ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ
গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ
পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন
স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত
বিশ্ববাজারে বাড়ছে স্বর্ণের দাম, আরও বাড়বে দেশে
বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
৪১ বিলিয়ন ইউরোর বাজার ক্রমশ সংকুচিত: ইইউতে পোশাক রপ্তানি কমল ১৬.৪৩%, কমেছে দরও
কাঁচা মরিচের দামের আগুন কমাতে ভারতেই ঝুকছেন ব্যবসায়ীরা
টানা বৃষ্টি ও বন্যার কারণে দেশে কাঁচা মরিচের উৎপাদন ব্যাহত হওয়ায় বাজারে দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৩২০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। মাত্র এক-দুই সপ্তাহ আগেও যা ছিল ১৫০-২০০ টাকার মধ্যে।
দাম নিয়ন্ত্রণে সরকার কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে এবং বিদ্যমান শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে। কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, আমদানি কার্যক্রম শুরু হয়েছে। দুই থেকে পাঁচ দিনের মধ্যে দাম সহনীয় পর্যায়ে নামবে বলে আশা করা হচ্ছে।
ব্যবসায়ীরা ইতোমধ্যে ভারতের দিকে ঝুঁকেছেন। হিলি, বেনাপোলসহ বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারতীয় কাঁচা মরিচ আসতে শুরু করেছে। হিলি স্থলবন্দরে কয়েক হাজার টন আমদানির অনুমতি দেওয়া হয়েছে। অতীতেও দেশে
মরিচের সংকট দেখা দিলে ভারত থেকে আমদানি করে বাজার সামাল দেওয়া হয়েছে। বাজার বিশ্লেষকরা বলছেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ভারতের ওপর নির্ভরতা দিন দিন বাড়ছে। কাঁচা মরিচ ছাড়াও পেঁয়াজ, রসুনসহ বেশ কয়েকটি পণ্যে এ নির্ভরতা স্পষ্ট। স্থানীয় উৎপাদন বাড়ানো ও সরবরাহ চেইন শক্তিশালী না হলে এ প্রবণতা অব্যাহত থাকবে বলে মনে করছেন তারা। ক্রেতারা অভিযোগ করছেন, দামের লাগামহীন বৃদ্ধিতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার হিমশিম খাচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজারে সরবরাহ কম থাকায় খুচরা দাম কমানো সম্ভব হচ্ছে না। সরকার দ্রুত আমদানি বাড়িয়ে বাজার স্থিতিশীল করতে চাইলেও দীর্ঘমেয়াদে দেশীয় উৎপাদন বাড়ানোর ওপর জোর দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অন্যথায় নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে প্রতিবেশী দেশের ওপর নির্ভরতা
আরও বাড়বে।