে ভুলিয়ে রাখার কৌশল? মানিকগঞ্জে প্রবাসী ঘর থেকে একই পরিবারের ৩ জনের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার গুলশানে আওয়ামী লীগের মিছিলে থাকার অভিযোগ: গ্রেপ্তার বেড়ে ১৭৯ খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হত্যা তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ: রাস্তায় অচেতন পড়ে থাকা তরুণীর হাসপাতালে মৃত্যু মেসে অন্যের ভাত খেয়ে নেওয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে ছাদ থেকে ফেলে হত্যা রেল লাইনে বোমাসদৃশ বস্তু: উত্তরবঙ্গের সাথে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের রেল যোগাযোগ অচল ঢাকা ও কেরানীগঞ্জের বিভিন্ন স্থানে বাসে-ট্রাকে আগুন নিউইয়র্কে কার্যত সীমাবদ্ধ তারেক রহমান: ৯ দিনের যুক্তরাষ্ট্র সফর কেন ৪ দিনে গুটিয়ে গেল? টানা দ্বিতীয় হ্যাটট্রিক রাফিনিয়ার, বড় জয় বার্সার বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী তারকা