ইরাকে মার্কিনী নাগরিক ও প্রতিষ্ঠানে হামলার শঙ্কা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ জুন, ২০২৫

ইরাকে মার্কিনী নাগরিক ও প্রতিষ্ঠানে হামলার শঙ্কা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুন, ২০২৫ |
ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস। ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন প্রতিষ্ঠান এবং মার্কিন নাগরিকদের লক্ষ্য করে সম্ভাব্য হামলার আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে দূতাবাস। এক বিবৃতিতে দূতাবাস জানায়, “আমরা ইরাকে অবস্থানরত সকল মার্কিন নাগরিককে বিদেশিদের ঘন ঘন যাতায়াত করা স্থান এবং বড় জমায়েত এড়িয়ে চলার আহ্বান জানাচ্ছি।” এই সতর্কতা এমন এক সময়ে এলো যখন ইরাকি কিছু নাগরিক এবং রাজনৈতিক কর্মীরা আজ সন্ধ্যায় বাগদাদের গ্রিন জোনে বিক্ষোভের ডাক দিয়েছেন। উল্লেখ্য, গ্রিন জোনে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন বিদেশি দূতাবাস ও গুরুত্বপূর্ণ সরকারী দপ্তর অবস্থিত। বিক্ষোভকারীদের দাবি, বাগদাদ থেকে মার্কিন দূতাবাস বন্ধ করে তাদের কূটনৈতিক কর্মীদের দেশত্যাগ

নিশ্চিত করতে হবে। এদিকে ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার কারণে পুরো মধ্যপ্রাচ্য জুড়েই নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই উত্তেজনার প্রভাব ইরাকের মতো দেশেও ছড়িয়ে পড়তে পারে। স্থানীয় সূত্রগুলো জানায়, বাগদাদের নিরাপত্তা বাহিনী গ্রিন জোনের চারপাশে নজরদারি বৃদ্ধি করেছে এবং বিক্ষোভ মোকাবিলায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মার্কিন দূতাবাসের বিবৃতিতে মার্কিন নাগরিকদের সব ধরনের ভ্রমণ সতর্কতা মেনে চলা এবং জরুরি পরিস্থিতিতে দূতাবাসের সঙ্গে যোগাযোগে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাঝে মাঝে এমনটা হতেই পারে— হারের পর মিরাজ হরমুজ প্রণালি খোলার ঘোষণায় কমল তেলের দাম হামের প্রকোপ কমাতে দেশব্যাপী সরকারের টিকাদানের পদক্ষেপ ১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের কাছে থাকা সব ইউরেনিয়াম পাবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের ‘জনপ্রিয়তায়’ আতিফ আসলামকেও ছাড়িয়ে যাওয়া কে এই তালহা আনজুম রাশেদ প্রধান লিমিট ক্রস করে বক্তব্য দিচ্ছে: রাশেদ খাঁন ‘শেখ হাসিনাকে ফেরতের বিষয়টি বিবেচনা করছে ভারত’ পঁচিশে সমুদ্রপথে ৯০০ রোহিঙ্গার প্রাণহানি প্রবাসীদের মাতাতে মালয়েশিয়া যাচ্ছেন প্রীতম-জেফার-পূজা-তমা 17 April: Mujibnagar Day — A Defining Moment in Bangladesh’s Liberation Struggle ১৭ই এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাঙালি জাতির স্বাধীনতা অর্জনের এক স্মৃতি বিজড়িত দিন জাতীয় দলের অধিনায়কদের জন্য বিসিবির প্রিভিলেজ কার্ড আওয়ামী লীগ নেতাদের মুক্তিতে প্রথম আলোর জোরালো অবস্থান দিনে ৭-১০ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, শহরের চেয়ে গ্রামে সংকট তীব্রতর ১৭ এপ্রিল-বাংলাদেশের নূতন সূর্যোদয় বরিশাল নগরের প্রাণকেন্দ্রে ছাত্রলীগের ঝটিকা মিছিল অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে জুলাই-আগস্টে ঢাকায় হত্যাকাণ্ড বাড়ানোর নির্দেশ দেয় কে? জামায়াত জোট জাগপার মুখপাত্র রাশেদ প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ; পিএস জনি আটক সশস্ত্র হামলায় ইউপিডিএফ নেতা ধর্মসিং চাকমা নিহত, ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ ২ বোন