রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ September, ২০২৬

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ September, ২০২৬ |
ঢাকার ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা ‘বৃক্ষ বন্দনা’ অবল‌ম্বে ‘ধরা তরু কাব্য-নেচার্স টেল’ নামে একটি বিশেষ নৃত্যনাট্যের অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ‌্যায় ঢাকার ছায়ানট মিলনায়তনে এই বিশেষ নৃত্যনাট্য পরিবেশিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের কথা উল্লেখ করেন এবং জানান যে সরকার বহুমুখী উপায়ে সংস্কৃতির প্রসারে কাজ করছে। ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ভারত ও বাংলাদেশের গভীর সাংস্কৃতিক সম্পর্কের কথা তুলে ধরেন, যা মূলত অভিন্ন ঐতিহ্য, সাহিত্য এবং প্রকৃতির প্রতি ভালোবাসার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তিনি বলেন, এই পরিবেশনা আমাদের ধরিত্রী মাতাকে শ্রদ্ধা ও রক্ষা করার যৌথ দায়িত্বের কথা

মনে করিয়ে দেয়। ‘ধরা তরু কাব্য’ নৃত্যনাট্যে বাংলার ছয়টি ঋতুর (বসন্তের ফুল, গ্রীষ্মের উত্তাপ, বর্ষার বৃষ্টি, শরতের প্রাচুর্য এবং শীতের স্তব্ধতা) নান্দনিক উপস্থাপনার মাধ্যমে প্রকৃতির সঙ্গে রবীন্দ্রনাথের অবিচ্ছেদ্য বন্ধনকে উদযাপন করা হয়। অনুষ্ঠানটি পরিবেশন করে তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটার, যার শৈল্পিক নির্দেশনায় ছিলেন পূজা সেনগুপ্ত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে এমএস এবং ভারত সরকারের আইসিসিআর বৃত্তির অধীনে কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে নৃত্যে এমএ ডিগ্রি অর্জন করেন। একজন দক্ষ ভরতনাট্যম শিল্পী হিসেবে তিনি তার ব্যতিক্রমী শৈল্পিক প্রকাশ এবং নৃত্য শিক্ষার অভিনব পদ্ধতির জন্য পরিচিত। এই সৃষ্টিশীল আয়োজনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ছাড়াও সংস্কৃতি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, রবীন্দ্রসঙ্গীতের বিশিষ্ট ব্যক্তিবর্গ, খ্যাতনামা

নৃত্যশিল্পী এবং ঢাকার বিপুল সংখ্যক সংস্কৃতিপ্রেমী উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নির্বাচনের আগেরদিন গ্রেপ্তার করেও দাবিয়ে রাখা যায়নি, বিপুল ভোটে আওয়ামী লীগ নেতার জয় গোয়েন্দা সংস্থা এনএসআই’র প্রতিবেদন: ৫টি এলপিজি কোম্পানির সিন্ডিকেট, পকেট কাটছে ভোক্তার ২৪টি এসি চালাতে ৭ কোটি টাকার সাবস্টেশন, ই-জিপির শর্তের তোয়াক্কা না করে ঠিকাদারের নিম্নমানের পণ্য সরবরাহ ইউনূস আমলের নীতিমালা সংশোধনীর ফাঁদে সরকারি প্রতিষ্ঠানের ২ লাখ আউটসোর্স কর্মীর চাকরি ঝুঁকিতে জুলাই-আগস্টে সিলেটের থানা থেকে লুটের অস্ত্র মিলছে নদীর পাড়, চা বাগানে-জংলায়, জড়িতরা অধরা পদ্মার চর পেরিয়ে সোনা যাচ্ছে ভারতে, ঢুকছে হেরোইন-ফেনসিডিল ব্যান্ডউইথ ব্যবসার সিন্ডিকেট: ৩ প্রতিষ্ঠানের জোট- বাজার দখলের চেষ্টা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস চরমে, জুলাই যোদ্ধাদের জন্য ২১০৫ কোটি টাকার বিলাসবহুল আবাসন প্রকল্প! দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা- প্রশ্ন মামুনুল হকের জুলাইতে আন্দোলন করে কোটা সংস্কারের পর পিছিয়ে পড়ছেন বাংলাদেশের নারীরা অবশেষে চট্টগ্রাম বন্দরের এনসিটি এবং ওসিওয়াই তুলে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে ফ্রান্সে জুলাই৩৬ঃ ছাত্র আন্দোলনে উত্তেজনা চরমে, এক দিনে প্রায় ২ হাজার গ্রেপ্তার ফরিদপুরে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, হাফেজকে গাছের সাথে বাঁধল জনতা বৃদ্ধাশ্রমে ঢুকে প্রতিবন্ধী বৃদ্ধাকে ধর্ষণচেষ্টা, মসজিদের ইমাম আটক আবারো সরবরাহ সংকটে বোতলজাত সয়াবিন, লিটারপ্রতি ৬-১০ টাকা বেশি নিচ্ছেন বিক্রেতারা সিসিটিভি সংযোগ বিচ্ছিন্ন করে মোহাম্মদপুরে সেইন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চের ঘণ্টা চুরি আওয়ামী লীগ নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ৮ম শ্রেণি পড়ুয়া কিশোর গ্রেপ্তার ৯ গোল খেয়ে হারের পর নাইটক্লাবে বাংলাদেশি খেলোয়াড়দের নারী নিয়ে ফূর্তির ছবি-ভিডিও ভাইরাল! দেখে নিন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি নিজেদের অদক্ষতা-ব্যর্থতা ঢাকতে জ্বালানি খাতে হাজারো মানুষের শ্রমে অর্জিত সফলতাকে অস্বীকার করছে তারেক-টুকু সরকার