মেদ কি যৌনক্ষমতা কমায়? যা বলছে গবেষণা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৬

মেদ কি যৌনক্ষমতা কমায়? যা বলছে গবেষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৬ |
অতিরিক্ত মেদ বা ভুঁড়ি শুধু সৌন্দর্যের বিষয় নয়। এটি পুরুষের যৌনস্বাস্থ্যের ওপরও ব্যাপক প্রভাব ফেলতে পারে। গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত ওজন ও স্থূলতার সঙ্গে ইরেকটাইল ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যার সম্পর্ক রয়েছে। হাভার্ড স্কুল অব পাবলিক হেল্থ-এর গবেষকরা ২২ হাজারের বেশি মার্কিন পুরুষের তথ্য বিশ্লেষণ করে দেখেছেন—স্থূলতা ইরেকটাইল ডিসফাংশনের বাড়তি ঝুঁকির সঙ্গে সম্পর্কিত। এইচ ডট লি ও সহকর্মীদের ২০২২ সালের একটি মেটা-বিশ্লেষণ একাধিক গবেষণার ফল একত্র করে দেখেছে, অতিরিক্ত ওজন বা স্থূল পুরুষদের ওজন কমলে ইরেকটাইল ফাংশন উন্নত হতে পারে। বিশেষজ্ঞদের মতে, এর পেছনে একাধিক কারণ কাজ করতে পারে। অতিরিক্ত মেদ শরীরে হরমোনের ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে টেস্টোস্টেরনের মাত্রা কমার সঙ্গে স্থূলতার

সম্পর্ক পাওয়া গেছে। একই সঙ্গে স্থূলতার কারণে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, রক্তনালির সমস্যা ও হৃদ্‌রোগের ঝুঁকি বাড়ে—যেসব সমস্যাও ইরেকটাইল ডিসফাংশনের সঙ্গে সম্পর্কিত। ইরেকশন তৈরির জন্য লিঙ্গে পর্যাপ্ত রক্তপ্রবাহ প্রয়োজন। কিন্তু স্থূলতার সঙ্গে রক্তনালির কার্যকারিতা ব্যাহত হতে পারে। ফলে রক্তপ্রবাহ স্বাভাবিকভাবে বাড়তে না পারলে ইরেকশন তৈরি বা ধরে রাখার ক্ষেত্রে সমস্যা হতে পারে। তবে এর অর্থ এই নয় যে, পেটে ভুঁড়ি থাকলেই একজন পুরুষ যৌন অক্ষমতায় ভুগবেন। বয়স, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ধূমপান, শারীরিক নিষ্ক্রিয়তা, মানসিক চাপসহ আরও অনেক বিষয় এতে ভূমিকা রাখে। বরং সুখবর হলো—ওজন কমানো ও নিয়মিত শারীরিক পরিশ্রম যৌনস্বাস্থ্যের উন্নতিতে সহায়ক হতে পারে। একটি মেটা-বিশ্লেষণে অতিরিক্ত ওজন বা স্থূলতায় আক্রান্ত পুরুষদের ওজন কমানোর

পর ইরেকটাইল ফাংশনের উন্নতি দেখা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’ ২ বছর আগে চাকরিচ্যুত কর্মস্থল থেকে সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পা ছিল মেঝেতে কুড়িগ্রামে সারের তীব্র হাহাকার: কৃষক বিদ্রোহ দমনে পুলিশি হয়রানি, পুরুষশূন্য গ্রাম আরব আমিরাত-সমর্থিত গোষ্ঠীর ওপর সৌদি আরবের হামলা ঘরে ঢুকে ছাত্রদলের যুগ্ম সম্পাদককে পেটালেন ছাত্রলীগ নেতা ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের কোমোর স্বপ্নীল অভিষেক, ম্যানচেস্টার ইউনাইটেড ও বায়ার্নের বড় জয় ৯/১১ হামলার ২৫ বছর আজ: স্মরণ অনুষ্ঠানে যাচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প আদানির একটি ইউনিট বন্ধ, দেশে বিদ্যুৎ পরিস্থিতির চরম অবনতি ডিসেম্বরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে আওয়ামী লীগের মিছিলে জনসমুদ্র প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মিছিল চিফ হুইপ: সাদা কাপড় পরে সরকারি অর্থ বাঁচিয়ে তারেক রহমান ২০৫ কোটি ডলার ঋণ শোধ করেছেন বিনা অপরাধে ১৫ বছরের বন্দিজীবনের করুণ কাহিনী শোনালেন এই মুসলিম লেখক