‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৬

‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৬ |
নিজের মতামত প্রকাশের ক্ষেত্রে বরাবরই স্পষ্টবাদী নীনা গুপ্তা। ব্যক্তিগত জীবন নিয়ে কেউ অযাচিত প্রশ্ন করলে তা নিয়েও মুখ খুলতে পিছপা হন না অভিনেত্রী। বিয়ে, ওজন এবং শরীর নিয়ে নানা ব্যক্তিগত প্রশ্নের মুখে কিভাবে পরিস্থিতি সামলান, তা জানতে চাওয়া হয়েছিল। স্পষ্ট জবাব দেন বর্ষীয়ান অভিনেত্রী। এক সাক্ষাৎকারে নীনাকে জিজ্ঞাসা করা হয়, কেউ যদি তাকে প্রশ্ন করেন, ‘কবে বিয়ে করছেন?’, তা হলে তিনি কিভাবে জবাব দেন। বিয়ে নিয়ে প্রশ্ন করলেই নীনা স্পষ্ট বলেন, ‘তোমার বাবার টাকায় খাই না। তোমার কী সমস্যা? তুমি বিয়ে করেছ?’ ব্যক্তিগত জীবন নিয়ে এমন প্রশ্নের কোনো প্রয়োজন নেই বলেই মনে করেন নীনা। শুধু বিয়ে নয়, নিজের ওজন নিয়েও নানা প্রশ্নের

মুখে পড়তে হয়েছে নীনাকে। এমনকি তাকে দেখে কেউ কেউ অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনাও করেছিলেন। একটি পোশাকের কারণে কিভাবে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই অভিজ্ঞতাও ভাগ করে নেন অভিনেত্রী। নীনা জানান, সে দিন তিনি শাড়ি পরেছিলেন। কোমরের কাছে শাড়িটি ঠিক করতে গিয়ে জায়গাটি একটু ভারি দেখাচ্ছিল। তার পরেই শুরু হয় নানা মন্তব্য। নীনার কথায়, ‘আমার বয়স ৬০, তা হলে কি আমি অন্তঃসত্ত্বা?’ এমন জল্পনায় বিরক্ত হয়ে গিয়েছিলেন নীনা। পরিস্থিতি সামলাতে নিজের সহযোগী দলকে তিনি বলে দিয়েছিলেন, সবাইকে জানিয়ে দিতে যে তিনি সত্যিই অন্তঃসত্ত্বা। তার মতে, তাতে অন্তত মানুষজন তাকে বিরক্ত করা বন্ধ করবেন। শরীর নিয়ে কটাক্ষের মুখে পড়া অন্যদেরও নীনার পরামর্শ, কেউ যদি তাদের

ওজন বা চেহারা নিয়ে প্রশ্ন করেন, তা হলে মজা করে বলে দেওয়া যেতে পারে যে তার অন্তঃসত্ত্বা। অনুরাগীদের মন্তব্য, নীনার এই মন্তব্যের মধ্যে যেমন রসিকতা রয়েছে, তেমনই রয়েছে শরীর নিয়ে অন্যের অযাচিত মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদও।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’ ২ বছর আগে চাকরিচ্যুত কর্মস্থল থেকে সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পা ছিল মেঝেতে কুড়িগ্রামে সারের তীব্র হাহাকার: কৃষক বিদ্রোহ দমনে পুলিশি হয়রানি, পুরুষশূন্য গ্রাম আরব আমিরাত-সমর্থিত গোষ্ঠীর ওপর সৌদি আরবের হামলা ঘরে ঢুকে ছাত্রদলের যুগ্ম সম্পাদককে পেটালেন ছাত্রলীগ নেতা ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের কোমোর স্বপ্নীল অভিষেক, ম্যানচেস্টার ইউনাইটেড ও বায়ার্নের বড় জয় ৯/১১ হামলার ২৫ বছর আজ: স্মরণ অনুষ্ঠানে যাচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প আদানির একটি ইউনিট বন্ধ, দেশে বিদ্যুৎ পরিস্থিতির চরম অবনতি ডিসেম্বরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে আওয়ামী লীগের মিছিলে জনসমুদ্র প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মিছিল চিফ হুইপ: সাদা কাপড় পরে সরকারি অর্থ বাঁচিয়ে তারেক রহমান ২০৫ কোটি ডলার ঋণ শোধ করেছেন বিনা অপরাধে ১৫ বছরের বন্দিজীবনের করুণ কাহিনী শোনালেন এই মুসলিম লেখক