রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৬

রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৬ |
ইংল্যান্ড সফরে পাকিস্তানের ব্যর্থতার পর এবার নতুন করে তদন্তের মুখে পড়েছেন দেশটির দুই ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান ও ইমাম-উল-হক। জিও নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, তাদের আর্থিক লেনদেন, ব্যাংক হিসাব, যোগাযোগ এবং ইংল্যান্ড সফরের সময় ড্রেসিংরুমের তথ্য ফাঁসের অভিযোগ খতিয়ে দেখছে পাকিস্তানের জাতীয় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি। প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার লাহোরের জোহর টাউনে সংস্থাটির কার্যালয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন রিজওয়ান ও ইমাম। তাদের মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষাও চলছে। একই সঙ্গে ইংল্যান্ড সিরিজের আগে ও পরে তাদের আর্থিক কর্মকাণ্ড পর্যালোচনা করছেন তদন্তকারীরা। কোনো লেনদেন সন্দেহজনক মনে হলে অর্থের উৎস, গন্তব্য এবং সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানির সঙ্গে দুই ক্রিকেটারের আর্থিক সম্পর্ক খতিয়ে দেখা হবে।

পাশাপাশি ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালে পাকিস্তানের ড্রেসিংরুমের তথ্য বাইরে কীভাবে ফাঁস হয়েছে, সেটিও তদন্তের আওতায় রয়েছে। তদন্তকারীরা দুই ক্রিকেটারের কাছে ড্রেসিংরুমের তথ্য ফাঁস, বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ ও সাক্ষাৎ এবং ইংল্যান্ড সফরে অনুশীলন ও ম্যাচ ঘিরে তাদের কর্মকাণ্ড সম্পর্কে জানতে চেয়েছেন। তবে নিজেদের বক্তব্য দেওয়ার জন্য আরও সময় চেয়েছেন রিজওয়ান ও ইমাম। তবে এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণিত হয়নি এবং জাতীয় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সিও অভিযোগগুলো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। এদিকে ইংল্যান্ড সফরে পারফরম্যান্সও ছিল হতাশাজনক। চার ইনিংসে রিজওয়ান করেন মাত্র ৬১ রান। আর লর্ডস টেস্টে কাফের চোটের কারণে ইমাম কোনো ইনিংসেই ব্যাট করতে পারেননি। বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষায় ব্যর্থ হওয়ায় প্রেসিডেন্টস

ট্রফি গ্রেড-১-এও খেলতে পারছেন না দুজন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’ ২ বছর আগে চাকরিচ্যুত কর্মস্থল থেকে সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পা ছিল মেঝেতে কুড়িগ্রামে সারের তীব্র হাহাকার: কৃষক বিদ্রোহ দমনে পুলিশি হয়রানি, পুরুষশূন্য গ্রাম আরব আমিরাত-সমর্থিত গোষ্ঠীর ওপর সৌদি আরবের হামলা ঘরে ঢুকে ছাত্রদলের যুগ্ম সম্পাদককে পেটালেন ছাত্রলীগ নেতা ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের কোমোর স্বপ্নীল অভিষেক, ম্যানচেস্টার ইউনাইটেড ও বায়ার্নের বড় জয় ৯/১১ হামলার ২৫ বছর আজ: স্মরণ অনুষ্ঠানে যাচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প আদানির একটি ইউনিট বন্ধ, দেশে বিদ্যুৎ পরিস্থিতির চরম অবনতি ডিসেম্বরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে আওয়ামী লীগের মিছিলে জনসমুদ্র প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মিছিল চিফ হুইপ: সাদা কাপড় পরে সরকারি অর্থ বাঁচিয়ে তারেক রহমান ২০৫ কোটি ডলার ঋণ শোধ করেছেন বিনা অপরাধে ১৫ বছরের বন্দিজীবনের করুণ কাহিনী শোনালেন এই মুসলিম লেখক