চীনে ভারি বৃষ্টিতে ভূমিধসে নিহত বেড়ে ২৫, বেইজিংসহ একাধিক অঞ্চলে সতর্কতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ আগস্ট, ২০২৬

চীনে ভারি বৃষ্টিতে ভূমিধসে নিহত বেড়ে ২৫, বেইজিংসহ একাধিক অঞ্চলে সতর্কতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ আগস্ট, ২০২৬ |
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে ভারি বৃষ্টিজনিত আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আরও ২৩ জন আহত হয়েছেন বলে রোববার (২ আগস্ট) জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া। এর আগে প্রকাশিত প্রাথমিক তথ্যে বলা হয়েছিল, গত ২৬ জুলাই গানসু প্রদেশের ডিংসি শহরের ওয়েইইউয়ান কাউন্টিতে প্রবল বর্ষণের পর সৃষ্ট দুর্যোগে ১০ জন নিহত হয়েছেন। তবে উদ্ধার অভিযান ও হালনাগাদ তথ্যের ভিত্তিতে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। সিনহুয়ার খবরে বলা হয়েছে, চীনের জাতীয় দুর্যোগ প্রতিরোধ, প্রশমন ও ত্রাণ কমিশন গানসু প্রাদেশিক কর্তৃপক্ষকে ঘটনাটির তদন্ত এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মূল্যায়নের নির্দেশ দিয়েছে। এদিকে টানা বৃষ্টির কারণে ডিংসি শহরসহ গানসুর বিভিন্ন এলাকায়

আরও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে স্থানীয় প্রশাসন। রোববার রাজধানী বেইজিং ও ইনার মঙ্গোলিয়াতেও আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। চীনের জাতীয় আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, দেশের দক্ষিণ-পশ্চিম থেকে উত্তর-পূর্বাঞ্চল পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ভারি বৃষ্টি, দমকা হাওয়া এবং বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সিচুয়ান প্রদেশের বিস্তীর্ণ এলাকাতেও ভারি থেকে অতিভারি বৃষ্টি অব্যাহত রয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, সেখানে ইতোমধ্যে ৬৪ হাজার ৬০৯ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। চলতি বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে প্রদেশটিতে মোট ৮ লাখ ৮১ হাজারের বেশি মানুষকে স্থানান্তর করা হয়েছে। এ ছাড়া জাতীয় আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা সতর্ক করে জানিয়েছে, পশ্চিম প্রশান্ত মহাসাগর থেকে পূর্ব এশিয়ার দিকে অগ্রসর হওয়া

সুপার টাইফুন ডলফিন আগামী বুধবার থেকে চীনের দক্ষিণ-পূর্ব উপকূলীয় অঞ্চলে প্রভাব ফেলতে শুরু করতে পারে। সূত্র: রয়টার্স

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চীনে ভারি বৃষ্টিতে ভূমিধসে নিহত বেড়ে ২৫, বেইজিংসহ একাধিক অঞ্চলে সতর্কতা এলপি গ্যাসের দাম আরও বাড়ল ইরান যাওয়ার পথে মরুভূমিতে ১৯ আফগানের মৃত্যু ইউনাইটেড গ্রুপের বিরুদ্ধে ৯৮১ কোটি টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক মোদির বাসভবন ঘেরাওয়ের ডাক কেজরিওয়ালের ত্রিবেদী-গোরের বৈঠকে ক্ষুব্ধ শফিকুর: ‘গণতান্ত্রিক দেশে এমন বৈঠক কাম্য নয়’ সার্জিও গোর এর সাথে সাক্ষাতের পর পরই আকস্মিক ঝটিকা সফরে ভারত গেলেন দীনেশ ত্রিবেদী দীর্ঘমেয়াদি চুক্তির অধীনে সস্তায় এলএনজি না কিনে ৩৪% বেশি দামে ফের স্পট মার্কেট থেকে ২ কার্গো এলএনজি ক্রয় ২০ বছর ধরে মৃত সহকর্মীর বেতন তুলে খেয়েছেন ‘সৎ লোকের শাসন’ চাওয়া জামায়াতের নেতা ‘শয়তানের ধোঁকায় পড়ে ওইসব করছিলাম, অন্যরা দেখে ফেলায় কাজ শেষ করতে পারিনি’, শিবির কর্মীর ভাষ্য দুবাইয়ে সহকর্মীকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন রেমিট্যান্সযোদ্ধা ফরহাদ প্রেসিডেন্টের শপথের আগেই কলম্বিয়ায় বোমা হামলা, আহত ১১ ধর্ষণ মামলায় বরিশাল ছাত্র ইউনিয়ন সভাপতি গ্রেফতার ধর্ষণ মামলায় চৌগাছা সরকারি কলেজ ছাত্রদল নেতা গ্রেফতার ৫ মাসের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দামে ইতিবাচক মোড় মাথাচাড়া দিচ্ছে জঙ্গিবাদ, ফিরে এলো বোমাতঙ্ক: এক সপ্তাহে উদ্ধার দুই আইইডিতে সেই পুরনো প্যাটার্ন জাপানের অর্থে নির্মিত, সেই জাপানকে হটিয়ে বন্দর-বোয়িং-জ্বালানি চুক্তির মতো থার্ড টার্মিনালও চায় যুক্তরাষ্ট্র! একই দিনে রাজধানীজুড়ে জোড়া বোমাতঙ্ক: মিরপুর ও ফার্মগেট মেট্রোস্টেশন তোলপাড় প্রধানমন্ত্রীর আগে শুক্রবার রাতে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক হয় সার্জিও গোরের আমন মৌসুমের শুরুতেই সারের কৃত্রিম সংকট: সিন্ডিকেটে জিম্মি কৃষক বড় লোকসানের শঙ্কায়