ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
এশিয়ান গেমসেও ভারতের কাছে বিধ্বস্ত বাংলাদেশ
টানা দ্বিতীয় হ্যাটট্রিক রাফিনিয়ার, বড় জয় বার্সার
দ্রুততম ১০০ গোলের রেকর্ড কেইনের
আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন রোনালদো, আছেন নেশন্স লীগের পর্তুগাল স্কোয়াডে
ফোন ফেরত না পেয়ে আইসিসির কাছে রিজওয়ান
টেস্ট খেলুড়ে দেশের মধ্যে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি করলেন অভিষেক
অপ্রতিরোধ্য রাফিনিয়া, উড়ছে বার্সেলোনা
বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী তারকা
আসন্ন ফিফা আসিয়ান কাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ থমাস ডুলি। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ঘোষিত এই দলে একাধিক চমক রেখেছেন কোচ। স্কোয়াডে জায়গা পেয়েছেন তিন প্রবাসী ফুটবলার—জিদান ইউসুফ, ফারহান আলী ওয়াহিদ ও শুকি ইতোফুসা।
ইংলিশ ক্লাব ফুলহাম অনূর্ধ্ব-২১ দল থেকে ধারে বর্তমানে বোরেহাম উড ক্লাবে খেলছেন উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ। ইংলিশ ফুটবলের পঞ্চম স্তরে খেলা এই ফরোয়ার্ডকে দলে নেওয়া সমর্থকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে। থমাস ডুলির আশা, ফারহানের সংযোজন বাংলাদেশ দলের আক্রমণভাগকে আরও ধারালো ও গতিশীল করবে। টুর্নামেন্ট শুরুর আগেই ইন্দোনেশিয়ায় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
অন্যদিকে, চলতি মাসের
শুরুতে উজবেকিস্তানে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করে নজর কাড়েন ১৮ বছর বয়সী সেন্টার-ব্যাক জিদান ইউসুফ। প্রাথমিক বিকেএসপি ক্যাম্পে ট্রায়ালের জন্য ডাকা হলেও তার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে তাকে মূল ২৩ জনের স্কোয়াডেই রেখে দিয়েছেন ডুলি। জাপান প্রবাসী লেফট-উইঙ্গার শুকি ইতোফুসাও ট্রায়ালের মাধ্যমে নজর কেড়ে দলে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি তিনি বাংলাদেশ ফুটবল লিগের ক্লাব ফর্টিস এফসিতে যোগ দিয়েছেন। এছাড়া দুই তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী ও শমিত শোম ইন্দোনেশিয়ায় সরাসরি দলের সঙ্গে যুক্ত হবেন। ‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশ আগামী ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের আসিয়ান কাপ মিশন শুরু করবে। জার্কাতার গেলোর বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি
শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়। একই মাঠে ২৮ সেপ্টেম্বর দুপুর ৩টায় সিঙ্গাপুরের মুখোমুখি হবেন জামাল ভূঁইয়ারা। আর ১ অক্টোবর গ্রুপ পর্বের শেষ ম্যাচে লাল-সবুজের প্রতিনিধিরা লড়বে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে। বাংলাদেশের ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড: গোলরক্ষক: মিতুল মারমা, মো. সুজন হোসেন, মো. মেহেদী হাসান শ্রাবণ। রক্ষণভাগ: জিদান অ্যালেক্সান্ডার ইউসুফ, মো. শাকিল আহাদ তপু, মো. সাদ উদ্দিন, মো. রহমত মিয়া, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ। মধ্যমাঠ: এস এম মনজুরুর রহমান, জামাল ভূঁইয়া, মো. সোহেল রানা, সোহেল রানা, মো. হৃদয়, হামজা চৌধুরী, শমিত শোম। আক্রমণভাগ: ফাহামেদুল ইসলাম, শেখ মোরসালিন, রকিব হোসেন, ফারহান আলী ওয়াহিদ, শুকি ইতোফুসা, মো. মিনহাজুল করিম স্বাধীন, শাহরিয়ার ইমন।