ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
হরমুজ প্রণালি খোলার ঘোষণায় কমল তেলের দাম
১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইরানের কাছে থাকা সব ইউরেনিয়াম পাবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের
‘জনপ্রিয়তায়’ আতিফ আসলামকেও ছাড়িয়ে যাওয়া কে এই তালহা আনজুম
পঁচিশে সমুদ্রপথে ৯০০ রোহিঙ্গার প্রাণহানি
লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু, দক্ষিণে ফিরছে বাস্তুচ্যুত মানুষ
ফের ইরানে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল!
ইরান-ইসরাইল সংঘাতে কোন দিকে ভারত
ইরানের ওপর ইসরায়েলের চলমান হামলার নিন্দা জানিয়ে সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) বিবৃতি দিয়েছিল। সে বিবৃতি থেকে ভারত দূরত্ব বজায় রেখেছে। এতে বোঝা যাচ্ছে, এই ইস্যুতে এসসিও সদস্যদের মধ্যে মতপার্থক্য রয়েছে। খবর আলজাজিরার।
ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানে অন্তত ২২৪ জন নিহত হয়েছেন, যার মধ্যে বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তারাও আছেন। ইরান জবাবে ইসরায়েলের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ইসরায়েলেও হতাহতের ঘটনা ঘটে।
এসসিও-র বিবৃতিতে ইসরায়েলের হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও ইরানের সার্বভৌমত্বে হস্তক্ষেপ বলা হয়েছে। কিন্তু ভারত এই বিবৃতিতে অংশ নেয়নি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা দুই দেশের সঙ্গেই ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে চায় এবং শান্তিপূর্ণ সমাধানের পক্ষেই আছে। ভারতের অবস্থান হলো, উত্তেজনা
না বাড়িয়ে কূটনৈতিক পথে ফিরতে হবে। বিশ্লেষকদের মতে, ভারত ইসরায়েলের বড় অস্ত্র ক্রেতা এবং ইরানের চাবাহার বন্দরের গুরুত্বপূর্ণ বিনিয়োগকারী। তাই দেশটি একটি ভারসাম্যপূর্ণ অবস্থান রাখতে চায়। ভারতের এই নিরপেক্ষতা এসসিওর ভেতরে তাদের কিছুটা আলাদা অবস্থানও তুলে ধরে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক স্বার্থ রক্ষার চেষ্টাও ভারতের অবস্থানে প্রভাব ফেলতে পারে।