রাবিতে যুদ্ধাপরাধীদের ছবিসংবলিত বিলবোর্ড, বাংলাদেশ ছাত্রলীগের নিন্দা ও প্রতিবাদকারীদের প্রতি সংহতি জানিয়ে বিবৃতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ আগস্ট, ২০২৬

রাবিতে যুদ্ধাপরাধীদের ছবিসংবলিত বিলবোর্ড, বাংলাদেশ ছাত্রলীগের নিন্দা ও প্রতিবাদকারীদের প্রতি সংহতি জানিয়ে বিবৃতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ আগস্ট, ২০২৬ |
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্যারিস রোডে ‘জুডিসিয়াল কিলিং’ শিরোনামে একটি বিলবোর্ডকে কেন্দ্র করে ক্যাম্পাসে বিতর্কের সৃষ্টি হয়েছে। ‘নভো-কালচার’ নামের একটি প্ল্যাটফর্মের উদ্যোগে স্থাপিত এই বিলবোর্ডে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত ও মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ছয় ব্যক্তির ছবি প্রদর্শন করা হয়েছিল। সংগঠনটির পরিচালক রাকসুর (বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার। রোববার (২ আগস্ট) থেকে শিক্ষার্থীদের একাংশ ও কয়েকটি বামপন্থি ছাত্রসংগঠন বিলবোর্ডটির বিরুদ্ধে আপত্তি জানিয়ে প্রশাসনের কাছে অপসারণের দাবি তোলে এবং প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। রাতে উপাচার্যের সঙ্গে বৈঠকের পর আপত্তিকর ছবিগুলো সরানোর সিদ্ধান্ত হয়, এবং সোমবার (৩ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিলবোর্ডটি অপসারণ করে সেখানে নতুন একটি বিলবোর্ড

স্থাপন করে। প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান জানান, বিলবোর্ডটি শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি করেছিল বলে আপত্তি ওঠা ছবিগুলো সরানো হয়েছে। এই ঘটনার প্রেক্ষাপটে একই দিন (৩ আগস্ট) অবৈধভাবে নিষিদ্ধ ঘোষনা করা সবচেয়ে প্রাচীন ও মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নামে একটি লিখিত বিবৃতি প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকার সন্ত্রাসবিরোধী আইনে অবৈধ ভাবে রাষ্ট্রিয় ক্ষমতার অপব্যাবহার করে বাংলাদেশ ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে। সংগঠনটির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ্‌-হিল-গালিব স্বাক্ষরিত ওই বিবৃতিতে ক্যাম্পাসে যুদ্ধাপরাধীদের ছবিসংবলিত বিলবোর্ড টানানোর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে বলা হয়, মুক্তিযুদ্ধে

মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের এভাবে উপস্থাপন বিচারব্যবস্থা, মুক্তিযুদ্ধের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগের প্রতি আঘাত। বিবৃতিতে বিলবোর্ড অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করা হয় এবং যুদ্ধাপরাধে দণ্ডপ্রাপ্তদের পুনর্বাসনের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানানো হয়। অন্যদিকে, বিলবোর্ড অপসারণের দাবিতে সরাসরি আন্দোলনে যুক্ত শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও শাখা ছাত্র অধিকার পরিষদসহ অন্যান্য ছাত্রসংগঠনের নেতারা বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও এর ইতিহাস বিকৃতির যেকোনো প্রচেষ্টা তারা মেনে নেবেন না এবং প্রশাসন দাবি মেনে নেওয়ায় তারা আন্দোলন প্রত্যাহার করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আবারও রিমান্ডে এমপি গাজী নজরুল বৃথা গেল চেষ্টা, ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম মক্কাসহ সৌদির বিভিন্ন এলাকায় সতর্কতা জারি ইসরায়েলি নাগরিকের প্রতিষ্ঠান থেকে ড্রোন কিনতে পাকি সেনাবাহিনীর সমঝোতা পর্তুগালের নতুন যুগের সূচনায় ১ হাজার গোলের স্বপ্ন রোনালদোর সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা রঞ্জন দাশের গ্যাস পাম্প দখলে নিতে প্রভাবশালীদের তালা যুবদল নেতার লুট করা ৪ ট্রাকের ৬৭ হাজার কেজি মুরগির বিষ্ঠা উদ্ধার কুমিল্লায় থানায় ভাঙচুর করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে বেরিয়ে গেল ২২ কিশোর গ্যাং সদস্য বিএনপি সরকারের উন্নয়ন: নোয়াখালীতে সাড়ে ৫ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে চিকন তার ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক ইন্ডিয়ান এক্সপ্রেস এর প্রতিবেদনঃ “কেন ডিসেম্বরেই ঢাকায় ফিরতে চান শেখ হাসিনা?” নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান