ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস
কুড়িগ্রামে সারের তীব্র হাহাকার: কৃষক বিদ্রোহ দমনে পুলিশি হয়রানি, পুরুষশূন্য গ্রাম
আদানির একটি ইউনিট বন্ধ, দেশে বিদ্যুৎ পরিস্থিতির চরম অবনতি
ডিসেম্বরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে আওয়ামী লীগের মিছিলে জনসমুদ্র
চিফ হুইপ: সাদা কাপড় পরে সরকারি অর্থ বাঁচিয়ে তারেক রহমান ২০৫ কোটি ডলার ঋণ শোধ করেছেন
ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি
সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে: রুমিন ফারহানা
২ বছর আগে চাকরিচ্যুত কর্মস্থল থেকে সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পা ছিল মেঝেতে
বরিশালে দৈনিক সমকালের সাবেক ব্যুরো প্রধান ও বরিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ ১১ই সেপ্টেম্বর, শুক্রবার সন্ধ্যা প্রায় ৭টার দিকে নগরীর প্যারারা রোডে অবস্থিত সমকালের বরিশাল ব্যুরো কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, প্রায় দুই বছর আগে সমকাল থেকে চাকরিচ্যুত হন পুলক চট্টোপাধ্যায়। চাকরি হারানোর পর তিনি অনেকটা নিঃসঙ্গ জীবনযাপন করছিলেন। তিনি দক্ষিণাঞ্চলের পরিচিত একজন সাংবাদিক ছিলেন এবং বরিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।
বর্তমানে সমকালের বরিশাল ব্যুরোর দায়িত্বে থাকা সাংবাদিক সুমন চৌধুরী অদ্ভূত এক দাবি করেন, পুলক চট্টোপাধ্যায়ের কাছে কার্যালয়ের একটি চাবি ছিল। তিনি প্রায়ই রাতে অফিসে আসতেন,
দরজা খুলে সেখানে সময় কাটাতেন। শুক্রবার সন্ধ্যায় সুমন চৌধুরী কার্যালয়ে এসে দেখতে পান, অফিসটি ভেতর থেকে বন্ধ। পরে দরজা ‘সামান্য খুলে’ তিনি দেখতে পান পুলক চট্টোপাধ্যায়ের শরীর চিকন একটি দড়ির সাথে অদ্ভূত ভঙ্গিমায় ঝুলছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে। তার মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।