রাফাল যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ সরিয়েছে ভারত, প্রমাণ পেয়েছে বিবিসি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ মে, ২০২৫

রাফাল যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ সরিয়েছে ভারত, প্রমাণ পেয়েছে বিবিসি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মে, ২০২৫ |
ভারতের পাঞ্জাবের একটি কৃষিক্ষেতে রাফাল যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ পড়েছিল এবং সেনা সদস্যরা সেগুলো সরানোর কাজে যুক্ত ছিলেন, বিবিসি ভেরিফাই তার প্রমাণ পেয়েছে। ফ্রান্সের ডাসোঁ এভিয়েশনের তৈরি রাফাল হলো ভারতীয় বিমানবাহিনীর সম্ভারে সবচেয়ে আধুনিক ও বিধ্বংসী যুদ্ধবিমান। এর আগে গত বুধবার পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছিল, ভারতের সামরিক অভিযানের সময় তারা অন্তত পাঁচটি যুদ্ধবিমানকে ভূপাতিত করেছে, যার মধ্যে অন্তত তিনটি রাফাল আছে বলেও বলা হয়েছিল। যদিও সেই দাবির পক্ষে কোনো ছবি বা ভিডিও পেশ করা হয়নি, ভারতও সে কথা স্বীকার করেনি। ফলে বিষয়টি নিয়ে অস্পষ্টতা ও সংশয় ছিলই। তবে বিবিসির তথ্য ও খবর যাচাই করার বিভাগ “বিবিসি ভেরিফাই” তাদের নিজস্ব অনুসন্ধানে এমন তিনটি ভিডিও “অথেন্টিকেট” করতে

পেরেছে বা সত্যতা যাচাই করতে পেরেছে – যাতে ফ্রান্সের নির্মিত রাফাল বিমানের ধ্বংসাবশেষ দেখা গেছে, যেগুলো ভারতের বিমানবাহিনী ব্যবহার করে থাকে। এই তিনটি ভিডিও ক্লিপের একটিকে “জিওলোকেট” করে সেটি ভারতের পাঞ্জাব প্রদেশের ভাতিন্ডার কাছের একটি জায়গা বলেও চিহ্নিত করা হয়েছে। ওই ক্লিপটিতে দেখা যাচ্ছে সেনা সদস্যরা বিধ্বস্ত বিমানটির ধ্বংসস্তূপ থেকে বিভিন্ন অংশ অন্যত্র সরিয়ে ফেলার কাজ করছেন। সেই একই লোকেশনে আরও দুটি ভিডিও বিবিসি ভেরিফাই-এর হাতে এসেছে, যে ছবিগুলো রাতের অন্ধকারে তোলা হয়েছে। এর একটি ভিডিওতে কৃষিক্ষেতে ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে। অন্যটিতে দেখা গেছে মাঝআকাশে একটি প্রোজেক্টাইলে আগুন ধরে যাচ্ছে, তারপর ক্ষেতের মাঝখানে দাউদাউ করে আগুন জ্বলছে। ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ও

বর্তমানে একটি রিস্ক ইনটেলিজেন্স সংস্থার কর্ণধার জাস্টিন ক্রাম্প বিবিসি ভেরিফাইকে বলেছেন, তিনি ধারণা করছেন ওই ধ্বংসাবশেষ একটি ফরাসি এয়ার-টু-এয়ার মিসাইলের, যে ধরনের ক্ষেপণাস্ত্র মিরাজ-২০০০ ও রাফাল উভয় যুদ্ধবিমানেই ব্যবহার করা হয়। সোশ্যাল মিডিয়াতে আরও একটি ছবিও ঘুরে বেড়াচ্ছে, যাতে একটি বিমানের “টেইল ফিন” মাটিতে পড়ে থাকতে দেখা যাচ্ছে – যার গায়ে “বিএস০০১” ও “রাফাল” ইংরেজিতে লেখা আছে। গুগলে “রিভার্স ইমেজ সার্চ” করেও এই ছবির কোনো পুরোনো সংস্করণ খুঁজে পাওয়া যায়নি, যা থেকে মনে করা যেতে পারে এই ছবিটিও একেবারেই নতুন ও সাম্প্রতিক। এদিকে পাকিস্তান সত্যিই ভারতের কোনও যুদ্ধবিমান ভূপাতিত করেছে কি না, ভারত বৃহস্পতিবারও এই প্রশ্নের জবাব এড়িয়ে গেছে। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের

মতো “অপারেশন সিন্দুর” নিয়ে দিল্লিতে সংবাদমাধ্যমকে ব্রিফ করতে উপস্থিত হয়েছিলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবি সম্বন্ধে জানতে চাওয়া হলে বিক্রম মিশ্রি বলেন, “সঠিক সময় এলে এ ব্যাপারে সরকারি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা হবে।” বিবিসি বাংলা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এ সরকার বিরোধী অবস্থানে থাকলেও আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার চান তসলিমা নাসরিন রাবিতে যুদ্ধাপরাধীদের ছবিসংবলিত বিলবোর্ড, বাংলাদেশ ছাত্রলীগের নিন্দা ও প্রতিবাদকারীদের প্রতি সংহতি জানিয়ে বিবৃতি কাঁচা মরিচের দামের আগুন কমাতে ভারতেই ঝুকছেন ব্যবসায়ীরা গ্যাস ও কাঁচামালের সংকটে চট্টগ্রামের তিন সার কারখানায় উৎপাদন ব্যাহত, আমন মৌসুমে সরবরাহ নিয়ে শঙ্কা নতুন অর্থবছরের শুরুতেই কমল রপ্তানি আয়, পোশাক খাতেও নেতিবাচক প্রবৃদ্ধি গ্যাস সংকটে স্থবির চট্টগ্রাম, উৎপাদন ব্যাহত শিল্পে, ভোগান্তিতে লাখো গ্রাহক উচ্চমূলে মার্কিন এলনজি কিনেও কাটছে না গ্যাস সংকটঃ সিএনজি স্টেশনে ফের দীর্ঘ লাইন, ভোর থেকে দুপুর গড়িয়েও মিলছে না গ্যাস পাকিস্তান সেনাবাহিনীর ইসলামীকরন: কোরআন-উদ্ধৃতি দিয়ে ভারত-আফগানদের কাফের আখ্যা সেনাবাহিনীর মূখপাত্রের ভুতুড়ে বিদ্যুৎ বিলে নাকাল দেশ, তালাবদ্ধ বাসাতেও হাজার টাকার বিল! ইন্টারনেট গতিতে এগিয়েছে সব দেশ, পিছিয়েছে বাংলাদেশ: বিশ্বব্যাংকের প্রতিবেদন শেখ হাসিনা প্রথমবারের মতো জনসমক্ষে আসছেনঃ বেছে নিলেন সেই ৫ই আগস্ট তারিখকেই শূন্য হয়ে যাচ্ছে টেকনাফ, আপহরণ থেকে বাঁচতে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে মানুষ প্রবাসীর স্ত্রীসহ আপত্তিকর অবস্থায় যুবদল নেতা আটক ভিনিসিউসের আর্সেনালে যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে ‘কথা বলবেন না’ আর্তেতা ভারতের মডেলে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন করতে চান তামিম আগস্ট ২০২৪ পরবর্তী একের পর এক কারখানা বন্ধ, কর্মহীন লাখো শ্রমিকের হয়নি বিকল্প কর্মসংস্থান ভারতে বসে রাজনীতি করতে দেওয়া হবে না হাসিনাকে—ফ্যাক্টচেকারদের দেয়া তথ্য মিথ্যা প্রমাণিত নিখোঁজ কাস্টমসকর্মীর ১৫ টুকরা লাশ পুকুরে তেলের দামে মহাবিপর্যয়ের শঙ্কা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস