গ্যাস ও কাঁচামালের সংকটে চট্টগ্রামের তিন সার কারখানায় উৎপাদন ব্যাহত, আমন মৌসুমে সরবরাহ নিয়ে শঙ্কা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ আগস্ট, ২০২৬

আরও খবর

২৪-এ সরকার বিরোধী অবস্থানে থাকলেও আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার চান তসলিমা নাসরিন

গ্যাস সংকটে স্থবির চট্টগ্রাম, উৎপাদন ব্যাহত শিল্পে, ভোগান্তিতে লাখো গ্রাহক

উচ্চমূলে মার্কিন এলনজি কিনেও কাটছে না গ্যাস সংকটঃ সিএনজি স্টেশনে ফের দীর্ঘ লাইন, ভোর থেকে দুপুর গড়িয়েও মিলছে না গ্যাস

ভুতুড়ে বিদ্যুৎ বিলে নাকাল দেশ, তালাবদ্ধ বাসাতেও হাজার টাকার বিল!

শেখ হাসিনা প্রথমবারের মতো জনসমক্ষে আসছেনঃ বেছে নিলেন সেই ৫ই আগস্ট তারিখকেই

শূন্য হয়ে যাচ্ছে টেকনাফ, আপহরণ থেকে বাঁচতে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে মানুষ

আগস্ট ২০২৪ পরবর্তী একের পর এক কারখানা বন্ধ, কর্মহীন লাখো শ্রমিকের হয়নি বিকল্প কর্মসংস্থান

গ্যাস ও কাঁচামালের সংকটে চট্টগ্রামের তিন সার কারখানায় উৎপাদন ব্যাহত, আমন মৌসুমে সরবরাহ নিয়ে শঙ্কা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ আগস্ট, ২০২৬ |
চট্টগ্রামের চারটি সার কারখানার মধ্যে তিনটিতেই উৎপাদন স্বাভাবিক নেই। গ্যাস–সংকটে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) দীর্ঘদিন ধরে বন্ধ। কাঁচামালের অভাবে ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (ডিএপিএফসিএল) উৎপাদনও থেমে আছে। একই কারণে সীমিত পরিসরে চলছে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) উৎপাদন। এতে আসন্ন আমন মৌসুমে সার সরবরাহ নিয়ে মাঠপর্যায়ে উদ্বেগ দেখা দিয়েছে। যদিও কৃষি বিভাগ বলছে, বর্তমান মজুত দিয়ে অন্তত তিন মাসের চাহিদা পূরণ সম্ভব। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অধীনে চট্টগ্রামে চারটি সার কারখানা রয়েছে। এর মধ্যে সিইউএফএল ও কাফকো ইউরিয়া, ডিএপিএফসিএল ডিএপি এবং টিএসপি কমপ্লেক্স টিএসপি সার উৎপাদন করে। আনোয়ারায় অবস্থিত সিইউএফএল গ্যাস–সংকটের কারণে গত ৪ মার্চ থেকে বন্ধ রয়েছে। এর

আগেও গ্যাস সরবরাহের অনিয়ম ও যান্ত্রিক সমস্যায় একাধিকবার উৎপাদন বন্ধ ছিল। কারখানার প্রধান রসায়নবিদ উত্তম চৌধুরী জানান, ২০২৫–২৬ অর্থবছরে এখন পর্যন্ত প্রায় ৬৫ হাজার টন ইউরিয়া উৎপাদন হয়েছে। আগের অর্থবছরে উৎপাদন ছিল প্রায় ১ লাখ ৫ হাজার টন। নিয়মিত গ্যাস সরবরাহ পাওয়া গেলে চলতি অর্থবছরে প্রায় ১ লাখ ৫০ হাজার টন উৎপাদন সম্ভব হতো বলে তাঁর দাবি। অন্যদিকে, আনোয়ারার ডিএপিএফসিএলে কাঁচামাল ফসফরিক অ্যাসিডের সংকটে টানা এক মাসের বেশি সময় ধরে উৎপাদন বন্ধ রয়েছে। গত ২৮ জুন থেকে কারখানায় উৎপাদন পুরোপুরি বন্ধ আছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকলে ভবিষ্যতে ডিএপি সারের সরবরাহে প্রভাব পড়তে পারে। কারখানা সূত্র জানায়, ২০ হাজার

টন ফসফরিক অ্যাসিড আমদানির জন্য চলতি বছরের জানুয়ারিতে দরপত্র আহ্বান করা হয়। চুক্তি অনুযায়ী জুনের মধ্যে কাঁচামাল সরবরাহ হওয়ার কথা থাকলেও মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আন্তর্জাতিক সরবরাহব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হওয়ায় তা সম্ভব হয়নি। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনুল হক বলেন, ফসফরিক অ্যাসিডের অভাবে উৎপাদন বন্ধ রয়েছে। দ্রুত কাঁচামাল সংগ্রহ করে উৎপাদন শুরু করার চেষ্টা চলছে। এদিকে কর্ণফুলী উপজেলার রাঙ্গাদিয়ায় অবস্থিত কাফকোতেও গ্যাস–সংকটের প্রভাব পড়েছে। গ্যাস সরবরাহ সীমিত থাকায় নির্দিষ্ট সময়ের মধ্যে উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। কাফকোর চিফ পার্সোনেল আবদুল্লাহ ফারুক বলেন, কারখানায় উৎপাদন চালু রয়েছে, তবে গ্যাস ব্যবহারে সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এ অবস্থায় আমন মৌসুমে সার সরবরাহ নিয়ে কৃষকদের মধ্যে

উদ্বেগ তৈরি হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধির কারণে বোরো আবাদ কমে যাওয়ায় অনেক কৃষক এখন আমন ধানের ওপর বেশি নির্ভরশীল। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে চট্টগ্রাম জেলায় ১ লাখ ৮৯ হাজার ৯৮০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ মৌসুমে জেলায় ইউরিয়ার চাহিদা ৪৭ হাজার ৩৬৬ মেট্রিক টন, ডিএপি ২৫ হাজার ৫৪২ মেট্রিক টন, টিএসপি ২৪ হাজার ৬২৭ মেট্রিক টন এবং এমওপি ১২ হাজার ৮৪৩ মেট্রিক টন। মাঠপর্যায়ের কৃষকদের আশঙ্কা, বর্তমানে গুদামে পর্যাপ্ত সার থাকলেও উৎপাদন দীর্ঘদিন বন্ধ থাকলে মৌসুমের মাঝামাঝি সময়ে সরবরাহে চাপ তৈরি হতে পারে। বিশেষ করে ইউরিয়া ও ডিএপি সারের সরবরাহ ব্যাহত হলে

সময়মতো সার পাওয়া কঠিন হয়ে পড়তে পারে। আনোয়ারা ও বোয়ালখালীর কয়েকজন কৃষক বলেন, আমন মৌসুমে সময়মতো সার প্রয়োগ করা না গেলে ধানের ফলন কমে যেতে পারে। তাই ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সারের মজুত ও বিতরণব্যবস্থার ওপর নজরদারি জোরদারের দাবি জানান তাঁরা। তবে সার–সংকটের আশঙ্কা নাকচ করেছে কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক আপ্রু মারমা বলেন, বর্তমানে যে পরিমাণ রাসায়নিক সার মজুত রয়েছে, তা দিয়ে অন্তত তিন মাসের চাহিদা পূরণ করা সম্ভব। তাই চট্টগ্রামে সার–সংকটের আশঙ্কা নেই। এদিকে কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদও সম্প্রতি বলেছেন, দেশে সারের কোনো ঘাটতি নেই। সরকার নির্ধারিত মূল্যের বাইরে সার বিক্রি করে কেউ

কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এ সরকার বিরোধী অবস্থানে থাকলেও আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার চান তসলিমা নাসরিন রাবিতে যুদ্ধাপরাধীদের ছবিসংবলিত বিলবোর্ড, বাংলাদেশ ছাত্রলীগের নিন্দা ও প্রতিবাদকারীদের প্রতি সংহতি জানিয়ে বিবৃতি কাঁচা মরিচের দামের আগুন কমাতে ভারতেই ঝুকছেন ব্যবসায়ীরা গ্যাস ও কাঁচামালের সংকটে চট্টগ্রামের তিন সার কারখানায় উৎপাদন ব্যাহত, আমন মৌসুমে সরবরাহ নিয়ে শঙ্কা নতুন অর্থবছরের শুরুতেই কমল রপ্তানি আয়, পোশাক খাতেও নেতিবাচক প্রবৃদ্ধি গ্যাস সংকটে স্থবির চট্টগ্রাম, উৎপাদন ব্যাহত শিল্পে, ভোগান্তিতে লাখো গ্রাহক উচ্চমূলে মার্কিন এলনজি কিনেও কাটছে না গ্যাস সংকটঃ সিএনজি স্টেশনে ফের দীর্ঘ লাইন, ভোর থেকে দুপুর গড়িয়েও মিলছে না গ্যাস পাকিস্তান সেনাবাহিনীর ইসলামীকরন: কোরআন-উদ্ধৃতি দিয়ে ভারত-আফগানদের কাফের আখ্যা সেনাবাহিনীর মূখপাত্রের ভুতুড়ে বিদ্যুৎ বিলে নাকাল দেশ, তালাবদ্ধ বাসাতেও হাজার টাকার বিল! ইন্টারনেট গতিতে এগিয়েছে সব দেশ, পিছিয়েছে বাংলাদেশ: বিশ্বব্যাংকের প্রতিবেদন শেখ হাসিনা প্রথমবারের মতো জনসমক্ষে আসছেনঃ বেছে নিলেন সেই ৫ই আগস্ট তারিখকেই শূন্য হয়ে যাচ্ছে টেকনাফ, আপহরণ থেকে বাঁচতে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে মানুষ প্রবাসীর স্ত্রীসহ আপত্তিকর অবস্থায় যুবদল নেতা আটক ভিনিসিউসের আর্সেনালে যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে ‘কথা বলবেন না’ আর্তেতা ভারতের মডেলে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন করতে চান তামিম আগস্ট ২০২৪ পরবর্তী একের পর এক কারখানা বন্ধ, কর্মহীন লাখো শ্রমিকের হয়নি বিকল্প কর্মসংস্থান ভারতে বসে রাজনীতি করতে দেওয়া হবে না হাসিনাকে—ফ্যাক্টচেকারদের দেয়া তথ্য মিথ্যা প্রমাণিত নিখোঁজ কাস্টমসকর্মীর ১৫ টুকরা লাশ পুকুরে তেলের দামে মহাবিপর্যয়ের শঙ্কা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস