‘আমি খুব খুশি অন্যভাবে তোমার সঙ্গে দেখা করেছি’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ মার্চ, ২০২৬

‘আমি খুব খুশি অন্যভাবে তোমার সঙ্গে দেখা করেছি’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মার্চ, ২০২৬ |
টিভি পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। অভিনয় থেকে শুরু করে সামাজিক মাধ্যমে বরাবরই সরব তিনি। নানা বিষয়ে প্রায় সময়ই তাকে মতপ্রকাশ করতে দেখা যায়। এবার নিজের একটি স্বপ্নের কথা এক ফেসবুকে পোস্টে প্রকাশ করলেন অভিনেত্রী। ২০২৫ সালে দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হন ফারিয়া। তানজিম তৈয়বকে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করেন। এখনো তাদের বিয়ের এক বছর পূর্ণ না হলেও এই জুটির প্রথম সাক্ষাতের বর্ষপূর্তি হয়েছে। এ উপলক্ষ্যেই ফারিয়া তার সামাজিক মাধ্যম ফেসবুকে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন। পোস্টে অভিনেত্রী লেখেন, আজ থেকে ঠিক এক বছর আগে আমি এই মানুষটির সঙ্গে দেখা করেছিলাম এবং আমার জীবন চিরতরে বদলে গিয়েছিল। আমার নতুন স্বপ্ন হলো,

তোমার সঙ্গে বৃদ্ধ হওয়া। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে আমাকে এমন একটি স্বপ্ন দিয়েছেন, যা এই নিষ্ঠুর পৃথিবীতে বেঁচে থাকার জন্য সার্থক করে তোলে। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি যে আমি অন্যভাবে তোমার সঙ্গে দেখা করেছি। স্ত্রীর বিরুদ্ধে আলভীর অভিযোগ প্রসঙ্গে যা বললেন তিশা স্বামী তানজিম তৈয়বের উদ্দেশ্যে ফারিয়া বলেন, আমি খুবই আনন্দিত, তোমার সঙ্গে দেখা হয়েছিল। না হলে আমার এত গোছানো বাসাটাকে অগোছালো করার সাহসই বা কে করত? উল্লেখ্য, এর আগে শবনম ফারিয়া ২০১৮ সালে ভালোবেসে বিয়ে করেন হারুনুর রশীদ অপুকে। প্রথম স্বামী তখন একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। বিয়ের ঠিক এক বছর ৯ মাসের মাথায় সেই সংসারের বিচ্ছেদ ঘটে। অপুকে

২০২০ সালের ২৭ নভেম্বর ডিভোর্স দেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিশু থেকে শখের বাইক ট্র্যাক করুন স্বল্প খরচে খুনের মতো গুরুতর অপরাধ বেড়েছে নওগাঁয় চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা শক্তিশালী হলে শিবির সন্ত্রাসের বীজ বপন করে: নাছির ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: জামায়াত কাশি কমছে না? কারণ জেনে নিন হাম: জানতে হবে যে সব বিষয় লন্ডন উৎসবে রাফীর ‘প্রেশার কুকার’ বাংলাদেশকে হারিয়ে সিরিজ সমতায় ফিরল শ্রীলংকা এবার দুইটি কার্গো জাহাজ জব্দ করল ইরান হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ এবার এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল আইনি মারপ্যাঁচে আসন হারাতে পারেন জামায়াত জোটের প্রার্থী বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি ইসলামাবাদে ইরানের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত হয়নি: বাঘেই ৩৬ বছর আগে প্রতিবেশীকে পুড়িয়া হত্যা: মৃত্যুদণ্ড কার্যকর ইসরায়েলের সঙ্গে চুক্তি বাতিলে ইইউকে আহ্বান ৩ দেশের আরব আমিরাতের সঙ্গে মুদ্রা বিনিময়ে ইতিবাচক ইঙ্গিত ট্রাম্পের ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়াতে চান না প্রেসিডেন্ট ট্রাম্প