বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যে দড়ি বেঁধে চলছে প্রশাসনের মেলা, শুকানো হচ্ছে লুঙ্গিও – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ মে, ২০২৬

বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যে দড়ি বেঁধে চলছে প্রশাসনের মেলা, শুকানো হচ্ছে লুঙ্গিও

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মে, ২০২৬ |
মহান মুক্তিযুদ্ধের বীর সন্তানদের প্রতি অবমাননা ও উদাসীনতার এক উদ্বেগজনক ঘটনা ঘটেছে টাঙ্গাইল পৌর উদ্যানে। উদ্যানের প্রবেশপথে স্থাপিত সাত বীরশ্রেষ্ঠর আবক্ষ ভাস্কর্যের সঙ্গে দড়ি বেঁধে বিসিক মেলার স্টল নির্মাণ করা হয়েছে। ভাস্কর্যগুলোকে খুঁটি হিসেবে ব্যবহার করে এমন কাঠামো দাঁড় করানোয় স্থানীয় বাসিন্দা ও মুক্তিযোদ্ধাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, দেখা যাচ্ছে সেই দড়িতে শুকানো হচ্ছে লুঙ্গি, গেঞ্জিসহ কাপড়চোপড়। সরেজমিনে দেখা যায়, চলমান বিসিক মেলার অস্থায়ী স্টলগুলো পরিকল্পনাহীনভাবে স্থাপন করা হয়েছে। মেলা প্রাঙ্গণে থাকা বীরশ্রেষ্ঠদের সাতটি ভাস্কর্যের সঙ্গে বাঁশ ও দড়ি বেঁধে ত্রিপল টাঙানো হয়েছে। কোথাও ভাস্কর্যের গলার ওপর দিয়ে দড়ি টানা, আবার কোথাও গায়ে বাঁশ ঠেকিয়ে রাখা হয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের

স্মৃতির প্রতি এমন ব্যবহারকে স্থানীয়রা চরম অসম্মানজনক বলে মন্তব্য করেছেন। স্থানীয় স্কুল শিক্ষক মো. আফজাল হোসেন বলেন, “২০২৪-এর জুলাই-আগস্টের পর সারাদেশে বীর মুক্তিযোদ্ধাদের ওপর যে নিপীড়ন-লাঞ্ছনা করা হয়েছে, মুক্তিযুদ্ধের স্মারক-ভাস্কর্য ধ্বংস করা হয়েছে, এবং এ নিয়ে সরকার-প্রশাসনের যে নীরবতা দেখা গেছে, এটা তারই ধারাবাহিকতা।” তিনি আরও বলেন, “যাঁদের আত্মত্যাগে এই দেশ স্বাধীন, তাঁদের ভাস্কর্যকে স্টলের খুঁটি বানানো অত্যন্ত লজ্জাজনক। এটি শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, আমাদের জাতীয় মূল্যবোধের অবমাননা।” জেলার কয়েকজন বীর মুক্তিযোদ্ধাও ক্ষোভ প্রকাশ করে বলেন, মেলার অনুমতি দেওয়ার সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত ছিল এই স্মারকগুলোর মর্যাদা অক্ষুণ্ণ রাখা। তাঁরা এসময় দ্রুত স্টল সরিয়ে নেওয়া ও দায়ীদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। স্থানীয় কয়েকটি

সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এ ঘটনাকে ইচ্ছেকৃত এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে স্বাধীনতাবিরোধীদের প্রতিহিংসামূলক বলেও মত দিয়েছেন। মেলা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, স্থান সংকুলানের অভাবে এভাবে স্টল স্থাপন করা হয়েছে। তবে অভিযোগ ওঠার পর দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তারা। টাঙ্গাইল পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া