দূষণের মাত্রা বেড়েছে ঢাকার বাতাসে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জুন, ২০২৬

আরও খবর

জুনে সারাদেশে ৩৩৩ নারী-কন্যাশিশু নির্যাতিত: শীর্ষে ধর্ষণ ও ধর্ষণ-সংশ্লিষ্ট সহিংসতা

ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায়

দেশটা দিনে অচল থাকে, রাইতে হারিকেন: স্মরণকালের সর্বোচ্চ লোডশেডিং দেখল বাংলাদেশ

শেখ হাসিনার নিজস্ব অর্থায়নের সিদ্ধান্ত: সংশয়ের পদ্মা সেতুতে চার বছরে আয় ৩৩৯২ কোটি টাকা

প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে অংশ নেয়ায় ছাত্রলীগ কর্মী মাহাবুব ঢ়াড়ী-কে পিটিয়ে হত্যা

‘মাজারবিদ্বেষীদের’ সঙ্গে নিয়ে শেষ দিনে ‘মাজারে ডিসিগিরি’ করে গেলেন সারওয়ার আলম

৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: বাংলাদেশ আওয়ামী লীগ—সংগ্রাম, ঐতিহ্য ও আগামীর অঙ্গীকার

দূষণের মাত্রা বেড়েছে ঢাকার বাতাসে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুন, ২০২৬ |
নানা কারণে বিশ্বজুড়ে বায়ুদূষণের মাত্রা ক্রমেই বাড়ছে। গত ডিসেম্বর থেকে মেগাসিটি ঢাকাতেও অধিকাংশ সময় বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে অবস্থান করেছে। তবে গত কয়েকদিন ধরে রাজধানীর বায়ুমানে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ষষ্ঠ স্থানে থাকা ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১১৫, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। আগের দিন বৃহস্পতিবার একই সময়ে শহরটির একিউআই স্কোর ছিল ৯৪। ফলে একদিনের ব্যবধানে রাজধানীর বায়ুদূষণের মাত্রা কিছুটা বেড়েছে। তালিকার শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। শহরটির বায়ুমানের স্কোর ১৭৫। এরপরেই অবস্থান করা কঙ্গোর কিনসাসার স্কোর ১৫৮। শহর দুটির বায়ুমানের

স্কোর অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। এদিকে, ১৪৭ স্কোর নিয়ে চীনের চেংডুর অবস্থান তৃতীয়। আর ১১৯ স্কোর নিয়ে দেশটির আরেকটি শহর হাংজুর অবস্থান সপ্তম। শহর দুটির বায়ুমানের স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। তবে দশম অবস্থানে চীনের চংকিং শহরের বাতাস মোটামুটি ভালো রয়েছে। শহরটির বায়ুমানের স্কোর ৯২। আর ১৬ তম অবস্থানে থাকা চীনের উহার শহরের বাতাসেরও একই পরিস্থিতি। তালিকার পঞ্চম অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ১৩১, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। তবে ১২তম অবস্থানে থাকা করাচির বাতাসে আজ দূষণের মাত্রা অনেকটাই কম। শহরটির বায়ুমানের স্কোর ৮৬। এছাড়া ১৩৭ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানের নেপালের কাঠমান্ডু, ১০০ স্কোর নিয়ে অষ্টম অবস্থানে রয়েছে চিলির শান্তিয়াগো

আর ৯৩ স্কোর নিয়ে নবম অবস্থানে রয়েছে উগান্ডার কামপালা শহর। একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বকাপের টিকিটের মূল্য নিয়ে ফের বিতর্কে ফিফা চলতি বিশ্বকাপের নকআউটে ড্রিবলিংয়ে রোনালদোকে টপকালেন ভোজিনিয়া বিশ্বকাপে অনুপ্রেরণা হয়ে থাকল কেপ ভার্দের লড়াই হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ রাজধানীর চকবাজারে খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট খামেনির শেষ বিদায়ে যোগ দিলে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের আঙুলের ছাপ চুরি করে সচল হাজারো সিম শহীদ খামেনির রাষ্ট্রীয় জানাজা চলাকালে ট্রাম্পের কটাক্ষ কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, ভিডিও ভাইরাল ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক অস্ত্রের মুখে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, নিয়ে গেছে মোবাইল-টাকা ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর