বিশ্ব নেতাদের মধ্যে তীব্র উত্তেজনা, বিশ্ব ভাগ হচ্ছে ২ ভাগে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জুন, ২০২৫

বিশ্ব নেতাদের মধ্যে তীব্র উত্তেজনা, বিশ্ব ভাগ হচ্ছে ২ ভাগে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুন, ২০২৫ |
ইরান-ইসরায়েল সংঘাত এখন আর সীমিত কোনো উত্তেজনা নয়, বরং ক্রমেই তা রূপ নিচ্ছে এক ভয়াবহ যুদ্ধের দিকে। ইসরায়েলের ধারাবাহিক টার্গেট কিলিংয়ের জবাবে এবার সরাসরি পাল্টা আঘাত হেনেছে তেহরান। ইরানি মিসাইল হামলায় ছিন্নভিন্ন হয়ে গেছে ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা আমান ও মোসাদের গুরুত্বপূর্ণ দপ্তর। আয়রন ডোমও এই হামলা প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। এদিকে এই যুদ্ধ নিয়ে বিশ্ব নেতারা ২ ভাগে ভাগ হয়ে পড়ছেন। যাকে বিশ্ব নেতারা বলছেন বিশ্ব ২ ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এক দিকে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত বৃটেন, ইসরাইল, ফ্রান্স, জাপানসহ মিত্ররা। অন্যদিকে ইরানের পক্ষ নিচ্ছে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া পাকিস্তান, সৌদি আরবসহ মিত্ররা। বিশ্লেষকদের মতে, এটি শুধু প্রতিশোধ নয়—বরং ইসরায়েলের নিরাপত্তাব্যবস্থার উপর এক বিশাল

আঘাত। এরই মধ্যে ইরান ঘোষণা করেছে, ইসরায়েলের প্রতিটি ইঞ্চি এখন তাদের বৈধ লক্ষ্য। হিব্রু ভাষায় হুমকি দিয়ে তেহরান স্পষ্ট করে দিয়েছে তাদের যুদ্ধ-সংকল্প। চীন নাগরিকদের ইসরায়েল ছাড়তে নির্দেশ দিয়েছে, আর রাশিয়ার ‘গোপন সহায়তা’র কথাও ঘুরছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশ্বনেতারাও ছুটে বেড়াচ্ছেন সিদ্ধান্তহীনতার মাঝে। জি-৭ সম্মেলন অসমাপ্ত রেখেই দেশে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে দক্ষিণ চীন সাগর থেকে মার্কিন নৌবহর। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে উত্থাপিত হয়েছে ‘No War Against Iran Act’, যার ফলে প্রেসিডেন্টের একক সিদ্ধান্তে যুদ্ধ শুরুর ক্ষমতা নিয়ন্ত্রিত হতে পারে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি জানিয়েছেন, এই যুদ্ধে শহীদ হওয়াও পিছু হটার চেয়ে শ্রেয়। নিরাপত্তার কারণে সরানো হচ্ছে দেশের জাদুঘরের গুরুত্বপূর্ণ নিদর্শনগুলো। তবে সবচেয়ে

বড় আশঙ্কা—এই যুদ্ধ আর কেবল ইরান-ইসরায়েল সীমাবদ্ধ নেই। সামরিক বিশ্লেষকদের মতে, বড় শক্তিগুলোর সম্পৃক্ততা এবং কূটনৈতিক টানাপড়েন দেখে সহজেই অনুমান করা যাচ্ছে, ইতিহাসের পাতা হয়তো খুব শিগগিরই সাক্ষী হতে চলেছে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনার। এর সূচনা হতে পারে এখান থেকেই—মধ্যপ্রাচ্যের ধুঁইধুঁই করা অগ্নিকুণ্ড থেকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের প্রতিবাদে স্টেট ডিপার্টমেন্টে স্মারকলিপি প্রদান করলো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আমি একজন শিশু মুক্তিযোদ্ধা: সংসদে জামায়াত নেতা তাহের জুলাই স্তম্ভ ময়লার ভাগাড়ে পরিণত, ক্ষোভ জানালেন ফারুকী বীর মুক্তিযোদ্ধা ইনুকে সান্ত্বনাসূচক কথা বলায় দুই পুলিশ সদস্যের সাজা চুক্তি অনুযায়ী ৩৬ হাজার কোটিতে ১৪টি বোয়িং কিনলেও বাড়েনি যুক্তরাষ্ট্রে গার্মেন্টস অর্ডারের পরিমাণ সংসদের জন্য বাজারদরের চেয়ে ৬-৮ গুণ বেশি দামে পণ্য ক্রয়কে দুর্নীতি মানতে নারাজ হুইপ আশরাফ উচ্চসুদে বিভিন্ন দাতাগোষ্ঠী থেকে ১.৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার বিসিবি’র অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট ১২ দিন পার হলেও মেলেনি হদিস: বাঁশখালীতে একই মাদ্রাসার দুই ছাত্রের অন্তর্ধান নিয়ে জনমনে আতঙ্ক যশোরে যুবলীগের ব্যানারে মিছিলের অভিযোগে গ্রেপ্তার ৯ বরিশালে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, পেয়েছেন স্থানীয়দের সমর্থন বাবা-মায়ের ঝগড়ার ঘটনায় শেখ হাসিনাসহ ৩১০ জনের নামে জুলাইযোদ্ধা পুত্রের ‘জুলাই মামলা’ জামিন পেলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী জামিন পেলেন বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর ঘটনায় গ্রেপ্তার ইমি রূপপুর পাওয়ার প্ল্যান্ট নিয়ে সংসদের বিরোধীদল এনসিপির অপতথ্য ও মিথ্যার ফ্লাডিং: জুলাই এর মতো গুজব ছড়িয়ে জনমানুষকে ধোঁকা দেয়ার চেষ্টা মাংস আমদানিতে মুসলিম অধ্যুষিত বাংলাদেশে মানতে হবে মার্কিন তরিকা: হারাম-হালাল যাচাইয়ের সুযোগ থাকছে না যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা কমিটির সভায় ইউনুসকে গ্রেফতার দাবি এআই’র প্রসারে সংকুচিত হচ্ছে মৌলিক চিন্তার পরিসর নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র