ভিনিসিউসের আর্সেনালে যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে ‘কথা বলবেন না’ আর্তেতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ আগস্ট, ২০২৬

ভিনিসিউসের আর্সেনালে যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে ‘কথা বলবেন না’ আর্তেতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ আগস্ট, ২০২৬ |
রিয়াল মাদ্রিদ উইঙ্গার ভিনিসিউস জুনিয়রের এমিরেটসে আসার গুঞ্জন নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন আর্সেনাল ম্যানেজার মিকেল আর্তেতা। তিনি জোর দিয়ে বলেছেন, অন্য ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের নিয়ে তিনি কোনো আলোচনা করবেন না। শনিবার জিরোনার সঙ্গে আর্সেনালের ৪-১ ব্যবধানের প্রাক-মৌসুম জয়ের পর আরতেতা বলেন, ‘যে খেলোয়াড় আমাদের নয়, তার সম্পর্কে আমি কোনো কথা বলব না।’ তবে ট্রান্সফার উইন্ডো ৩১ আগস্ট বন্ধ হওয়ার আগে দল শক্তিশালী করার ক্লাবের আকাঙ্ক্ষার কথা আবারও পুনর্ব্যক্ত করেন এই স্প্যানিশ কোচ। তিনি আরও বলেন, ‘আমাদের যে স্কোয়াড আছে তা নিয়ে আমি খুবই খুশি। স্পষ্টতই, আমরা এটির আরও উন্নতি করতে চাই এবং ক্লাব সেই লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করছে। আমরা উচ্চাকাঙ্ক্ষী।’ বিশ্বকাপের পর

ছুটি কাটিয়ে সোমবার রিয়াল মাদ্রিদের প্রাক-মৌসুম অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে ভিনিসিউসের। তিনি সান্তিয়াগো বার্নাবেউতে আরও একটি মৌসুমের প্রস্তুতি শুরু করবেন, নাকি আর্সেনালের সঙ্গে কোনো বড় সমঝোতার বিষয় হয়ে উঠবেন, তা দেখতে অপেক্ষা করতে হবে। ইংল্যান্ডের গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি বাড়ানোর বিষয়ে এখনও একমত হননি ভিনিসিউস। এর পর থেকেই এই গ্রীষ্মে আর্সেনালের সঙ্গে নাম জড়ানো অন্যতম বড় তারকা হিসেবে আবির্ভূত হয়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বেশ কিছু গণমাধ্যম ইঙ্গিত দিয়েছে, ২৬ বছর বয়সী এই তারকার সঙ্গে ব্যক্তিগত শর্তাবলীর বিষয়ে আর্সেনাল একমত হয়েছে। তবে যেকোনো চুক্তির জন্য স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে দলবদল ফি নিয়ে আলোচনার প্রয়োজন হবে, যা ১০০

মিলিয়ন ইউরো ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে আর্সেনালের সঙ্গে নাম জড়ানো অ্যাটলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার হুলিয়ান আলভারেজকে নিয়ে করা প্রশ্নও এড়িয়ে গেছেন আরতেতা। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টিনা আন্তর্জাতিক এই তারকাকে দলে নিতে ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব প্রস্তুত করছে গানাররা। অন্যদিকে ব্রিটিশ মিডিয়ার দাবি, এই চুক্তির অংশ হিসেবে ভিক্টর ইয়োকারেসকে রাখা হতে পারে। তবে সুইডিশ এই স্ট্রাইকার ক্লাব ছাড়তে পারেন—এমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন আরতেতা। আর্সেনাল প্রধান বলেন, ‘সে থাকছে।’ বিশ্বকাপ চলাকালীন আলভারেজ প্রকাশ্যে অ্যাটলেটিকো মাদ্রিদ ছাড়ার ইচ্ছা প্রকাশ করলেও স্প্যানিশ ক্লাবটি তাদের অবস্থানে অনড় যে, তাকে বিক্রি করা হবে না। ২০৩০ সাল পর্যন্ত চুক্তির মেয়াদে থাকা এই আর্জেন্টাইনের রিলিজ ক্লজ ৫০০

মিলিয়ন ইউরো নির্ধারণ করে রেখেছে অ্যাটলেটিকো, যার দিকে নজর রয়েছে বেশ কিছু ক্লাবের। এই গ্রীষ্মে নিউক্যাসল ইউনাইটেড থেকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গুইমারেস, ক্লাব ব্রুজ থেকে গ্রিক উইঙ্গার ক্রিস্টোস জোলিস এবং লিডস ইউনাইটেডের সাবেক গোলরক্ষক ইলান মেসলিয়ারকে দলে ভিড়িয়ে ইতিমধ্যেই দল বেশ শক্তিশালী করেছে আর্সেনাল। ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে ভিনিসিউস বা আলভারেজ তাদের সঙ্গে যোগ দেবেন কিনা তা অনিশ্চিত। তবে আরতেতা একটি বিষয় স্পষ্ট করে দিয়েছেন: যারা এখনও তার স্কোয়াডের অংশ নন, তাদের নিয়ে তিনি কোনো গুঞ্জনে ইন্ধন দেবেন না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সরকারপন্থীদের ঢোকাতে সরকারি কমিটিগুলো থেকে আওয়ামীপন্থী ট্যাগে বাদ পড়ছেন কর্মকর্তারা, নির্দেশনা জারি বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক! ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়! বনশ্রীতে পথকুকুরদের খাবার দেওয়া তরুণীকে পেটালেন যুবদলের নেতাকর্মীরা এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়কের ভেজাল ওষুধ কারখানায় তৈরি হতো যৌন উত্তেজক বড়ি! ফ্যামিলি কার্ড পাবেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, নিশ্চিত করলেন প্রতিমন্ত্রী শাহে আলম ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক কাস্পিয়ান সাগরে ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯ জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু চাকরি হারালেন আরও ৬ পুলিশ কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার সেই ওসির রিমান্ড আবেদনে যা বলল পুলিশ ১০০ ফুট লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প