মালয়েশিয়ায় ভয়াবহ বন্যা, ৩ জনের মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৪

মালয়েশিয়ায় ভয়াবহ বন্যা, ৩ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৪ |
মালয়েশিয়ায় অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যা ভয়াবহ আকার ধারন করেছে। উদ্ভূত পরিস্থিতিতে আট রাজ্যে লক্ষাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বিভিন্নস্থানে বন্যায় এ পর্যন্ত ৩ জন নিহতের খবর পাওয়া গেছে। শুক্রবার (২৯ নভেম্বর) দেশটির সরকারের উদ্ধৃতি দিয়ে ফ্রি মালয়েশিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, এবারের বর্ষা মৌসুমে গত এক দশকের মধ্যে ভয়াবহ বন্যা হতে পারে। দেশটির সরকারি তথ্য বলছে, এখনও পর্যন্ত ১ লাখ ৬ হাজার ৫০৫ জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে ক্লান্তান রাজ্যে। সেখানে ৭২ হাজার ৩৬০ জনকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। রাজ্য জুড়ে ২৬১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে সেসব স্থানে সরকারি সহায়তা অব্যহত রয়েছে। অতিবৃষ্টিতে তেরেঙ্গানু রাজ্যের বন্যা পরিস্থিতিরও

অবনতি হয়েছে। সেখানে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ২৪ হাজার ৭৫৪ জনকে। রাজ্যের দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটি জানিয়েছে রাজ্যজুড়ে ১০৭টি আশ্রয়কেন্দ্রে রয়েছে এসব মানুষ। এ ছাড়া কেডাহ, জোহর, নেগারি সিম্বিলান, সেলানগড়, পেরলিস ও পেরাক রাজ্যে'র বেশকিছু অঞ্চলে এ বৃষ্টি বন্যা দেখা দিয়েছে। জাতীয় দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির তথ্য অনুযায়ী, অতিবৃষ্টিতে সৃষ্ট এ বন্যায় এখন পর্যন্ত যে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে তাদের মধ্যে দুজন কেলান্তান ও একজন তেরেঙ্গানু রাজ্যের বাসিন্দা। উল্লেখ, মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় উপদ্বীপে বর্ষ মৌসুমে বন্যা একটি সাধারণ ঘটনা। বিশেষ করে অক্টোবর থেকে মার্চে এ বন্যা হয়ে থাকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বাস্থ্য খাতে ৪২ হাজার কোটি টাকার বাজেটে হরিলুট! কাঠগড়ায় ড. ইউনূস টিকা না কিনে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকে আবেদন শেখ হাসিনা খাঁটি দেশপ্রেমিক, মানুষ ভুল বুঝতে পেরে তাঁকে ফেরত চাইবে’ শেখ হাসিনা ভারতের ‘মেহমান’, আওয়ামী লীগ রাজনীতির ‘বাস্তবতা’: গৌতম লাহিড়ী প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক আরিফ রহমানের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ, মিয়াপাড়ায় তোলপাড় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত ‘আত্মঘাতী’: আনিস আলমগীর ‘ছাত্রদের নেপথ্যে ছিল জঙ্গিবাদীরা, শেখ হাসিনার কথাই সত্য হলো’ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মাসদার হোসেনের আইনজীবী সনদ স্থগিত কালের কণ্ঠের বৈশাখী আড্ডায় বিশিষ্টজনেরা উঠে এল ‘মব সংস্কৃতি’ ও সাংবাদিক হয়রানির কথা প্রতি মাসে গ্রেপ্তারের হুমকি পেতাম’ “তারেক রহমান এর মতন একটা লম্পট, বাটপার, হাওয়া ভবন করা, ১০ ট্রাক অস্ত্র মামলার ঘটনা ঘটানো একটা লোক কি এখন কোন দায় নেয় ‘ফ্যাসিস্টের সহযোগী’ ১৬ জনের মনোনয়ন বাতিল জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ ফের ইরানে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল! দেশের রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান কৌশল ব্যবহারের পরামর্শ আইএমএফের বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি সরকারি চাকরিজীবীদের জন্য তেল পাম্পে জরুরি লাইন রাখার নির্দেশ চুক্তিতে রাজি না হলে আবারও ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র লেবাননে যুদ্ধ বন্ধের পক্ষে স্পষ্ট বার্তা যুক্তরাজ্যের মাউশির মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ হরমুজে পা রাখলেই সব যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের