ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মিছিল
রুমিন আপার মধ্যে হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন
চট্টগ্রামে ছাত্রদল নেতার বাসায় বিপুল বিদেশি মদ উদ্ধার, মুখ খুলছে না ডিবি
নোয়াখালীতে পাইপগান-কার্তুজ ও চাপাতিসহ যুবদল নেতা গ্রেপ্তার
নিজের অনুপস্থিতিতে দলের সাংগঠনিক দায়িত্বে শেখ সেলিম, জানালেন শেখ হাসিনা
ইউনিয়নেও প্রশাসক বিএনপি নেতারা, ভোট বন্ধের শঙ্কা জামায়াতের
যুবলীগ নেতার পক্ষ নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিএনপি নেতা, (ভিডিও ভাইরাল)
ঘরে ঢুকে ছাত্রদলের যুগ্ম সম্পাদককে পেটালেন ছাত্রলীগ নেতা
সিলেটের বিশ্বনাথে ঘরে ঢুকে আবদুল মজিদ বকুল নামের এক ছাত্রদল নেতাকে পিটিয়েছেন ছাত্রলীগের এক নেতা।
গত ৯ই সেপ্টেম্বর, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পৌর শহরের টিএনটি রোড এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আবদুল মজিদ বকুল বিশ্বনাথ পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। তাকে প্রথমে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অভিযুক্ত শামীম আহমদ ছাত্রলীগের বিশ্বনাথ উপজেলা শাখার সহসভাপতি।
ছাত্রদল কর্মীদের দাবি, শামীম আহমদ তার ফেসবুক আইডিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন বিরূপ পোস্ট দেন। এসব পোস্টের কমেন্টে পাল্টা জবাব দেন ছাত্রদল নেতা আবদুল মজিদ বকুল। এ নিয়ে দুজনের মধ্যে
বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শামীম আহমদ বকুলের বাসায় যান। সেখানে তাকে পিটিয়ে আহত করেন বলে অভিযোগ উঠেছে। পরে আহত অবস্থায় বকুলকে হাসপাতালে নেওয়া হয়। ছাত্রদলের কর্মীদের দাবি, বকুলকে পেটানোর পর শামীম আহমদ বিশ্বনাথ উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের বাসায় যান। খবর পেয়ে ছাত্রদল কর্মীরা সেখানে হামলা চালাতে গেলে শামীম একপর্যায়ে সরে পড়েন। এ ঘটনায় শ্রমিক লীগ নেতা হাবিবুর রহমান হাবিবকে পুলিশ আটক করে পুলিশ। তবে, ছাত্রদল নেতাকে মারধরের ঘটনায় তাকে আটক করা হয়নি বলে দাবি করেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান। আজ ১১ই সেপ্টেম্বর, শুক্রবার বিকেলে ওসি বলেন, ‘এরকম একটা ঘটনা
আমরা শুনেছি। তবে শুক্রবার দুপুর পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেননি। তবে আমরা বিষয়টি তদন্ত করছি।’ হাবিবুর রহমানকে আটকের বিষয়ে ওসি বলেন, তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা ছিল। ওই মামলায় বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে আদালতে পাঠানো হয়েছে। এদিকে ছাত্রদল নেতা আবদুল মজিদ বকুলের ওপর হামলার প্রতিবাদে গতকাল বিকেলে বিশ্বনাথ পৌর শহরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা ও পৌর ছাত্রদল। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।