প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মিছিল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৬

প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মিছিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৬ |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১ নম্বর গেট এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীদের বড় ধরনের শোডাউন হয়েছে। আজ ১১ই সেপ্টেম্বর, শুক্রবার দুপুরে সংগঠনটির নেতাকর্মীদের উল্লেখযোগ্য সংখ্যায় সেখানে জড়ো হতে দেখা যায়। সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন বক্তব্যে ক্যাম্পাসে ছাত্রলীগের প্রকাশ্য কার্যক্রম বা উপস্থিতি নেই— দাবি করা হয়েছিল। তবে ১ নম্বর গেট এলাকায় বড় আকারের এই জমায়েতের ঘটনায় টনক নড়েছে প্রশাসনের। কীভাবে প্রশাসনের নাকের ডগায় ছাত্রলীগের নেতাকর্মীরা সমবেত হলেন, তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর আলোচনা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শোডাউনে ছাত্রলীগের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথে সংগঠনটির এমন প্রকাশ্য কর্মসূচি ঘিরে ক্যাম্পাসে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, প্রশাসনের নজরদারি ও নিরাপত্তাব্যবস্থার মধ্যেই কীভাবে এতসংখ্যক নেতাকর্মী এক

জায়গায় জড়ো হয়ে প্রকাশ্য কর্মসূচি পালন করলেন। একই সঙ্গে এ ধরনের কর্মসূচি সম্পর্কে বিশ্ববিদ্যালয় প্রশাসন আগে থেকে অবগত ছিল কি না, থাকলে তাদের ভূমিকা কী ছিল—তা নিয়েও জানতে চাওয়া হচ্ছে। ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে তা যুক্ত করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘরে ঢুকে ছাত্রদলের যুগ্ম সম্পাদককে পেটালেন ছাত্রলীগ নেতা ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের কোমোর স্বপ্নীল অভিষেক, ম্যানচেস্টার ইউনাইটেড ও বায়ার্নের বড় জয় ৯/১১ হামলার ২৫ বছর আজ: স্মরণ অনুষ্ঠানে যাচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প আদানির একটি ইউনিট বন্ধ, দেশে বিদ্যুৎ পরিস্থিতির চরম অবনতি ডিসেম্বরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে আওয়ামী লীগের মিছিলে জনসমুদ্র প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মিছিল চিফ হুইপ: সাদা কাপড় পরে সরকারি অর্থ বাঁচিয়ে তারেক রহমান ২০৫ কোটি ডলার ঋণ শোধ করেছেন বিনা অপরাধে ১৫ বছরের বন্দিজীবনের করুণ কাহিনী শোনালেন এই মুসলিম লেখক পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে মেরে মাটিচাপা ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু বাবেল-মানদেব প্রণালির নিয়ন্ত্রণ নিতে ইয়েমেনে শত শত সেনা পাঠাল ইরান ডেঙ্গু কেড়ে নিল আরও ২ প্রাণ, হাসপাতালে ভর্তি ৭৯০ বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল মেসির যে ৭ রেকর্ডে ভাগ বসাতে পারেন রাফিনিয়া যুক্তরাষ্ট্র ছেড়ে নতুন জীবন শুরু করতে চান অ্যাঞ্জেলিনা জোলি যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি