ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
কোমোর স্বপ্নীল অভিষেক, ম্যানচেস্টার ইউনাইটেড ও বায়ার্নের বড় জয়
মেসির যে ৭ রেকর্ডে ভাগ বসাতে পারেন রাফিনিয়া
কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড
পাকিস্তানের ৩ ক্রিকেটারকে গোয়েন্দা সংস্থার তলব
রাফিনিয়ার জোড়া গোল, ফেয়েনুর্দকে বিধ্বস্ত করে বার্সেলোনার দুর্দান্ত সূচনা
অস্ট্রেলিয়া ও ভারত সফরের ব্রাজিল দলে ফিরলেন জোয়াও পেদ্রো ও এস্তেভাও
এজবাস্টনে পাকিস্তানের লজ্জার রেকর্ড
ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের
দুবাইয়ে বৃহস্পতিবার নারী এশিয়া কাপ টি-টোয়েন্সির প্রথম সেমিফাইনালে ভারতের কাছে ৪০ রানে হেরে আঞ্চলিক এই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই হতাশাজনক পারফরম্যান্সের মাশুল গুনতে হয়েছে টাইগ্রেসদের।
টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১৫ ওভার শেষে ৩ উইকেটে ৯৬ রান তুলেছিল ভারত। ওই সময় পর্যন্ত প্রতিপক্ষ ব্যাটারদের অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পেরেছিল বাংলাদেশ, যদিও ফিল্ডিংয়ে বেশ কিছু সহজ সুযোগ হাতছাড়া করে তারা। শেষ ৫ ওভারে ৫৩ রান তুলে ৬ উইকেটে ১৪৯ রানের প্রতিযোগিতামূলক পুঁজি গড়ে ভারত।
জীবন পেয়ে তার পূর্ণ সুযোগ কাজে লাগান শেফালি বর্মা। ৪০ বলে ৬৪ রানের ইনিংস খেলে দলের পক্ষে সর্বোচ্চ সংগ্রাহক হন তিনি। এছাড়া শেষ দিকে
হারমানপ্রীত কৌর (অপরাজিত ২৪), রিচা ঘোষ (২১) ও দীপ্তি শর্মার (৬ বলে অপরাজিত ১৩) কার্যকারী ইনিংসে বড় সংগ্রহ নিশ্চিত হয় ভারতের। বাংলাদেশের হয়ে সুলতানা খাতুন ৩০ রানে ২ উইকেট নেন। এছাড়া মারুফা আক্তার, নাহিদা আক্তার ও রাবেয়া খান একটি করে উইকেট পান। ১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কখনোই জয়ের মানসিকতা দেখাতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। ম্যাচ জয়ের চেষ্টার চেয়ে বড় ব্যবধানে হার বাঁচানোর দিকেই যেন তাদের মনোযোগ বেশি ছিল। পাঁচ নম্বরে নেমে স্বর্ণা আক্তার ১৮ বলে অপরাজিত ২২ রান করলেও ততক্ষণে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোটাই হাতছাড়া হয়ে যায়। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১০৯ রানেই আটকে যায় বাংলাদেশ। ওভারপ্রতি ৭.৫ রানের প্রয়োজন থাকলেও বাংলাদেশের শীর্ষ
সারির ব্যাটাররা রানের গতি বাড়াতে ব্যর্থ হন। দিলারা আক্তার (২৬ বলে ২১), জুয়াইরিয়া ফেরদৌস (১৮ বলে ১৪) ও শোর্ভনা মোস্তারি (২৪ বলে ১৮) থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও (১৭ বলে ১৯) দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারেননি। পুরো টুর্নামেন্টজুড়েই অফফর্মে থাকা জ্যোতির ঝুলিতে ৪ ম্যাচ থেকে এসেছে মাত্র ৫৬ রান। ভারতের হয়ে দীপ্তি শর্মা ২৬ রানে ৩টি এবং নন্দিনী শর্মা ২ টি উইকেট শিকার করেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি ভারতের সঙ্গে বাংলাদেশের টানা নবম পরাজয়, যা ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে চলে আসছে। এশিয়া কাপের গত আসরের সেমিফাইনালেও ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। ২০২৪ সালে শ্রীলঙ্কার কাছে হারানো শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে
আগামী রবিবারের ফাইনালে মাঠে নামবে সাতবারের চ্যাম্পিয়ন ভারত। যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল।