খাবারের যে ধারাবাহিকতা রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখবে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ September, ২০২৬

খাবারের যে ধারাবাহিকতা রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ September, ২০২৬ |
আমরা অনেকেই মনে করি, যাদের ডায়াবেটিস রয়েছে শুধু তাদেরকেই রক্তে শর্করার মাত্রার দিকে নজর দিতে হবে। তবে ধারণাটি সম্পূর্ণ ভুল। খাবার গ্রহণের পর রক্তে গ্লুকোজের মাত্রায় যে পরিবর্তন আসে তার ওপর নির্ভর করে আপনি সারাদিন কতটা ক্ষুধার্ত, ক্লান্ত বা উদ্যমী বোধ করবেন। এই পরিবর্তনকেই গ্লুকোজ স্পাইক বা রক্তে গ্লুকোজের মাত্রা হঠাৎ বৃদ্ধি পাওয়া বলে। গ্লুকোজ স্পাইক মানে হলো খাবার খাওয়ার পর রক্তে শর্করার পরিমাণ হঠাৎ বেড়ে যাওয়া। বিশেষ করে এমন খাবার খাওয়া হয় যাতে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে যা দ্রুত হজম হয়ে যায়। ফলে শরীর বেশি পরিমাণে ইনসুলিন নিঃসরণ করে যা গ্লুকোজকে রক্ত থেকে শরীরের কোষে পৌঁছাতে সাহায্য করে। শরীরে

শর্করা পরিবর্তনের মাত্রা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। এছাড়া কার্বোহাইড্রেটযুক্ত খাবারের সঙ্গে আপনি আর কী খাচ্ছেন, তার ওপরও নির্ভর করে। ভারতের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. অলোক চোপড়া ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে গ্লুকোজের মাত্রা হঠাৎ বেড়ে যাওয়া (গ্লুকোজ স্পাইক) এবং খাবার খাওয়ার ধারাবাহিকতা কীভাবে এতে প্রভাব ফেলতে পারে, সে বিষয়ে তার মতামত জানিয়েছেন। ডা. চোপড়ার মতে, বার বার উচ্চ-গ্লাইসেমিক খাবার খেলে রক্তে শর্করার মাত্রা ওঠানামার একটি চক্র তৈরি হতে পারে। তিনি বলেন, এর ফলে খাওয়ার পরপরই অনেকের আবার ক্ষুধা অনুভব হতে পারে এবং সেই সঙ্গে তীব্র আকাঙ্ক্ষা, ক্লান্তি বা ঝিমুনি ভাব দেখা দিতে পারে। এই চিকিৎসক ইনসুলিন নিয়েও আলোচনা করেছেন। তার বক্তব্য হলো,

শরীরকে যদি বার বার প্রচুর পরিমাণে ইনসুলিন নিঃসরণ করতে হয়, তবে সময়ের সঙ্গে সঙ্গে ইনসুলিন রেজিস্ট্যান্স বা ইনসুলিনের কার্যকারিতা কমে যাওয়ার সমস্যা তৈরি হতে পারে। তবে ডায়াবেটিস একটি জটিল শারীরিক অবস্থা এবং একে কেবল গ্লুকোজের মাত্রা বেড়ে যাওয়ার বিষয় দিয়ে পুরোপুরি ব্যাখ্যা করা সম্ভব নয়। এরপর ডা. চোপড়া খাবার খাওয়ার একটি সহজ নিয়ম তুলে ধরেন। তার মতে, ১. ফাইবার বা আঁশযুক্ত খাবার দিয়ে খাওয়া শুরু করতে হবে। বিশেষ করে পাতে থাকতে শাকসবজি। ২. এরপরে প্রোটিন ও ফ্যাট যুক্ত খাবার খেতে হবে। তবে অবশ্যই স্বাস্থ্যকর ফ্যাট খাওয়ার পরামর্শ দেন তিনি। ৩. শর্করা (স্টার্চ) ও চিনিযুক্ত খাবার পরে খেতে হবে। যদি আপনার খাবারে ভাত,

রুটি বা অন্য কোনো শর্করাযুক্ত খাবার থাকে, তবে ডা. চোপড়া সেগুলো ফাইবার, প্রোটিন ও ফ্যাট খাওয়ার পরে গ্রহণ করার পরামর্শ দেন। ডা. চোপড়া আরও বলেন, উচ্চ ফাইবারযুক্ত ও ন্যূনতম প্রক্রিয়াজাত খাবারের ওপর গুরুত্ব দিন। কার্বোহাইড্রেটের সঙ্গে প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাট মিলিয়ে খান এবং পরিশোধিত চিনি ও কার্বোহাইড্রেটের পরিমাণ কমিয়ে আনুন। খাবার খাওয়ার ক্রম মেনে চলা একটি উপকারী অভ্যাস হতে পারে ঠিকই, তবে এটি ডায়াবেটিসের চিকিৎসা বা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। আপনার যদি ডায়াবেটিস বা প্রি-ডায়াবেটিস থাকে, তবে আপনার সামগ্রিক খাদ্যাভ্যাস, শারীরিক কার্যকলাপ, ওষুধ এবং স্বাস্থ্যগত প্রয়োজনীয়তা সবকিছুই গুরুত্বপূর্ণ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লন্ডনে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ হাতিয়ায় পুলিশকে ঘিরে হত্যা মামলার আসামির পলায়ন হাতিয়ায় পুলিশকে ঘিরে হত্যা মামলার আসামির পলায়ন এম্বাপ্পের ওপর ক্ষোভের কারণ চীনারা জিজ্ঞেস করেও জানে না বিজ্ঞাপনে এআইয়ের প্রভাব, ৫০০ বিলিয়ন ডলার কমল গুগলের বাজারমূল্য তিনজনকে আহত করা চিতা বাঘের গন্তব্য অজানা মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন। সন্ধ্যার পর পদ্মা সেতু ও মাওয়া ঘাটে পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা জারি বিশ্বব্যাংক: বছর শেষে জ্বালানির দাম ৩২%, খাদ্যপণ্যে ১০% আর পণ্যমূল্য গড়ে ২৩% বাড়বে অর্থনীতিবিদদের মূল্যায়ন: দেশে বিনিয়োগের পরিবেশ নেই, নেই বড় অঙ্কের এলসি খোলার গ্রাহকও সুনামগঞ্জে যুদ্ধাপরাধের মামলার সাক্ষীর বাড়িঘর ভাঙচুর-লুটপাট, নারীদের শ্লীলতাহানী-তাণ্ডব চালাল রাজাকারের দোসররা জুয়ার টাকা জোগাড়ে মসজিদে ইমামতি: ১৫ লাখ টাকা লোপাটের পর গ্রেপ্তার মুফতি মিজান গরুর মাংস ভুনা রেসিপি: নরম ও মসলাদার ভুনা রান্নার সহজ নিয়ম মাদারীপুরে বন্ধুসভা ২০০ শিক্ষার্থীর হাতে চারা গাছ বিতরণ করেছে ছোবল খেয়ে মুঠোফোনের আলোতে সাপ ধরা, হাসপাতালে নেওয়া হল বাংলাদেশ জাপানের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় ১৫ মিনিটের হ্যাটট্রিকে ১,০০০ গোলের আরও কাছে রোনালদো পুলিশ হেফাজতে ছাত্রলীগ নেতা প্রিন্সের ওপর অকথ্য নির্যাতন, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে প্রেরণ চট্টগ্রামে বাসা থেকে আওয়ামী লীগ নেত্রী নুর নাহারের মরদেহ উদ্ধার দেশের অর্থনীতি ইতিমধ্যে লাইনচ্যুত, সরকারের ঋণ বেড়ে চলেছে, শঙ্কিত অর্থনীতিবিদরা