কুড়িগ্রামে সারের তীব্র হাহাকার: কৃষক বিদ্রোহ দমনে পুলিশি হয়রানি, পুরুষশূন্য গ্রাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ September, ২০২৬

কুড়িগ্রামে সারের তীব্র হাহাকার: কৃষক বিদ্রোহ দমনে পুলিশি হয়রানি, পুরুষশূন্য গ্রাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ September, ২০২৬ |
সার সংকটের কৃষক বিদ্রোহের মুখে পড়ে লাঞ্ছিত হন সরকারি কর্মকর্তা। আর তার পরপরই বিদ্রোহ দমনে নামে পুলিশ। এখন গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়েছে পুরো গ্রাম। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চাহিদা অনুযায়ী সার না পাওয়া এবং ডিলারদের স্বজনপ্রীতি ও দুর্নীতি-অনিয়মের প্রতিবাদে সৃষ্ট কৃষক বিদ্রোহ এখন রূপ নিয়েছে জন-অসন্তোষে। গত ৭ই সেপ্টেম্বর উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের শহীদ মোড় এলাকায় এক ডিলারের গুদামের সামনে সার না পেয়ে বিক্ষোভে ফেটে পড়েন কয়েকশত কৃষক। তাদের অভিযোগ, সবাইকে মাত্র ১০ কেজি করে সার দেওয়ার ঘোষণা দেওয়া হলেও অলক্ষ্যে টাকার বিনিময়ে প্রভাবশালীদের বস্তা বস্তা সার দেওয়া হচ্ছিল। দিনের পর দিন ঘুরেও সার না পেয়ে ক্ষুব্ধ কৃষকরা একপর্যায়ে বাঁশ ফেলে ও

কাঠ জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। সংবাদ পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার ও উপসহকারী কৃষি কর্মকর্তা (বিএস) ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উত্তপ্ত জনতার মধ্য থেকে কিছু অতিউৎসাহী লোক সরকারি কর্মকর্তাদের ওপর চড়াও হয়। এতে তারা নিকটস্থ একটি বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে পৌঁছে মাইকিং করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় উপজেলা কৃষি কর্মকর্তা বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় ১১ কৃষকের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০ কৃষককে আসামি করে মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে দুই এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তারও করেছে পুলিশ। তবে মামলায় ‘অর্ধশত অজ্ঞাত’ আসামি থাকায় পুরো এলাকায় তৈরি হয়েছে গভীর আতঙ্ক। সাধারণ কৃষকরা রাতে বাড়িতে ঘুমাতে পারছেন

না, গ্রেপ্তার এড়াতে দিনভর মাঠে কাজ শেষে রাতে পালিয়ে থাকছেন আত্মীয়স্বজনের বাড়ি বা ঝোপঝাড়ে। উপজেলা কৃষি কর্মকর্তা ঘটনা প্রসঙ্গে বিস্তারিত বলতে রাজি না হলেও ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে মামলাটি হয়েছে। তবে ভিডিও ফুটেজ দেখে কেবল প্রকৃত দোষীদেরই গ্রেপ্তার করা হবে, সাধারণ কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফারহানের ‘অবিশ্বাস্য’ ও ‘সুন্দর’ গোলে মুগ্ধ কোচ ডুলি ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ভিএআর প্রযুক্তি নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’ লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব