শূন্য হয়ে যাচ্ছে টেকনাফ, আপহরণ থেকে বাঁচতে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে মানুষ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ আগস্ট, ২০২৬

আরও খবর

উচ্চমূলে মার্কিন এলনজি কিনেও কাটছে না গ্যাস সংকটঃ সিএনজি স্টেশনে ফের দীর্ঘ লাইন, ভোর থেকে দুপুর গড়িয়েও মিলছে না গ্যাস

ভুতুড়ে বিদ্যুৎ বিলে নাকাল দেশ, তালাবদ্ধ বাসাতেও হাজার টাকার বিল!

শেখ হাসিনা প্রথমবারের মতো জনসমক্ষে আসছেনঃ বেছে নিলেন সেই ৫ই আগস্ট তারিখকেই

আগস্ট ২০২৪ পরবর্তী একের পর এক কারখানা বন্ধ, কর্মহীন লাখো শ্রমিকের হয়নি বিকল্প কর্মসংস্থান

ভারতে বসে রাজনীতি করতে দেওয়া হবে না হাসিনাকে—ফ্যাক্টচেকারদের দেয়া তথ্য মিথ্যা প্রমাণিত

বাংলাদেশের রপ্তানি-কনটেইনার বুকিং কমিয়ে ফ্রেইট রেট বাড়াল শিপিং কোম্পানি: লিড টাইম ও ব্যয় বাড়ল দ্বিগুণ

গ্যাস সংকটের মাঝেই এলপিজির দাম বাড়াল সরকার: মড়ার ওপর যেন খাঁড়ার ঘা

শূন্য হয়ে যাচ্ছে টেকনাফ, আপহরণ থেকে বাঁচতে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে মানুষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ আগস্ট, ২০২৬ |
দিন-রাত থেমে নেই গুলির শব্দ। পাহাড়ঘেরা জনপদে এখন আর নেই স্বাভাবিক জীবনযাত্রা। সন্ধ্যা নামলেই শুরু হয় আতঙ্ক, ভেসে আসে গোলাগুলির শব্দ। সেই আতঙ্কের মধ্যেই একের পর এক অপহরণের ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া-নোয়াখালী এলাকার বাসিন্দারা। প্রাণভয়ে ইতোমধ্যে পাহাড়ঘেঁষা এই দুই গ্রামের অর্ধশতাধিক পরিবার বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। অনেকে রাত হলে বাড়িতেই থাকছেন না। এমনকি স্থানীয় জনপ্রতিনিধিরাও নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলে জানিয়েছেন। শিশু থেকে চিকিৎসক—কেউ বাদ যাচ্ছে না অপহরণের হাত থেকে গত ১৭ জুলাই বিকালে বাহারছড়া ইউনিয়নের উত্তর নয়াপাড়া এলাকায় পাহাড়ের পাদদেশ থেকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যাওয়া হয় ১২ বছরের শিশু মো.

আরাফাতকে। পরদিন চার লাখ টাকা মুক্তিপণ দিয়ে তাকে ফিরিয়ে আনা হয়। এর আগে ২৮ জুন দুপুরে একই ইউনিয়নের নোয়াখালী জুম্মাপাড়ায় পাহাড় থেকে নেমে আসে একদল সশস্ত্র ব্যক্তি। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, অস্ত্রের মুখে একটি বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে তারা অপহরণ করে নিয়ে যায় চিকিৎসক কামাল উদ্দিনকে (৬৫), যার এখনও কোনও সন্ধান মেলেনি। এর আগে একই এলাকার বাসিন্দা হোসেন আলীকে (৫০) অস্ত্রের মুখে অপহরণ করা হয়েছিল, পরিবার মুক্তিপণ দেওয়ার পর তিনি ফিরে আসেন। স্থানীয়দের ভাষ্যে, বাহারছড়ার নোয়াখালী ও কচ্ছপিয়া পাহাড়ঘেঁষা এলাকায় প্রায় ১০ হাজার মানুষের বসবাস। অব্যাহত গোলাগুলি ও পরপর অপহরণের ঘটনায় সবার মধ্যে বিরাজ করছে চরম আতঙ্ক। “সন্ধ্যা নামলেই ভয়, রাত

কাটে গুলির শব্দে” বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ ইলিয়াছ বাংলা ট্রিবিউনকে বলেন, তার ওয়ার্ডে প্রায় ৪০০ থেকে ৫০০ পরিবারের বসবাস, কিন্তু টানা অপহরণ, মুক্তিপণ ও দিন-রাতের গোলাগুলির কারণে পুরো এলাকা এখন আতঙ্কে পরিণত হয়েছে। তার গ্রামের অন্তত ৩০ থেকে ৪০টি পরিবার ইতিমধ্যে বাড়িঘর ছেড়ে আত্মীয়স্বজনের বাড়ি বা অন্য নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। চিকিৎসক কামাল উদ্দিন ও শিশু আরাফাতকে অপহরণের পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠায় আরও অনেক পরিবার এলাকা ছাড়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি। নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কিত এই জনপ্রতিনিধি প্রয়োজনে অন্যত্র আশ্রয় নেওয়ার কথা ভাবছেন। নোয়াখালী জুম্মাপাড়ার বাসিন্দা মোহাম্মদ শাকের বলেন, তার বাড়ির আশপাশের অন্তত ১০টি পরিবার

ঘরে তালা ঝুলিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। পরিবারের নিরাপত্তার কথা ভেবে তিনি স্ত্রী-সন্তানদের টেকনাফ পৌরসভার পুরান পল্লানপাড়ায় ভাড়া বাসায় রেখে এসেছেন, আর নিজে দিনে বাড়িতে থেকে ঘর পাহারা দিয়ে সন্ধ্যায় নিরাপত্তার কারণে অন্যত্র গিয়ে রাত কাটান। “নিজের বাড়িতে থেকেও আজ আমরা নিরাপদ নই,” বলেন তিনি। নোয়াখালীপাড়ার পান ব্যবসায়ী মো. সাব্বির বলেন, তারা এখন চরম প্রাণের ঝুঁকির মধ্যে বসবাস করছেন—এমনকি ঘরে পাঁচ হাজার টাকা রাখাও নিরাপদ মনে করতে পারছেন না তারা। তিন বছরে ৩২০ জন অপহরণের শিকার স্থানীয় বাসিন্দা ও পুলিশের তথ্যমতে, টেকনাফের এই পাহাড়ঘেঁষা জনপদে অপহরণ, মুক্তিপণ ও সহিংসতা উদ্বেগজনক হারে বেড়েছে। গত তিন বছরে অন্তত ৩২০ জন অপহরণের শিকার হয়েছেন, যার মধ্যে গত

এক বছরেই ১৫টি ঘটনায় প্রায় ১৫৫ জনকে অপহরণ করা হয়—তাদের ৯৬ জনই রোহিঙ্গা নাগরিক। অপহরণের পাশাপাশি বেড়েছে প্রাণঘাতী সহিংসতাও। গত ৩ মে নোয়াখালীপাড়া ব্রিজ এলাকায় অপহরণের চেষ্টার সময় গুলিবিদ্ধ হন শহীদ উল্লাহ (১৯) নামে এক যুবক। এপ্রিলে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত হন সুমাইয়া নামে এক তরুণী। এছাড়া সাম্প্রতিক সময়ে একই এলাকায় বস্তাবন্দি এক অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত লাশ এবং পাহাড়ি এলাকা থেকে তিনজনের রক্তাক্ত লাশও উদ্ধার করেছে পুলিশ। কয়েক মাস ধরে নিত্যদিনের বাস্তবতা স্থানীয়রা জানান, এমন পরিস্থিতি চলছে গত কয়েক মাস ধরে। আগে মাঝেমধ্যে এসব ঘটনা ঘটলেও এখন তা প্রায় প্রতিদিনের বাস্তবতা হয়ে উঠেছে। প্রতিবাদে উখিয়া-টেকনাফসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পোস্টার টানিয়ে অপহরণ বন্ধের দাবি জানিয়ে

চলছে জনসচেতনতামূলক কার্যক্রম। জনপ্রতিনিধি ও প্রশাসনের বক্তব্য কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, রোহিঙ্গাদের ব্যবহার করে সংঘটিত অপহরণ, মাদক ও অন্যান্য অপরাধ দমনে খুব দ্রুত বিশেষ আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলবে। অপহরণপ্রবণ এলাকায় পুলিশের চৌকি স্থাপনের জন্য ডিও লেটারও দেওয়া হয়েছে বলে জানান তিনি। বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, রাত-দিন গোলাগুলি ও অপহরণের ঘটনায় মানুষ চরম আতঙ্কে রয়েছে এবং অনেক পরিবার এলাকা ছেড়ে চলে গেছে। দ্রুত যৌথ বাহিনীর অভিযান জোরদার না হলে পরিস্থিতির আরও অবনতি হবে বলে সতর্ক করেন তিনি। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, অপহরণকারীদের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু হবে এবং কোনও অপরাধীকে ছাড়

দেওয়া হবে না। ইতিমধ্যে বাহারছড়া এলাকায় পুলিশের মোবাইল টিম দেওয়া হয়েছে বলে জানান তিনি। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, বাহারছড়ার অপহরণ ও সন্ত্রাসী তৎপরতা দমনে বড় পরিসরে যৌথ অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে এবং শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় পুলিশের চৌকি স্থাপনের বিষয়টি নিয়েও আলোচনা চলছে বলে জানান তিনি। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না গেলে পাহাড়ঘেঁষা এই জনপদ আরও বেশি জনশূন্য হয়ে পড়তে পারে এবং মানুষের জানমালের নিরাপত্তা আরও গভীর ঝুঁকির মুখে পড়বে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উচ্চমূলে মার্কিন এলনজি কিনেও কাটছে না গ্যাস সংকটঃ সিএনজি স্টেশনে ফের দীর্ঘ লাইন, ভোর থেকে দুপুর গড়িয়েও মিলছে না গ্যাস পাকিস্তান সেনাবাহিনীর ইসলামীকরন: কোরআন-উদ্ধৃতি দিয়ে ভারত-আফগানদের কাফের আখ্যা সেনাবাহিনীর মূখপাত্রের ভুতুড়ে বিদ্যুৎ বিলে নাকাল দেশ, তালাবদ্ধ বাসাতেও হাজার টাকার বিল! ইন্টারনেট গতিতে এগিয়েছে সব দেশ, পিছিয়েছে বাংলাদেশ: বিশ্বব্যাংকের প্রতিবেদন শেখ হাসিনা প্রথমবারের মতো জনসমক্ষে আসছেনঃ বেছে নিলেন সেই ৫ই আগস্ট তারিখকেই শূন্য হয়ে যাচ্ছে টেকনাফ, আপহরণ থেকে বাঁচতে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে মানুষ প্রবাসীর স্ত্রীসহ আপত্তিকর অবস্থায় যুবদল নেতা আটক ভিনিসিউসের আর্সেনালে যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে ‘কথা বলবেন না’ আর্তেতা ভারতের মডেলে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন করতে চান তামিম আগস্ট ২০২৪ পরবর্তী একের পর এক কারখানা বন্ধ, কর্মহীন লাখো শ্রমিকের হয়নি বিকল্প কর্মসংস্থান ভারতে বসে রাজনীতি করতে দেওয়া হবে না হাসিনাকে—ফ্যাক্টচেকারদের দেয়া তথ্য মিথ্যা প্রমাণিত নিখোঁজ কাস্টমসকর্মীর ১৫ টুকরা লাশ পুকুরে তেলের দামে মহাবিপর্যয়ের শঙ্কা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট কলেজছাত্রী ধর্ষণ মামলায় কারাগারে পাঠানো সেই ছাত্রদল নেতাকে বহিষ্কার সিলেটে ছাত্রলীগের মিছিল, অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা গভীর রাতে তরুণীর সাথে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা- ‘আগেই বিয়ে হয়েছে’ ফেনীতে বন্যা নিয়ন্ত্রণের বাঁধ কেটে বালি-মাটি লুটছেন বিএনপির নেতারা বাংলাদেশের রপ্তানি-কনটেইনার বুকিং কমিয়ে ফ্রেইট রেট বাড়াল শিপিং কোম্পানি: লিড টাইম ও ব্যয় বাড়ল দ্বিগুণ