শেখ হাসিনা প্রথমবারের মতো জনসমক্ষে আসছেনঃ বেছে নিলেন সেই ৫ই আগস্ট তারিখকেই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ August, ২০২৬

শেখ হাসিনা প্রথমবারের মতো জনসমক্ষে আসছেনঃ বেছে নিলেন সেই ৫ই আগস্ট তারিখকেই

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ August, ২০২৬ |
২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার ঠিক দুই বছর পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে উপস্থিত হতে যাচ্ছেন। আগামী বুধবার (৫ আগস্ট) নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য এক ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি বিশ্বমিডিয়ার সামনে বক্তব্য দেবেন। ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (এফসিসি সাউথ এশিয়া) আয়োজিত এ অনুষ্ঠানটি নয়াদিল্লির মথুরা রোডে স্যার মার্ক টালি অডিটোরিয়ামে বিকেল ৬টা থেকে সন্ধ্যা ৭টা ৩০ পর্যন্ত চলবে। অনুষ্ঠানটি ক্লাবের সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারিত হবে। অনুষ্ঠানে শেখ হাসিনা তাঁর রাজনৈতিক রোডম্যাপ এবং বাংলাদেশে প্রত্যাবর্তনের পরিকল্পনা নিয়ে কথা বলবেন বলে আশা করা হচ্ছে। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মুখে সরকার পতনের পর তিনি ভারতে আশ্রয় নিয়েছেন এবং এতদিন জনসমক্ষে

আসেননি। এ অনুষ্ঠানে শেখ হাসিনার সঙ্গে যোগ দেবেন তাঁর পুত্র ও সাবেক তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসানসহ বেশ কয়েকজন বাংলাদেশি রাজনৈতিক নেতা ও বিশ্লেষক। উল্লেখ্য, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর বাংলাদেশে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় রয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তারেক রহমান। ৫ আগস্টকে কেন্দ্র করে এমন প্রতীকী দিনে শেখ হাসিনার এ উপস্থিতি রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সাফ চ্যাম্পিয়নশিপে ভিএআর প্রযুক্তি পরিচালিত হবে থাইল্যান্ড থেকে ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের শেষ আটে ইংল্যান্ড বিচারকের ছেলেকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড চাঁদপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপির সাবেক নেতা গ্রেপ্তার আদালত থেকে পালানো আসামি কাউসার গ্রেপ্তার ফারহানের ‘অবিশ্বাস্য’ ও ‘সুন্দর’ গোলে মুগ্ধ কোচ ডুলি ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ভিএআর প্রযুক্তি নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’ লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের