মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জুন, ২০২৬

মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুন, ২০২৬ |
রাজশাহীতে গণগ্রন্থাগার অধিদপ্তর ও বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ পাঠাগার থেকে মুক্তিযুদ্ধ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন পর্যায়ের ইতিহাস সংক্রান্ত প্রায় তিন শতাধিক বই জব্দ করেছে জেলা প্রশাসন। গতকাল ১০ই জুন, বুধবার দুপুর আড়াইটার দিকে জেলা প্রশাসনের দুই নির্বাহী হাকিম পাঠাগারটির বাসে তল্লাশি চালিয়ে বইগুলো জব্দ করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী কলেজ প্রাঙ্গণে অবস্থানরত ভ্রাম্যমাণ পাঠাগারের বাসে “আওয়ামী লীগ” নেতাদের নিয়ে লেখা বই রয়েছে অভিযোগ তুলে মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা বাসটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে নিয়ে যায়। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে বাসে তল্লাশি চালানো হয়। রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল

হক লিমন বলেন, “পাঠাগারে বই পড়তে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা বাসের ভেতরে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকে নিয়ে লেখা বই দেখতে পান। পরে এ বিষয়ে আপত্তি জানিয়ে বাসটি জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।“ মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন বলেন, “আওয়ামী লীগের পতনের পরও এসব বই পাওয়া উদ্বেগজনক। একটি গোষ্ঠী আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। আমরা বইগুলো জব্দ এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।” অন্যদিকে, ভ্রাম্যমাণ পাঠাগারের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, “রাজশাহীতে বই সংরক্ষণের আলাদা কোনো স্থান না থাকায় বইগুলো বাসের মধ্যেই রাখা হয়েছিল। তবে এসব বই কাউকে পড়তে দেওয়া হতো না।” তবে এ নিয়ে উদ্বেগ জানিয়ে কয়েকজন সাধারণ পাঠকরা তীব্র প্রতিক্রিয়া জানান। অবসরপ্রাপ্ত

শিক্ষক মো. মহিউদ্দিন আহমেদ বলেন, কে কোন বই পড়বে, কোন বই পড়বে না কিংবা পড়তে দেওয়া হবে না- এটা রাষ্ট্র ঠিক করে দেবে না। এগুলো তো জঙ্গিবাদ বিষয়ক বই নয়। আওয়ামী লীগের যে নেতারা মুক্তিযুদ্ধ করেছেন , তাঁরা তাদের অভিজ্ঞতা নিয়ে বই লিখেছেন, রণাঙ্গনের স্মৃতি লিখেছেন, এসব বইকে কি আওয়ামী লীগের বই বলা যাবে? মুক্তিযুদ্ধ, জাতির জনক, স্বাধীনতার ইতিহাস নিয়ে রচিত বই জব্দের মত গর্হিত কাজটি স্বাধীনতাবিরোধী অপশক্তির ইন্ধনে করা হয়েছে বলে আমি মনে করি, বলেন এই শিক্ষক। এ বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়, বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রসঙ্গত, সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন গণগ্রন্থাগার অধিদপ্তর ও

বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ পাঠাগার দেশের বিভিন্ন অঞ্চলে পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে কাজ করে আসছে। তল্লাশির সময় মহানগর ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির এবং রাজশাহী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশিকুজ্জামান প্রীতম উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মহামারি না থাকলেও অজুহাত দেখিয়ে স্বাস্থ্যখাতে ৩ হাজার কোটির প্রকল্প: ভ্রমণ-গাড়ি ক্রয়ে ব্যয় হাজার কোটি টাকা! জাসদ কার্যালয়ে যুবদলের মব: পুলিশ আটকের পরে ১৭৯ জনকে ছেড়ে দিলেও এখনো আটক ২৬ ৩৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েও উন্নতির ক্ষুধা স্পেন কোচের যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান সিকিউরিপোর্ট বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা কাঠামোর নিয়ন্ত্রণ পেতে যাচ্ছে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া সাধারণ মানুষ প্রকাশ্যেই বলছেন শেখ হাসিনা যেন দ্রুত ফিরে দেশ উদ্ধার করেন পুলিশ খুঁজে পায় না, অথচ ছাত্রদল সহ-সভাপতির বগলতলায় ঘুরছে কিশোর গ্যাং প্রধান রতন ১০ লাখ টাকা চাঁদা দাবি: পলোগ্রাউন্ডে ৩২ বছরের ঐতিহ্য বাণিজ্য মেলার মাঠে হামলা-ভাঙচুর চট্টগ্রাম কারাগারে ধারণক্ষমতার চার গুণ বন্দি: মানবিক বিপর্যয়, বিচার প্রক্রিয়ায় চরম স্থবিরতা আওয়ামী লীগ সন্দেহে আটকদের ভুল তথ্য এজাহারে: পুলিশ কর্মকর্তাকে আদালতের ভর্ৎসনা সত্ত্বেও রিমান্ড মঞ্জুর কারাবন্দী অসুস্থ স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হাসপাতালে ভর্তির পর মৃত্যু, কারাগারে নির্যাতনের অভিযোগ সালমান মুক্তাদির ইস্যুতে জেগে উঠলেন আসিফ নজরুল; হামলা ও লুটপাটের কঠোর প্রতিবাদ ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ক কৌশলগত চুক্তি স্বাক্ষরিত রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের ৫ দফা দাবিতে মাঠে নামার ঘোষণা সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত পদ্মা সেতুকে ঝুঁকিতে ফেলে সাড়ে ৬ কোটি ঘনফুট বালু তোলার অনুমতি পেল গায়েবি প্রতিষ্ঠান! প্রতি মাসে মিলছে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ, শনাক্ত করা যাচ্ছে না যথাযথভাবে গ্যাস-বিদ্যুতে ভর্তুকির হিসাব মিলছে না, ২ মাসেই উধাও বরাদ্দের ৬০ ভাগ অর্থ কিয়েভে রাশিয়ার হামলা, লক্ষ্যবস্তু ডাটা সেন্টার; ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ইউক্রেন ক্ষমতাসীন হওয়ার মাত্র ৭ মাসে বিএনপি নেতাদের দখলদারিত্ব ও ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পাচ্ছে না কেউই