পুষ্টিগুণে ভরপুর সজনেপাতার গুঁড়ো যেভাবে খাবেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জুন, ২০২৫

পুষ্টিগুণে ভরপুর সজনেপাতার গুঁড়ো যেভাবে খাবেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুন, ২০২৫ |
আমরা অনেকেই সজনেপাতার গুণাগুণ সম্পর্কে জানি না। সজনেপাতা খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। সজনেপাতা শুকিয়ে গুঁড়ো করে বিভিন্ন খাবারে মিশিয়ে খাওয়া যায়। সামাজিক মাধ্যমেও এই গুঁড়ো পাউডার নিয়ে এখন চলছে চর্চা। শরীর ভালো রাখতে অনেকেই তা খাচ্ছেন। অনলাইনেও বিক্রি হচ্ছে সজনেপাতা। আপনি জানেন মোরিঙ্গা পাউডারই হচ্ছে সজনেপাতা দিয়ে তৈরি। এটি হলো সজনেপাতার গুঁড়ো। বাংলার হেঁশেলে সজনে ডাঁটা আর ফুল খাওয়ার চল থাকলেও, এই পাতা নিয়ে কোনো দিনই মাতামাতি ছিল না। তবে সজনেপাতার গুণাগুণ জানার পরই এ নিয়ে শুরু হয়েছে চর্চা। পুষ্টিবিদরা বলেছেন, প্রোটিন, ফাইবার, ক্যালশিয়াম, আয়রন, জিংক, ভিটামিন এ, ভিটামিন সি, ম্যাগনেশিয়াম ও পটাশিয়ামের মতো জরুরি বেশ কিছু খনিজ রয়েছে

সজনেপাতায়। অ্যামাইনো অ্যাসিড ও অ্যান্টি-অক্সিডেন্টে সমৃদ্ধ সজনেপাতার গুঁড়ো ত্বক ঝকঝকে ও টান টান রাখতে সাহায্য করে। যেভাবে খাবেন সজনেপাতার গুঁড়ো মোরিঙ্গা পাউডার— প্রথমত সজনেপাতা দিয়ে স্যুপ বানিয়ে নিতে পারেন। কড়াইয়ে জিরা, গোলমরিচ ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ, টমেটো নাড়াচাড়া করে সজনেপাতা বা মোরিঙ্গা পাউডার ছড়িয়ে দিন। স্বাদমতো লবণ ও প্রয়োজনমতো পানি দিয়ে ফুটতে দিন। সব উপকরণ ফুটে গেলে মিশ্রণ করে নিন। তা হলেই তৈরি হয়ে যাবে স্যুপ। আর সজনেপাতা দিয়ে খেতে পারেন পরোটা। কড়াইয়ে সামান্য তেলে জিরা ফোড়ন দিয়ে সজনেপাতা, লবণ ও হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিন। যোগ করুন সামান্য চাট মসলা। এবার এই পাতা দিয়ে পরোটার জন্য আটা মেখে নিন। তারপর অল্প তেলে

ভেজে নিন। চাইলে ভাজা সজনেপাতা পরোটার মধ্য দিয়েও ব্যবহার করতে পারেন। এ ছাড়া চা করেও খাওয়া যায় সজনেপাতা। এককাপ পানিতে ১ চা-চামচ সজনেপাতার গুঁড়ো ফুটিয়ে নিন। ‘চা’ বললেও এতে চা-পাতার ব্যবহার হবে না। ফোটানো পানি ছেঁকে পানীয় হিসাবে খান। গ্যাস, পেটফাঁপা, অম্বল ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা নিরাময়ে দারুণ কাজ করে সজনেপাতা। অন্ত্রে উপকারী ব্যাক্টেরিয়ার পরিমাণ বাড়িয়ে তুলতেও সাহায্য করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিশু থেকে শখের বাইক ট্র্যাক করুন স্বল্প খরচে খুনের মতো গুরুতর অপরাধ বেড়েছে নওগাঁয় চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা শক্তিশালী হলে শিবির সন্ত্রাসের বীজ বপন করে: নাছির ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: জামায়াত কাশি কমছে না? কারণ জেনে নিন হাম: জানতে হবে যে সব বিষয় লন্ডন উৎসবে রাফীর ‘প্রেশার কুকার’ বাংলাদেশকে হারিয়ে সিরিজ সমতায় ফিরল শ্রীলংকা এবার দুইটি কার্গো জাহাজ জব্দ করল ইরান হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ এবার এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল আইনি মারপ্যাঁচে আসন হারাতে পারেন জামায়াত জোটের প্রার্থী বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি ইসলামাবাদে ইরানের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত হয়নি: বাঘেই ৩৬ বছর আগে প্রতিবেশীকে পুড়িয়া হত্যা: মৃত্যুদণ্ড কার্যকর ইসরায়েলের সঙ্গে চুক্তি বাতিলে ইইউকে আহ্বান ৩ দেশের আরব আমিরাতের সঙ্গে মুদ্রা বিনিময়ে ইতিবাচক ইঙ্গিত ট্রাম্পের ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়াতে চান না প্রেসিডেন্ট ট্রাম্প